স্বপ্নদ্বীপ রিসোর্ট (Shopnodip Resort) পাবনা জেলা শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। খাইরুল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল ইসলামের উদ্যোগে স্বপ্নদ্বীপ রিসোর্ট গড়ে তোলা হয়। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি স্বপ্নদ্বীপ রিসোর্ট যাত্রা শুরু করে। ১০ বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটি নান্দনিক সৌন্দর্যে ভরপুর। বিপুল সংখ্যক দেশী-বিদেশীদের চিত্ত বিনোদন, আবাসন ও মনোমুগ্ধকর অবসর সময় কাটানোর অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পর্যটকদের দৃষ্টি কেড়েছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা বয়সী নানা মানুষের পদচারনায় মুখর হয়ে থাকে এই নান্দনিক রিসোর্টটি।
রুম ভাড়া ও খরচ
রিসোর্ট এর বিভিন্ন রুম এর ভাড়া ২,৯৯৯ টাকা থেকে ৭,৯৯৯ টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে রিসোর্ট কর্তৃপক্ষ অফার বা ডিসকাউন্ট দিয়ে থাকে। স্বপ্নদ্বীপ রিসোর্ট এর চলমান বিভিন্ন অফার জানতে এই লিংকে ভিজিট করুন।
| Room Type | Room Price |
| Superior Single | 2,999 Tk |
| Premium | 4,499 Tk |
| Executive | 5,499 Tk |
| Cottage | 5,999 Tk |
| Dragon Cottage | 7,999 Tk |
| Premium Family | 7,999 Tk |
যোগাযোগ
স্বপ্নদ্বীপ রিসোর্ট
জয়নগর, ঈশ্বরদী, পাবনা (সলিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন)
মোবাইলঃ 01312-427608, 01305-805360
ই-মেইলঃ shopnodipresort20@gmail.com
Website | Facebook Page
স্বপ্নদ্বীপ রিসোর্ট এর বিভিন্ন প্যাকেজ ও মূল্য
স্বপ্নদ্বীপ রিসোর্ট এ ১৮০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে। প্যাকেজ ১,২ ও ৬ সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন প্রযোজ্য হবে না।
| প্যাকেজ (১) | পার্কে প্রবেশ, সুইমিং পুল (১) ঘণ্টা, সেট মেনু (ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, সফট ড্রিংকস) | ৬০০ টাকা |
| প্যাকেজ (২) | পার্কে প্রবেশ, সুইমিং পুল (১) ঘণ্টা, স্বপ্নদ্বীপ স্পেশাল হান্ডি বিরিয়ানি | ৭০০ টাকা |
| প্যাকেজ (৩) | পার্কে প্রবেশ, সেট মেনু | ৬৪০ টাকা |
| প্যাকেজ (৪) | পার্কে প্রবেশ, হানি সুইং রাইড, সোয়ান রাইড | ১৫০ টাকা |
| প্যাকেজ (৫) | বাচ্চার পার্কে প্রবেশ, কিডস জোনে প্রবেশ ও বিভিন্ন রাইড ব্যাবহার (মোটর সাইকেল রাইড ব্যতীত), সোয়ান রাইড | ১৮০ টাকা |
| প্যাকেজ (৬) | পার্কে প্রবেশ, সুইমিং পুল (১) ঘন্টা | ৩৫০ টাকা |
খাবার ব্যবস্থা
পাবনায় মধ্যে একমাত্র স্বপ্নদ্বীপ রিসোর্টে বুফে রেস্টুরেন্ট খাবারের ব্যবস্থা রয়েছে। মাসে অন্তত চারবার বুফে খাবারের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া যেকোনো সময় অতিথিরা এসে বুফে ছারাও আলাদা খাবার অর্ডার করতে পারেন। থাকছে রাশিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল ও বাঙালী সব ধরনের খাবারের ব্যবস্থা।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে সড়ক অথবা ট্রেন এ পাবনা আসা যায়। স্বপ্নদ্বীপ রিসোর্টে যাওয়ার জন্য ট্রেন সবথেকে সুবিধাজনক মাধ্যম। ঢাকার কল্যাণপুর, গাবতলী থেকে শাহজাদপুর ট্রাভেলস, পাবনা এক্সপ্রেসসহ বেশকিছু এসি নন এসি বাস পাবনাতে যায়। এছাড়াও রয়েছে কুইক সার্ভিস , যার মাধ্যমে ঢাকা থেকে আরিচা ঘাট যাওয়া যাবে তারপর স্পীডবোটে নদী পার করে পুনরায় গাড়িতে করে পাবনা শহরে যাওয়া যায়। ট্রেনে যেতে চাইলে ঢাকা কমলাপুর রেলষ্টেশন থেকে রাজশাহীর উদেশ্যে ছেরে যাওয়া যেকোন ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে স্থানীয় পরিবহনে করে মাত্র ৯ কিলোমিটার দূরে সহজেই স্বপ্নদ্বীপ রিসোর্টে পৌঁছে যাবেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
