হাওরকন্যা হিসেবে খ্যাত ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের পর্যটন মানচিত্রে এক বিশেষ স্থান দখল করে আছে। হাওরের বিশাল জলরাশি, নিকলী বেড়িবাঁধ, মিঠামইন অলওয়েদার রোড, কবি চন্দ্রাবতীর শিব মন্দির, ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ, এশিয়ার বৃহত্তম শোলাকিয়া ঈদগাহ ময়দান এবং পাগলা মসজিদের টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জেলা শহরে আসেন।
ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য কিশোরগঞ্জে আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের কিশোরগঞ্জের সেরা হোটেল ও রিসোর্ট গাইড। কিশোরগঞ্জের সেরা হোটেল ও রিসোর্টগুলো (Best Hotel in Kishoreganj) নির্বাচন করা হয়েছে সেবার মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।
#১ হোটেল রিভারভিউ
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় নরসুন্দা নদীর একদম পাশেই হোটেল রিভারভিউ (Hotel River View) অবস্থিত। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় এখান থেকে যাতায়াত করা যেমন সহজ, তেমনই নদীর কাছের আবহাওয়াটাও বেশ উপভোগ্য। এখানে এসি ও নন-এসি রুমের পাশাপাশি ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সার্বক্ষণিক বিদ্যুৎ এর জন্য জেনারেটর ও নিজস্ব পার্কিং এর ব্যবস্থা রয়েছে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 700 Tk |
| Double Non AC | 1,300 Tk |
| Single AC | 1,400 Tk |
| Semi Deluxe | 1,800 Tk |
| Super Deluxe | 2,800 Tk |
| VIP Single | 2,000 Tk |
| VIP Suite | 4,000 Tk |
যোগাযোগ
হোটেল রিভারভিউ
আওয়ামী লীগ অফিসের বিপরীতে, স্টেশন রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01754-231267
ই-মেইলঃ riverview@gmail.com
Facebook Page
#২ কিশোরগঞ্জ রিসোর্ট
কিশোরগঞ্জ শহরের কাছে চমৎকার ও মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে কিশোরগঞ্জ রিসোর্ট (Kishoreganj Resort)। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চাওয়া ভ্রমণকারীদের জন্য এটি সেরা পছন্দ হতে পারে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| AC Single | 4,000 Tk |
| AC Double | 5,000 |
| AC Deluxe (3 Person) | 5,500 Tk |
| AC Super Deluxe Family (2 Adult 2 Kids) | 6,000 Tk |
যোগাযোগ
কিশোরগঞ্জ রিসোর্ট
পশ্চিম নগুয়া, হোসেনপুর রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01711-541362
ই-মেইলঃ info@kishoreganjresort.com
Website | Facebook Page
#৩ হোটেল উজানভাটি
হোটেল উজানভাটি (Hotel Ujanbhati) কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় হোটেল। হাওর ভ্রমণকারী কিংবা ব্যবসায়িক কাজে আসা অতিথিদের মধ্যে এর বেশ জনপ্রিয়তা রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সার্বক্ষণিক বিদ্যুৎ, ফ্রি-ওয়াইফাই এবং চমৎকার রুম সার্ভিস সহ সকল সুবিধা আছে এই হোটেলে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 800 Tk |
| Single AC | 1,200 Tk |
| Double Non AC | 1,500 Tk |
| Double AC | 1,800 Tk |
| Super Deluxe AC | 2,200 Tk |
যোগাযোগ
হোটেল উজানভাটি
হাসান প্লাজা, গৌরাঙ্গ বাজার, স্টেশন রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01743-718718
#৪ ক্যাসেল সালাম ইন
ক্যাসেল সালাম ইন (Castle Salam Inn) কিশোরগঞ্জ শহরের একটি মানসম্মত ও আধুনিক আবাসিক হোটেল। দূর-দূরান্ত থেকে আসা অতিথি এবং করপোরেট ভ্রমণকারীদের জন্য এখানে রয়েছে নিরাপদ ও শান্ত পরিবেশ। আধুনিক এয়ার কন্ডিশনিং, সুসজ্জিত রুম এবং দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায় এখানে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Standard AC | 1,800 Tk |
