পাহাড়, ঝরনা আর সবুজ উপত্যকায় ঘেরা পাহাড়ি জেলা খাগড়াছড়ি বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগের একটি অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, কিংবা আলু টিলা পর্যটন কেন্দ্রের রূপ দেখতে কিংবা সাজেক ভ্যালি ভ্রমণের প্রধান ট্রানজিট হিসেবে প্রতি বছর হাজার হাজার পর্যটক খাগড়াছড়িতে আসেন। খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনা করার সময় সবচেয়ে গুরুত্ব দিতে হয় থাকার জায়গার ওপর। একটি সঠিক হোটেল নির্বাচন ভ্রমণের ক্লান্তি কমিয়ে পুরো সময়টাকে আরও আনন্দময় করে তুলতে পারে।

আজকের খাগড়াছড়ি জেলার সেরা হোটেল (Best Hotel in Khagrachhari) গাইডে জানব বিভিন্ন মাধ্যমে যাচাইকৃত সেরা হোটেলগুলোর সুযোগ-সুবিধা, রুম ভাড়া ও যোগাযোগের বিস্তারিত তথ্য।

#১ পর্যটন মোটেল (Parjatan Motel, Khagrachari)

বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত খাগড়াছড়ি পর্যটন মোটেলটি শহর থেকে কিছুটা দূরে চেঙ্গী নদীর শান্ত পরিবেশের কাছে অবস্থিত। খোলামেলা ও সবুজ প্রাকৃতিক পরিবেশে নিরাপদ আবাসন চান এমন পর্যটকদের কাছে এটি প্রথম পছন্দ। পর্যটন মোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ও পার্কিং সুবিধা রয়েছে।

রুম ও ভাড়া 

Room TypePrice
Standard Non-AC Twin1,500 – 2,000 Tk
Standard AC Twin2,500 – 3,500 Tk
Deluxe/Suite Room4,000 – 5,000 Tk

যোগাযোগ
পর্যটন মোটেল
মেইন রোড (চেঙ্গী ব্রিজের পাশে), খাগড়াছড়ি
মোবাইলঃ 02333343084, 01737444961
ই-মেইলঃ kgcmotel@gmail.com
Website | Facebook Page

#২ হোটেল ইকোছড়ি ইন (Hotel Ecochari Inn)

হোটেল ইকোছড়ি ইন খাগড়াছড়ি জেলা শহরের কাছে পাহাড়ি পরিবেশে অবস্থিত অন্যতম জনপ্রিয় আবাসিক হোটেল। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে খাগড়াপুর এলাকার ক্যান্টনমেন্টের পূর্ব গেটের পাশে একটি উঁচু টিলার ওপর এটি নির্মিত হয়েছে এই হোটেল। হোটেলটিতে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, ২৪ ঘন্টা রুম সার্ভিস, সার্বক্ষণিক নিরাপত্তা বেবস্থা।

রুম ও ভাড়া 

Room TypePrice
Non-AC Single/Double1,200 – 1,800 Tk
Deluxe AC Room2,500 Tk 
Family Suite4,000 Tk

যোগাযোগ
হোটেল ইকোছড়ি ইন
খাগড়াপুর (ক্যান্টনমেন্টের পূর্ব গেট), খাগড়াছড়ি
মোবাইলঃ  01828-874014, 01776-467789
Website | Facebook Page

#৩ হোটেল মাউন্ট ইন (Hotel Mount Inn)

হোটেল মাউন্ট ইন খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরের কাছে অবস্থিত একটি বাজেট-ফ্রেন্ডলি আবাসিক হোটেল। যারা সাজেক ভ্যালি বা খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের আগে সাময়িক সময়ের জন্য শহরে সাশ্রয়ী মূল্যে থাকতে চান, তাদের কাছে এই হোটেল বিশেষ পছন্দ। এছারা এই হোটেলে পাবেন ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক ও রুম সার্ভিস সুবিধা।

