বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড় তার প্রাকৃতির রূপ ও ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত। দিগন্তজোড়া চা বাগান, মহানন্দার রূপ, তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার শুভ্র দর্শন কিংবা মহারাজার দিঘী, ভিতরগড় ও জিরো পয়েন্টের মতো স্থানগুলো প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকর্ষিত করে।
ঘুরে বেড়ানোর পাশাপাশি ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনেও প্রতিদিন অনেকে পঞ্চগড় আসেন। তবে দূর যাত্রায় আরামদায়ক ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে, তেঁতুলিয়া নাকি পঞ্চগড় সদরে থাকবেন এই সিদ্ধান্ত নেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। আপনার ভ্রমণকে সহজ, নিরাপদ ও আনন্দদায়ক করতে পঞ্চগড় ও তেঁতুলিয়ার সেরা হোটেল, গেস্ট হাউস ও ডাকবাংলোর হালনাগাদ ভাড়া ও যোগাযোগের তথ্য নিচে দেওয়া হলো।
Best Hotels in Panchagarh and Tetulia
- Central Guest House
- Hotel H. K. Palace
- Hotel Dhanshiri International
- Panchagarh Circuit House
- Hotel Mouchak
- Hotel S Alam
- Tetulia Zila Parishad Dak Bungalow
- Tetulia Square Residential Hotel
- Hotel Kanchenjunga
সেন্ট্রাল গেস্ট হাউস (প্রাঃ) লিমিটেড (Central Guest House)
সেন্ট্রাল গেস্ট হাউস (প্রাঃ) লিমিটেড বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের একটি স্বনামধন্য আবাসিক হোটেল। জেলাটিতে ঘুরতে আসা পর্যটকদের থাকার জন্য এটি অন্যতম একটি নিরাপদ ও প্রধান গেস্ট হাউস হিসেবে পরিচিত। হোটেলটিতে সিঙ্গেল ও ডাবল বেডের এসি, নন-এসি মিলিয়ে মোট ৫৮টি রুম রয়েছে।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Non-AC Single | 400 – 800 Tk |
| Non-AC Double | 800 – 1,200 Tk |
| AC Single | 1,200 – 1,800 Tk |
| AC Double | 1,500 – 2,500 Tk |
| VIP AC Suite | 3,500 Tk |
যোগাযোগের ঠিকানা
সেন্ট্রাল গেস্ট হাউস (প্রাঃ) লিমিটেড
৩য় তলা, সেন্ট্রাল প্লাজা, সিনেমা হল রোড, পঞ্চগড়
মোবাইলঃ 01705858588, 01705858589
হোটেল এইচ. কে. প্যালেস (Hotel H. K. Palace)
হোটেল এইচ. কে. প্যালেস পঞ্চগড় বাজারের কদমতলা রোডে এইচ. কে. প্লাজায় অবস্থিত। এই হোটেল পর্যটক, ব্যবসায়ী এবং সাধারণ ভ্রমণকারীদের জন্য পঞ্চগড় সদরে থাকার জন্য এটি অন্যতম একটি নিরাপদ হোটেল। এছারা হোটেলটিতে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রন্ট ডেস্ক সুবিধা এবং পর্যটকদের জন্য তথ্য সহায়তার ব্যবস্থা আছে।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 600 Tk |
| Double Non AC | 1,200 – 1,600 Tk |
| Single / Double AC | 1,800 – 2,500 Tk |
যোগাযোগের ঠিকানা
হোটেল এইচ. কে. প্যালেস
এইচ. কে. প্লাজা, কদমতলা রোড, পঞ্চগড় বাজার, পঞ্চগড়
মোবাইলঃ 01752-243048, 02-056861239
ই-মেইলঃ hoteltkplace080@gmail.com
হোটেল ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল আবাসিক (Hotel Dhanshiri International)
হোটেল ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল পঞ্চগড় জেলা শহরের একটি সুপরিচিত ও অন্যতম মানসম্মত আবাসিক হোটেল। একই সাথে এর নিজস্ব রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারের সুবিধা থাকায় এটি পর্যটক ও কর্পোরেট ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয়। এছারা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাকআপ (জেনারেটর) ও ২৪ ঘণ্টা রুম সার্ভিস সুবিধা আছে এই হোটেলে। হোটেল ধানসিঁড়ি পঞ্চগড় শহরে ভিআইপি ও লাক্সারি মানের হোটেল হিসেবে এই হোটেল সমাদৃত।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 800 – 1,500 Tk |
| AC Standard | 1,800 – 2,500 Tk |
| AC Deluxe | 2,800 – 4,000 Tk |
যোগাযোগের ঠিকানা
হোটেল ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল আবাসিক
রৌশনাবাগ, পঞ্চগড় সদর, পঞ্চগড়
মোবাইলঃ 01722794709, 01701-510353
ই-মেইলঃ fonatjahan@gmail.com
পঞ্চগড় সার্কিট হাউজ (Panchagarh Circuit House)
পঞ্চগড় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন এবং সরকারি কর্মকর্তাদের আবাসন ও অফিশিয়াল সভা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত একটি সরকারি রেস্ট হাউজ। ১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এই ভবনটির শুভ উদ্বোধন করেন। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ঠিক পশ্চিম পাশ সংলগ্ন স্থানে এটি অবস্থিত। পঞ্চগড় সার্কিট হাউজে থাকার জন্য ২টি ভিআইপি এসি রুম এবং ৫টি সাধারণ রুম রয়েছে।
