পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী কানাই বলাই দিঘী (Kanai Bolai Dighi) অবস্থিত। স্থানীয়দের বিশুদ্ধ পানির অভাব পূরণের জন্য এই দিঘীটি খনন করা হয়েছিল। কানাই বলাই দীঘির আনুমানিক দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ১৪০ মিটার। প্রায় তিনশত বছরের প্রাচীন দিঘীকে নিয়ে নানা ধরণের লোককথা জড়িয়ে আছে। কথিত আছে, প্রায় শত বছর আগে কাছিপাড়া গ্রামে কানাই-বলাই নামের হিন্দু ধর্মাবলম্বী দুই ভাই থাকতো। একদিন এই দুই ভাই খেজুর গাছের বাঁকল ভেবে বিশাল আকৃতির দুটি গজাল মাছের উপর বসেছিল। পরবর্তীতে মাছগুলো দুই ভাইকে গভীর জলে নিয়ে যায়। এরপর আর কোনদিন দুই ভাইয়ের দেখা মিলেনি। এই ঘটনার পর থেকে দীঘিটি কানাই বলাই দিঘী হিসেবে পরিচিতি পায়। আবার অনেকের মতে, ভালো মন ও সৎ উদ্দেশ্যে এই দীঘির কাছে কিছু চাইলে তা পূরণ হয় এবং কেউ যদি কানাই বলাই দিঘীকে ভক্তি না করে কিংবা কটূক্তি করে তাহলে তার বিপদ আসে।

স্থানীয়দের মতে, কানাই বালাই দিঘীর পানিতে মন বাসনা পূরণ করার এক আধ্যাত্মিক ক্ষমতা আছে। আর এ কারণে দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানত নিয়ে মানুষ কানাই বলাই দিঘীতে স্নান করতে আসে। মন বাসনা পূরণের পাশাপাশি নিজের দেহ ও মনকে পবিত্র করার উদ্দেশ্য নিয়েও অনেকে গোছল করে থাকেন। প্রতিবছর ফাল্গুন মাসের ৯-১১ তারিখ দিঘীর পাড়ে ওরশের আয়োজন করা হয়। তখন ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এখানে আসেন। যদিও বর্তমানে বিভিন্ন আগছা, কচুরিপানা ও মাটিতে দিঘীটির এক তৃতীয়াংশ ভরে গিয়ে এক জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে।

কিভাবে যাবেন

নদী ও সড়ক পথে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়া যায়। পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে পটুয়াখালী অনেক কম সময়ে এবং সহজে যাওয়া যায়। ঢাকা থেকে পটুয়াখালীর দূরত্ব প্রায় ২২৬ কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় ৫-৬ ঘন্টা। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রীনলাইন, ইউরো কোচ, হানিফ, টি আর ট্রাভেলস সহ আরও অনেক পরিবহনের বাস সরাসরি পদ্মা সেতু হয়ে পটুয়াখালী যায়। ঢাকা থেকে পটুয়াখালী নন-এসি বাসের ভাড়া ৭৫০- ৯০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১১০০-১৬০০ টাকা। এছাড়া সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় পটুয়াখালি যাবার লঞ্চ ছেড়ে যায় এবং সকাল ৭টার দিকে পটুয়াখালি পৌছায়। লঞ্চ ভাড়া ডেক ৪০০-৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৩০০ টাকা, ডাবল কেবিন ২৪০০ টাকা,  ভি আই পি কেবিন ভাড়া ৭০০০ টাকা।

পটুয়াখালী জেলা শহর থেকে বাসে বাউফল উপজেলায় এসে রিকশা নিয়ে কাছিপাড়া ইউনিয়নে অবস্থিত কানাই বলাই দিঘী দর্শনে যেতে পারবেন।

কোথায় থাকবেন

পটুয়াখালীতে রাত্রিযাপনের জন্য কালিকাপুর আবাসিক হোটেল, হোটেল হিলটন, হোটেল পানামা ইন্টারন্যাশনাল, হোটেল সাফারি, পায়রা হোটেল বা হোটেল রিয়াজের মতো আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে। 

কোথায় খাবেন

বাউফল উপজেলায় সাধারণ মানের কিছু খাবারের হোটেল রয়েছে। এছাড়া পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তার কাছে ভালমানের অনেক রেস্তোরাঁ খুঁজে পাবেন।

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান

পটুয়াখালী জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত, চর বিজয়, পানি জাদুঘর, সোনারচরফাতরার চর উল্লেখযোগ্য।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে কানাই বলাই দিঘী

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।