সুন্দরবন তো অনেকভাবেই দেখা যায়, কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী এই ম্যানগ্রোভ বনের বুক চিরে নির্জনতাকে উপভোগ করার অনুভূতি একেবারেই আলাদা। প্রচলিত ট্রলার বা সাধারণ জাহাজের ইঞ্জিনের বিকট শব্দে যেখানে প্রকৃতি ও বন্যপ্রাণীর স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়, সেখানে ‘দ্য সাইলেন্ট ইয়ট’ (The Silent Yacht) নিয়ে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন।

এটি বাংলাদেশের প্রথম ক্যাটামারান স্টাইলের লাক্সারি ইয়ট, যেখানে সুন্দরবনের যাত্রাটাই হয়ে ওঠে গন্তব্যের মতোই সুন্দর ও অবিস্মরণীয়। সাইলেন্ট ইঞ্জিনের শান্ত ক্রুজিংয়ের ফলে জাহাজের চেনা কোলাহল পেছনে ফেলে যাত্রীরা উপভোগ করতে পারেন নদী, বাতাস আর ম্যানগ্রোভের আসল রূপ।

এই ৪ ডেক বিশিষ্ট অত্যাধুনিক ক্যাটারমারান ইয়টে রয়েছে মোট ১৭টি সম্পূর্ণ এয়ার কন্ডিশন্ড কেবিন, যেখানে সর্বোচ্চ ৪৪ জন অতিথি এক সাথে অত্যন্ত বিলাসবহুল পরিবেশে ভ্রমণ করতে পারেন। বনের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সময় নদীর ঠিক ওপরেই এর সুবিশাল ভিউয়িং ডেক থেকে বন, নদী ও দিগন্তের বিস্তৃতিকে নতুনভাবে আবিষ্কার করা যায়।

ইঞ্জিনের শব্দ না থাকায় সরু খালের ভেতর দিয়ে চলার সময় বন্যপ্রাণীরা ভয় না পেয়ে খালের পাড়েই অবস্থান করে, যা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির জন্য সুন্দর সুযোগ তৈরি করে দেয়।

সংক্ষেপে বলতে গেলে, দ্য সাইলেন্ট ইয়টে ট্যুর কোন সাধারন ট্যুর নয়, বরং প্রকৃতির মাঝে এক সম্পূর্ণ ‘লাক্সারি এস্কেপ’।

ইয়টের সুযোগ-সুবিধা ও অনবোর্ড সার্ভিস

  • সুইমিং পুল: সুন্দরবনের বুক চিরে ইয়ট এগিয়ে চলবে, আর আপনি ভেসে থাকবেন ওপেন-ডেক সুইমিং পুলের পানিতে। ম্যানগ্রোভের মাঝে এমন রিফ্রেশিং অনুভূতি বাংলাদেশে এটিই প্রথম।
  • লাক্সজারি কেবিন ও স্যুট: সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত কেবিন, রাজকীয় ইন্টেরিয়র, কিংসাইজ বেড এবং নদী দেখার জন্য বড় প্যানোরামিক উইন্ডো।
  • দিগন্ত ছোঁয়া ভিউয়িং ডেক: নদীর ঠিক ওপরেই সুপরিসর ওপেন ডেক, যেখান থেকে সূর্যোদয়, সূর্যাস্ত ও সুন্দরবনের দিগন্ত ছোঁয়া রূপ উপভোগ করা যায়।
  • বিশাল ডাইনিং ও লাউঞ্জ: জাহাজের ৩য় ডেকে রয়েছে এসি সমৃদ্ধ বিশাল ডাইনিং লাউঞ্জ, যেখানে বসে মনোরম পরিবেশে খাওয়া-দাওয়া ও আড্ডা দেওয়া যায়।
  • হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট: বনের গহীনে অবস্থান করলেও বাইরের পৃথিবীর সাথে যুক্ত থাকার জন্য রয়েছে স্টারলিংক চালিত হাই-স্পিড ওয়াই-ফাই।
  • খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা: অভিজ্ঞ শেফদের তৈরি ৩ বেলা রকমারি ঐতিহ্যবাহী ও রিচ ফুড (যেমন: ফিশ বারবিকিউ, হাঁসের রেজালা, সী-ফুড ইত্যাদি)। সেই সাথে রাতে ডেটে থাকে স্থানীয় লোকসংগীত ও সংস্কৃতির আমেজ।
  • সুরক্ষা ও নিরাপত্তা: আধুনিক লাইফ-সেভিং গিয়ার, জিপিএস সিস্টেম, অভিজ্ঞ ক্রু এবং সার্বক্ষণিক সশস্ত্র ফরেস্ট গার্ড।

প্যাকেজ ও ভ্রমণ খরচ

Cabin CategoryPriceCabin Amenities
Royal and VIP suites25,000 – 30,000 TkPrivate attached washroom, panoramic view and premium service
Standard Couple Cabin20,000 – 22,000 Tk Well-equipped AC cabin for couples
Family / Bunker Cabin16,000 – 18,000 Tk Suitable for small families or friends on a sharing basis.

প্যাকেজের অন্তর্ভুক্ত সুবিধাসমূহ:

  • ৩ দিন ও ২ রাতের সমস্ত খাবার (সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার ও বারবিকিউ)
  • বনের ভেতর অভিজ্ঞ গাইডের সাথে ট্রেকিং, ক্যানেল ক্রুজিং ও সাইটসিয়িং
  • বন বিভাগের ট্রাভেল পারমিট ও ফরেস্ট গার্ড নিরাপত্তা ফি

যোগাযোগ ও বুকিং

৪ নং, বিআইডব্লিউটিএ ঘাট, খুলনা
মোবাইলঃ 01711397083
ই-মেইলঃ info@natourbd.com
Website | Facebook Page

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।