রুমের ভাড়া
- বেসরকারি বা সাধারণ নাগরিকদের ক্ষেত্রে জেলা প্রশাসনের বিশেষ অনুমতি সাপেক্ষে ভাড়া ১,৫০০ থেকে ৩,০০০+ পর্যন্ত (রুমের ক্যাটাগরি ভেদে) হতে পারে।
যোগাযোগের ঠিকানা
পঞ্চগড় সার্কিট হাউজ
মিঠাপুকুর, পঞ্চগড়
মোবাইলঃ 01742-000870, 01733-215615
হোটেল মৌচাক (Hotel Mouchak)
হোটেল মৌচাক পঞ্চগড় জিরো পয়েন্ট ও প্রধান মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিচিত ইকোনমি ক্লাস হোটেল। ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ নিজস্ব রেস্টুরেন্ট আছে এই হোটেলের।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 700 Tk |
| Double Non AC | 1,000 Tk |
| Double AC | 1,800 Tk |
যোগাযোগের ঠিকানা
হোটেল মৌচাক
ঢাকা-পঞ্চগড় হাইওয়ে, পঞ্চগড় বাজার (জিরো পয়েন্টের কাছাকাছি), পঞ্চগড়
মোবাইলঃ 01737348066, 01735-123999
হোটেল এস আলম (Hotel S Alam)
পঞ্চগড় বাজারের কদমতলা রোডে অবস্থিত এটিও একটি সাধারণ এবং মাঝারি মানের আবাসিক হোটেল। এটি মূলত ব্যবসায়ী ও বাজেট ট্রাভেলারদের জন্য উপযুক্ত।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Single / Double Non AC | 600 – 1,200 Tk |
| Single AC | 1,500 Tk |
যোগাযোগের ঠিকানা
হোটেল এস আলম
এস আলম প্লাজা, কদমতলা রোড, পঞ্চগড় বাজার, পঞ্চগড়
মোবাইলঃ 01823-386165
তেঁতুলিয়ার সেরা হোটেল ও ডাকবাংলো (কাঞ্চনজঙ্ঘা প্রেমীদের জন্য)
যারা প্রধানত তেঁতুলিয়া সীমান্ত, মহানন্দা নদী কিংবা শীতকালে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে চান, তাদের পঞ্চগড় শহর থেকে প্রায় ৪০ কিমি উত্তরে তেঁতুলিয়া উপজেলা সদরে থাকা সুবিধাজনক।
তেঁতুলিয়া ডাকবাংলো (Tetulia Zila Parishad Dak Bungalow)
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত একটি ঐতিহাসিক ও অতি পরিচিত দর্শনীয় স্থান এবং সরকারি রেস্ট হাউজ। ভারতের সীমান্তঘেঁষা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে, ভূমি থেকে প্রায় ১৫-২০ মিটার উঁচু একটি গড়ের (টিলা) উপর এটি অবস্থিত। জেলা পরিষদের অনুমতি সাপেক্ষে তেতুলিয়া ডাক বাংলোয় রাত্রিযাপন করা যায়।
রুমের ধরন ও ভাড়া
- ডাকবাংলোতে মূলত ২ বেডের (Double Bed) কক্ষ রয়েছে। ভাড়া লাগবে ১,৫০০ – ২,৫০০ টাকা
যোগাযোগের ঠিকানা
তেঁতুলিয়া ডাকবাংলো
জেলা পরিষদ ডাকবাংলো, তেঁতুলিয়া, পঞ্চগড়
মোবাইলঃ 01722-101110, 01751-026225, 01787719570
তেঁতুলিয়া স্কয়ার আবাসিক হোটেল (Tetulia Square Residential Hotel)
তেঁতুলিয়া স্কয়ার আবাসিক হোটেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত একটি আধুনিক ৫ তলা বিশিষ্ট আবাসিক হোটেল। ২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধনের পর থেকে সুন্দর ও মনোরম পরিবেশের কারণে কাঞ্চনজঙ্ঘা প্রেমী ও পর্যটকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Single / Double Non AC | 1,000 – 1,500 Tk |
| Single / Double AC | 2,000 – 3,500 Tk |
যোগাযোগের ঠিকানা
তেঁতুলিয়া স্কায়ার আবাসিক হোটেল
তেঁতুলিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন (প্রধান সড়ক মোড়), তেঁতুলিয়া, পঞ্চগড়
মোবাইলঃ 01957-263217, 01326019551
হোটেল কাঞ্চনজঙ্ঘা আবাসিক (Hotel Kanchenjunga)
হোটেল কাঞ্চনজঙ্ঘা আবাসিক পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত একটি বাজেট-ফ্রেন্ডলি আবাসিক হোটেল। কম বাজেটে যারা তেঁতুলিয়া বাজারে থেকে সীমান্ত এলাকা বা মহানন্দা নদী ঘুরে দেখতে চান, তাদের জন্য এই হোটেল প্রথম পছন্দ। এছারা প্রতিটি রুমের সাথে এটাচড বাথরুম, গিজার (গরম পানির ব্যবস্থা), ফ্যান, এলইডি টিভি এবং ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের সুবিধা রয়েছে।
রুমের ধরন ও ভাড়া
| Room Type | Price |
| Single Non AC | 500 Tk |
| Double / Family AC | 1,200 – 2,000 Tk |
যোগাযোগের ঠিকানা
হোটেল কাঞ্চনজঙ্ঘা আবাসিক
বাস টার্মিনাল সংলগ্ন চৌরাস্তা বাজার, তেঁতুলিয়া, পঞ্চগড়
মোবাইলঃ 01322558294, 01723-767264, 01810-829282
পঞ্চগড়ের সেরা হোটেল ও রিসোর্ট সম্পর্কিত এই হোটেল গাইডটি আপনার ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে সাহায্য করবে। উল্লেখিত হোটেল এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। তাই ভ্রমণের আগে অবশ্যই ফোন করে বর্তমান ভাড়া ও রুম খালি থাকার বিষয়টি জেনে নিবেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
