নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঢাকা বিভাগের অন্তর্গত বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। বাংলাদেশের অতীত ঐতিহ্য মসলিন কাপড়ের সুনাম নিয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত এই নারায়ণগঞ্জ জেলা সোনালী আঁশ পাটের জন্যেও বিখ্যাত। নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো; সোনারগাঁ, লোক ও কারু শিল্প যাদুঘর, পানাম নগর, জিন্দা পার্ক, মুড়াপাড়া জমিদার বাড়ি, বালিয়াপাড়া জমিদার বাড়ী, গোয়ালদী মসজিদ ইত্যাদি।