সিলভার ক্যাসেল রিসোর্ট (Silver Castle Resort), আধুনিকায়নের স্বপ্নময় শিল্প-বোধ ও সৌন্দর্যের ধারণায় বদলে যাওয়া এক নতুন স্থাপত্য, যা সবার কাছে ময়মনসিংহের অন্যতম দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। চারতলা বিশিষ্ট সিলভার ক্যাসেল ভবনের অলঙ্কারিক কারুকার্যের পাশাপাশি কৃত্রিম সাজসজ্জার ফুলের বাগান, সুইমিংপুল, শাপলা ফুলের ফোয়ারা, পার্ক, মঞ্চ ও সুসজ্জিত তোরণ পর্যটকদের আকর্ষণ করে।
ভবনের প্রবেশ পথের দুইধারে যেমন রয়েছে নান্দনিকতার ছোঁয়া তেমনি রয়েছে নানা বাহারি ফুলের বাগান। সারিবদ্ধ ভাবে টবে লাগানো বাহারি ফুলের গাছ, ঝাউ আর ক্যাকটাসের পাশাপাশি ঝরনার পাশে সিমেন্টের ছাতার নিচে অবসর কাটানোর সুদৃশ্য চৌকি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা শামুকের আদলে তৈরি করা বসার স্থানগুলো চোখে পড়ার মতো। ভবনটির তিনদিক ইট-পাথরের প্রাচীর ঘেরা হলেও ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে একদিকে তারের বেষ্টনী রয়েছে। যাতে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এখানকার বিনোদন ব্যবস্থা সব বয়সের মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে। ভবনের বারান্দায় দাঁড়িয়ে অথবা ক্যাপসুল লিফটে ওঠা-নামার সময় ব্রহ্মপুত্র নদের জলরাশি আবার শুকনো মৌসুমে বালুচরের দৃশ্য সবাইকে বিমোহিত করে।
রিসোর্ট খরচ ও ভাড়া
সিলভার ক্যাসেল রিসোর্ট এ অতিথিদের জন্য ৯ ক্যাটাগরির মোট ২২টি কক্ষ রয়েছে।
| Room Type | Room Price |
| Standard Double | 6,750 Tk |
| Executive Double | 7,000 Tk |
| Executive Deluxe | 10,000 Tk |
| Deluxe | 11,000 Tk |
| Superior Deluxe | 12,000 Tk |
| Family Twin | 14,000 Tk |
| Junior Suite | 17,000 Tk |
| Golden Suite | 20,000 Tk |
| Family Suite | 26,000 Tk |
চেক ইন টাইমঃ দুপুর ১টা
চেক আউট টাইমঃ বেলা ১১টা
কিভাবে যাবেন
দেশের যেকোনো স্থান থেকে বাসে কিংবা ট্রেনে করে ময়মনসিংহে আসা যায়। রাজধানী ঢাকার মহাখালী থেকে ঢাকা টু ময়মনসিংহ রুটের বিভিন্ন পরিবহন এর এসি/নন-এসি বাস নিয়মিত চলাচল করে। বাসে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগবে প্রায় ২ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা। ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ যেতে চাইলে কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র ও হাওর এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করতে পারেন। ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেন ভাড়া ১২০ থেকে ৩৩৪ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ময়মনসিংহ আসার পরে রিক্সা কিংবা অটো অথবা স্থানীয় যেকোনো যানবাহনে ‘তালতলা” যাওয়া যায়, আর এই তালতলাতেই সিলভার ক্যাসেল রিসোর্ট অবস্থিত।
আরও পড়ুনঃ ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার উপায়
বুকিং
বছরের যেকোনো সময়ে সিলভার ক্যাসেল রিসোর্ট এ রুম বুকিং দেয়া যায়। বিদেশিদের বুকিং এর সময় পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।
যোগাযোগ
রিসোর্ট অফিসঃ
৩৩৭/২ ঢোলাদিয়া (তালতলা), ময়মনসিংহ – ২২০০
মোবাইলঃ 01810-035005, 01332-523636, 01332-523626
ই-মেইলঃ info@silvercastleresort.com
Website | Facebook Page
Google Map Locaion
অন্যান্য সুযোগ সুবিধা
একটি শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন, একটি রেস্তোরাঁ, বারবিকিউ, সুইমিংপুল, তিনটি ফোয়ারা, দু’টি পৃথক সিঁড়ি ও একটি লিফট এবং সুসজ্জিত বিনোদন পার্ক রয়েছে। শিশুদের জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা। রিসোর্ট এর পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের নৈসর্গিক দৃশ্য সবাইকে বিমোহিত করে থাকে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