| Deluxe AC | 2,500 Tk |
| Executive Suite | 4,000 Tk |
যোগাযোগ
ক্যাসেল সালাম ইন
বড়বাজার, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01719-287064, 01754-231267
#৫ হোটেল গাংচিল
হোটেল গাংচিল (Hotel Gangchil) কিশোরগঞ্জের গৌরাঙ্গ বাজার স্টেশন রোড এলাকায় অবস্থিত। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় ও যাতায়াতের সুব্যবস্থার কারনে শহরে আসা পর্যটকদের কাছে এই হোটেল অনেক জনপ্রিয়। এই হোটেলে পাবেন ২৪ ঘণ্টা রুম সার্ভিস ও নিজস্ব রেস্টুরেন্ট সুবিধা।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 500 Tk |
| Double Non AC | 900 Tk |
| Single AC | 1,100 Tk |
| Double AC | 1,700 Tk |
যোগাযোগ
হোটেল গাংচিল
স্টেশন রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01712-700585, 01724-245155
#৬ হোটেল শেরাটন
হোটেল শেরাটন (Hotel Sheraton) শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সাশ্রয়ী মূল্যের আবাসিক হোটেল। নাম শেরাটন হলেও এটি মূলত বাজেট ফ্রেন্ডলি সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পরিচালিত হয়। কম খরচে মৌলিক সুযোগ-সুবিধাসহ থাকার জন্য এটি পরিচিত।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 400 Tk |
| Double Non AC | 800 Tk |
| Single AC | 900 Tk |
| Double AC | 1,500 Tk |
যোগাযোগ
হোটেল শেরাটন
স্টেশন রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01957-231230
#৭ হোটেল রয়েল প্যালেস
হোটেল রয়েল প্যালেস (Hotel Royal Palace) শহরের অন্যতম পরিচ্ছন্ন ও সুপরিচিত হোটেল। মনোরম পরিবেশ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও চমৎকার সেবা নিশ্চিত করার কারণে পরিবার নিয়ে আসা ভ্রমণকারীদের কাছে এটি আস্থাভাজন।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single AC | 1,200 Tk |
| Double AC | 2,000 Tk |
| Super Deluxe AC | 2,800 Tk |
যোগাযোগ
হোটেল রয়েল প্যালেস
এম.এম শপিং কমপ্লেক্স, গৌরাঙ্গ বাজার মোড়, স্টেশন রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01742-591117, 01629-764535
#৮ হোটেল আল মোবারক
হোটেল আল মোবারক (Hotel Al Mobarak) শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি সাশ্রয়ী হোটেল। স্থানীয় ব্যবসায়ী ও স্বল্প বাজেটের অতিথিদের জন্য এই হোটেল দীর্ঘদিন ধরে সুনামের সাথে সেবা দিয়ে আসছে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 400 Tk |
| Double Non AC | 700 Tk |
| Single/Double AC | 1,200 Tk |
যোগাযোগ
হোটেল মোবারক
(তাজ হোটেলের বিপরীতে) স্টেশন রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01718-484895
#৯ হোটেল নিরালা
হোটেল নিরালা (Hotel Nirala) কিশোরগঞ্জ শহরের সবচেয়ে পুরনো ও নির্ভরযোগ্য একটি ঐতিহ্যবাহী হোটেল। শহরের মূল বাণিজ্যিক এলাকা রথখলায় এই হোটেলের অবস্থান। স্বল্প খরচে নিরাপদ রাতযাপনের জন্য এটি অনেক পরিচিত।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 600 Tk |
| Single AC | 1,200 Tk |
| Double Non AC | 800 Tk |
| Double AC | 1,600 Tk |
যোগাযোগ
হোটেল নিরালা
নিরালা টাওয়ার, ঈশা খাঁ রোড, কিশোরগঞ্জ
মোবাইলঃ 01911-254853, 01775-724558
কিশোরগঞ্জের সেরা হোটেলসমূহের ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব অথবা বিশেষ দিনে এসব হোটেলে ডিসকাউন্ট অফার চালু থাকে। তাই হোটেল বুকিং করার পূর্বে বর্তমান ভাড়া ও অফার সম্পর্কে ফোন করে নিশ্চিত হয়ে নিন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
