এম.ভি স্বপ্নতরী হাউজবোট (MV Shopno Tori) একটি সমুদ্রগামী জাহাজ কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের নিয়ে মহেশখালী-সোনাদিয়া নৌরুটে নিয়মিত যাত্রা করে থাকে। এম. বি স্বপ্নতরী একটি দৃষ্টিনন্দন কাঠের তৈরি জাহাজ, যা বিশেষভাবে পর্যটকদের জন্য নির্মিত। বঙ্গোপসাগরের উপকূল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ ভ্রমণসঙ্গী হতে পারে এম.ভি স্বপ্নতরী।
বিলাশবহুল এই হাউসবোটের ধারন ক্ষমতা ১৫৬ জন। এছাড়া রয়েছে এটাস্ট বাথরুম সহ কেবিন ও লাউঞ্জ সুবিধা। এম.ভি স্বপ্নতরী হাউসবোটে থাকছে ভিআইপি কেবিন, পর্যাপ্ত ওয়াশরুম, লাউঞ্জ স্পেস, সমুদ্র ভিউ পয়েন্ট, ডাইনিং কাম কনফারেন্স রুম, বিদ্যুৎ ব্যাবস্থা, সাউন্ড সিস্টেম, কিচেন সহ নানান ধরনের সুবিধা।
স্বপ্নতরী হাউজবোট থেকে যা দেখবেন
বাকখালী নদী, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, ম্যানগ্রোভ বন, মহেশখালী আদিনাথ জেটি, কক্সবাজার বায়ু বিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ, শুটকি মহাল, বিমানবন্দর রানওয়ে, সমুদ্র সৈকতে সূর্যাস্ত।
এম.ভি স্বপ্নতরী হাউসবোটে ভ্রমণ প্যাকেজ ও খরচ
এম.ভি স্বপ্নতরী জাহাজ দুই ধরনের প্যাকেজ দিয়ে থাকে। একটি সকালে ও আরেকটি বিকালে।
লাঞ্চ ক্রুজ (মহেশখালী-সোনাদিয়া- কলাতলী পয়েন্ট পর্যন্ত)
ভ্রমনের সময়ঃ সকাল ০৯.৩০ মিনিট থেকে দুপুর ০৩ টা পর্যন্ত
দুপুরের খাবার সহ প্যাকেজ মূল্য – ১,২০০ টাকা
ভিআইপি কেবিন (২ জন) – ৫,০০০ টাকা
সানসেট ক্রুজ (মহেশখালী- সোনাদিয়া – সমুদ্র ভ্রমণ)
ভ্রমনের সময়ঃ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা
বিকালের নাস্তা সহ প্যাকেজ মূল্য – ৭০০ টাকা
যোগাযোগ
ফারহান এক্সপ্রেস ট্যুরিজম
বিমানবন্দর সড়ক, উত্তর নুনিয়াছড়া, তিনরাস্তার মোড়, BIWTA ঘাট
মোবাইলঃ 01687224586, 01814344256
Facebook Page
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