রুম ও ভাড়া 

Room TypePrice
Deluxe Single1,000 – 1,500 Tk
Superior Double (Best for Couple)2,500 – 3,200 Tk
Executive Family Room3,500 Tk 

যোগাযোগ
হোটেল মাউন্ট ইন
নারিকেল বাগান, কলেজ রোড, খাগড়াছড়ি
মোবাইলঃ 01864-830800
Facebook Page

#৪ হোটেল নূর রেসিডেন্সিয়াল (Hotel Noor Residential)

হোটেল নূর রেসিডেন্সিয়াল খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরের কাছে আদালত সড়ক এলাকায় অবস্থিত। বাজেট ফ্রেন্ডলি এই হোটেল খাগড়াছড়ি শহর বা সাজেক ভ্যালিতে ভ্রমণের আগে নিরাপদ পরিবেশে থাকার জন্য এটি অনেক জনপ্রিয়। হোটেল নূর রেসিডেন্সিয়ালে একা ভ্রমণকারী, কাপল এবং পরিবার বা গ্রুপ ট্যুরের জন্য ২ থেকে ৬ জন থাকার মতো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

রুম ও ভাড়া 

Room TypePrice
Standard Non-AC1,200 Tk
Deluxe AC Room2,200 Tk 

যোগাযোগ
হোটেল নূর রেসিডেন্সিয়াল
আমিন মার্কেট (টাউন হলের সামনে), কোর্ট রোড, খাগড়াছড়ি
মোবাইলঃ 01675-778899
Facebook Page

#৫ হোটেল গায়রিং (Hotel Gairing)

হোটেল গায়রিং খাগড়াছড়ি জেলার সবচেয়ে পুরনো, পরিচিত এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি আবাসিক হোটেল। এই হোটেলে মোট ৫০টি রুম আছে, প্রতিটি রুমে আধুনিক ইন্টেরিয়র, আরামদায়ক বেড ও টেলিভিশন রয়েছে। লিফট, ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই, ২৪ ঘণ্টা বিদ্যুৎ (জেনারেটর ব্যাকআপ), লন্ড্রি সার্ভিস এবং নিজস্ব কার পার্কিং সুবিধাও পাবেন এই হোটেলে।

রুম ও ভাড়া

Room Type Price
Non-AC Double1,500 Tk 
AC Standard Double2,500 Tk
AC Deluxe / Twin3,000 Tk
AC Family Suite4,000 Tk
VIP / Honeymoon Suite5,000 Tk

যোগাযোগ
হোটেল গায়রিং
মিলনপুর, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি
মোবাইলঃ 01815-163173, 0233334328
ই-মেইলঃ hotelgairingkgc@gmail.com
Facebook Page

#৬ গিরি থেবার রিসোর্ট (Giri Thebar Resort)

গিরি থেবার রিসোর্ট খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকায় অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত হওয়ায় পর্যটকদের কাছে এই রিসোর্ট অত্যন্ত নিরাপদ থাকার জায়গা হিসেবে পরিচিত।

রুম ও ভাড়া

Room Type Price
Single Room1,200 Tk
Double Room2,050 Tk 
VIP Room3,000 Tk

যোগাযোগ
গিরি থেবার রিসোর্ট
খাগড়াছড়ি সেনানিবাস, খাগড়াছড়ি
মোবাইলঃ 01769-302370, 01859025694

#৭ হোটেল হিল হেভেন (Hotel Hill Heaven)

হোটেল হিল হেভেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ রোডে অবস্থিত। কম বাজেটে ভ্রমণকারী বা একা ভ্রমণকারীদের কাছে এইএ হোটেল অনেক জনপ্রিয়।

