বাগেরহাট জেলা বিশ্ব ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ, হযরত খানজাহান আলী (রঃ)-এর মাজার এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থানের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। ইতিহাসপ্রেমী, পর্যটক ও ব্যবসায়িক কাজে প্রতিদিন অসংখ্য মানুষ এই ঐতিহাসিক জেলায় আগমন করেন। আপনার ভ্রমণ পরিকল্পনাকে সহজ করতে বাগেরহাট শহরের সেরা হোটেল ও থাকার জায়গার বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

#১ পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন (Parjatan Motel & Youth Inn)

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত এই মোটেলটি নিরাপদ ও মানসম্মত আবাসনের জন্য পর্যটকদের প্রথম পছন্দ। এটি বাগেরহাট শহরের কাছেই রনবিজয়পুর এলাকায় অবস্থিত। পরিবার, অফিশিয়াল টিম বা পর্যটকদের জন্য এটি অত্যন্ত উপযোগী। এখানে সুপরিসর পার্কিং, নিজস্ব রেস্তোরাঁ, ২৪ ঘণ্টা সিকিউরিটি, রুম সার্ভিস, এসি ও নন-এসি রুমের সুবিধা রয়েছে।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Youth Inn/Dormitory (28 Beds)1,000 Tk
Non Ac Single Bed1,800 Tk
Non Ac Double Bed2,500 Tk
Twin Bed3,000 Tk 
Suite Room5,000 Tk 

যোগাযোগ
পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন
রনবিজয়পুর, বাগেরহাট
মোবাইলঃ 01712449553

#২ হেরিটেজ স্টে (Heritage Stay)

বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে খানজাহান আলী রোডে অবস্থিত হেরিটেজ স্টে পর্যটকদের জন্য একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ও মানসম্মত আবাসিক হোটেল। ৬টি এসি রুমের পাশাপাশি ফ্রি ওয়াই-ফাই, লিফট, ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক ও নিরাপত্তা, রুম সার্ভিস এবং নিজস্ব পার্কিং ব্যবস্থার সুবিধা পাবেন এই হোটেলটিতে।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Couple Bed2,350 Tk
Twin Bed3,750 Tk 
Family Suite5,000 Tk 

যোগাযোগ
হেরিটেজ স্টে
৩৭ কাজী নজরুল ইসলাম রোড, বাগেরহাট
মোবাইলঃ 01322-607171
Facebook Page

#৩ হোটেল আল আমিন (Hotel Al-Amin)

হোটেল আল আমিন বাগেরহাটের বাস টার্মিনাল সংলগ্ন পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিচিত এবং বাজেট-বান্ধব আবাসিক হোটেল। মূলত সাধারণ দর্শনার্থী, ব্যবসায়ী এবং বাজেট ট্রাভেলারদের জন্য অনেক জনপ্রিয়।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC 500 Tk
Single Double 800 Tk 
Double AC 1,200 Tk

যোগাযোগ
হোটেল আল আমিন
বাসস্ট্যান্ড, পিরোজপুর – বাগেরহাট হাইওয়ে, বাগেরহাট
মোবাইলঃ 01720-509978, 01681-161180

#৪ হোটেল অভি আবাসিক (Hotel Ovi Residential)

বাগেরহাট মাজার রোড ও প্রধান বাস টার্মিনাল এলাকার কাছাকাছি অবস্থিত হোটেল অভি আবাসিকও একটি সাধারণ মানের বাজেট হোটেল। ব্যাকপ্যাকার, একা ভ্রমণকারী এবং যারা খুব কম খরচে বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে চান, তাদের জন্য এটি একটি উপযুক্ত থাকার জায়গা।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC 500 – 800 Tk 
Double AC 1,000 – 1,500 Tk

যোগাযোগ
হোটেল অভি আবাসিক
খান জাহান আলী মাজার রোড, বাগেরহাট
মোবাইলঃ 01833-742623

#৫ জারীফ হোটেল (Jarif Hotel)

হযরত খানজাহান আলী (রঃ)-এর মাজার মোড়ের একদম কাছে অবস্থিত জারীফ হোটেল। যে সকল পর্যটক বা দর্শনার্থী মূলত মাজার শরীফ জিয়ারত ও মাজার সংলগ্ন ঠাকুরদিঘি ভ্রমণকে প্রাধান্য দেন, তাদের জন্য এই হোটেলে অবস্থান সুবিধাজনক। হোটেলটিতে পর্যটকদের থাকার জন্য মোট ২৫টি ডাবল বেডরুম রয়েছে। এর মধ্যে ১২টি এসি রুম এবং ১৩টি নন-এসি রুম।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Double Non AC 600 – 900 Tk 
Double AC 1,200 – 1,500 Tk

যোগাযোগ
জারীফ হোটেল
খান জাহান আলী মাজার মোড়, রণবিজয়পুর, বাগেরহাট
মোবাইলঃ 01305-760006, 01711-067325

#৬ হোটেল মোহনা (Hotel Mohona)

হোটেল মোহনা বাগেরহাট সদর এলাকার একটি অত্যন্ত পরিচিত এবং বাজেট-বান্ধব আবাসিক হোটেল। কম খরচে সাধারণ মানের আবাসন এবং চমৎকার লোকেশনে অবস্থানের কারণে এটি স্থানীয় ও সাধারণ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC 500 – 700 Tk 

যোগাযোগ
হোটেল মোহনা
কর্মকার পট্টি, বাগেরহাট
মোবাইলঃ 01722-858313

#৭ হোটেল মমতাজ (Hotel Momotaj)

বাগেরহাট শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত হোটেল মমতাজ অনেক পুরনো বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল। সাশ্রয়ী মূল্যে রাতে থাকার জন্য স্থানীয়ভাবে হোটেলটি অনেক পরিচিত।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC 400 – 700 Tk 

যোগাযোগ
হোটেল মমতাজ
স্টেশন রোড, বাগেরহাট
মোবাইলঃ 01777-758744

আপনার ভ্রমণের উদ্দেশ্য, সাথে পরিবার আছে কি না এবং বাজেটের ওপর ভিত্তি করে হোটেল পছন্দ করা উচিত। মানসম্মত সুবিধা চাইলে পর্যটন মোটেল অথবা আধুনিক সুবিধাসহ পরিবেশ চাইলে হেরিটেজ স্টে পছন্দ করতে পারেন। এছাড়া একদম কম খরচে থাকতে চাইলে শহরের ভেতরের বাজেট হোটেলগুলো বেছে নিতে পারেন। তবে যেকোনো হোটেলে পৌঁছানোর আগে সরাসরি ফোন করে বা বর্তমান ভাড়া ও খালি থাকার বিষয় নিশ্চিত হয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।