ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা (Water Garden Resort & Spa), টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার দাপনাজোরে গ্রামে অবস্থিত একটি পাঁচ তারকা মানের স্ট্যান্ডার্ড রিসোর্ট। রিসোর্টটি ঢাকা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে, আশুলিয়া থেকে ৭৬ কিলোমিটার এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে। ছয় লেনের ঢাকা-টাঙ্গাইল সড়ক থেকে এর দূরত্ব মাত্র ৪ কিলোমিটার।
রিসোর্ট খরচ ও ভাড়া
ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা এর তিন ক্যাটাগরির রুম রয়েছে। স্ট্যান্ডার্ড, ডিলাক্স ও ফ্যামিলি রুম। এছাড়া এই রিসোর্টে সারাদিন ও রাতে থাকার জন্যও প্যাকেজ নেওয়া যায়।
| Room Type / Package | Price |
| Standard Room | 13,000 Tk |
| Deluxe Room | 14,000 Tk |
| Family Room | 16,000 Tk |
| Daylong Couple Package | 6,000 Tk |
| Night Stay Couple Package | 8,500-9,500 Tk |
বুকিং
বছরের যেকোনো সময়ে হেড অফিস থেকে ওয়াটার গার্ডেন রিসোর্ট এর রুম বুকিং দেয়া যায়। বিদেশিদের বুকিং এর সময় পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।
যোগাযোগ
রিসোর্ট অফিসঃ
দাপনাজোর (করটিয়ার কাছে), বাসাইল উপজেলা, টাঙ্গাইল
মোবাইলঃ 01404451701
ই-মেইলঃ sales@watergardenresort.com
ঢাকা অফিসঃ
বাড়ি#৩, সড়ক#৫, ব্লক- D
নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২
মোবাইলঃ 01404451701, 01404451702, 01404451703
ই-মেইলঃ sales@watergardenresort.com
Website | Facebook Page
অন্যান্য সুযোগ সুবিধা
ওয়াটার গার্ডেন রিসোর্ট এ অতিথিদের জন্য রয়েছে চমৎকার সুবিশাল ডাইনিং, সুইমিং পুল, ইনডোর/আউটডোর গেমস, স্পা সেন্টার, ফিটনেস সেন্টার, চাইল্ড প্লে গ্রাউন্ড, চাইল্ড সুইমিংপুল, মিনি চিড়িয়াখানা, বোট রাইডিং, ফ্রি-ওয়াইফাই, ২৪ ঘণ্টা রুম সার্ভিস ও নিজস্ব রেস্টুরেন্ট।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