রুম ও ভাড়া

Room Type Price
Single Room1,000 Tk
Double Deluxe1,600 – 2,500 Tk

যোগাযোগ
হোটেল হিল হেভেন
সরকারি মহিলা কলেজ রোড, খাগড়াছড়ি
মোবাইলঃ 01822-007414, 01739-335888
ই-মেইলঃ hotelhillheaven2021@gmail.com
Facebook Page

#৮ হোটেল সিটি পয়েন্ট ইন (Hotel City Point Inn)

হোটেল সিটি পয়েন্ট ইন সম্পূর্ণ বাজেট-বান্ধব এবং সাশ্রয়ী আবাসিক হোটেল। যেহেতু এটি ব্যাকপ্যাকার এবং সাধারণ পর্যটকদের লক্ষ্য করে সেবা দেয়, তাই এর রুম ভাড়া খাগড়াছড়ির অন্যান্য হোটেলের তুলনায় অনেকটাই কম। এই হোটেল এর অবস্থান এর কারনে সাজেক বা অন্য জেলায় যাওয়ার গাড়ি সহজেই পাওয়া যায়।

রুম ও ভাড়া

Room Type Price
Non-AC Single600 Tk
Non-AC Double1,200 Tk
AC Double1,500 – 1,800 Tk
Family Room2,000 – 2,500 Tk

যোগাযোগ
হোটেল সিটি পয়েন্ট ইন
শাপলা চত্বর, খাগড়াছড়ি-দিঘীনালা রোড, খাগড়াছড়ি
মোবাইলঃ 01825-928430, 01554-537999
Facebook Page

#৯ হোটেল অরণ্য বিলাস (Hotel Aronnyo Bilas)

হোটেল অরণ্য বিলাস কলেজ রোড এলাকায় অবস্থিত। বাজেট-ফ্রেন্ডলি ৩-তলা বিশিষ্ট আবাসিক হোটেলটিতে ফ্রি ওয়াই-ফাই, ২৪ ঘন্টা রুম সার্ভিস এবং গাড়ি পার্কিং ব্যবস্থা সহ অন্য সকল সাধারন সুবিধা পাওয়া যাবে।

রুম ও ভাড়া

Room Type Price
Single Room 1,500 Tk 
Couple Room 2,000 Tk
Twin Room 2,500 Tk 

যোগাযোগ
হোটেল অরণ্য বিলাস
কলেজ রোড, নারকেল বাগান (শাপলা চত্বরের খুব কাছাকাছি), খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি
মোবাইলঃ 01556-469459, 01765-804949
ই-মেইলঃ info@hotelaronnyobilas.com
Website

#১০ হোটেল আল-আমিন, দিঘীনালা (Hotel Al-Amin Residential)

হোটেল আল-আমিন খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও খাগড়াছড়ি সদর এলাকার একটি অত্যন্ত পরিচিত এবং বাজেট-ফ্রেন্ডলি সাধারণ মানের আবাসিক হোটেল। যাঁরা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে দিঘীনালায় এক রাত অবস্থান করতে চান বা আর্মি এসকর্টের সময়সূচি মেলাতে চান, তাঁদের জন্য দিঘীনালা বাস টার্মিনালের কাছে এই হোটেলটি সবচেয়ে সুবিধাজনক।

রুম ও ভাড়া

Room Type Price
Single Room Non AC 500 Tk 
Double Room Non AC1,200 Tk

যোগাযোগ
হোটেল আল-আমিন
খাগড়াছড়ি বাজার, দিঘীনালা রোড, খাগড়াছড়ি
মোবাইলঃ 01751-900573

আপনার বাজেট, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও যাতায়াত ব্যবস্থার ওপর ভিত্তি করে তালিকার যেকোনো একটি হোটেল বেছে নিতে পারেন। তবে পর্যটন মৌসুমে (বিশেষ করে শীতকালে বা সরকারি ছুটির দিনে) খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনা থাকলে, সংশ্লিষ্ট হোটেলে ফোন করে বর্তমান রুম ভাড়া জেনে অগ্রিম বুকিং করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।