পাথর আর পানির মিতালিতে ঘেরা সিলেটের ভোলাগঞ্জের জিরো পয়েন্ট বা সাদা পাথর পর্যটন কেন্দ্র বর্তমানে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে। প্রকৃতিপ্রেমীদের কথা মাথায় রেখেই একেবারে সাদা পাথরের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সাদা পাথর হোটেল ও রিসোর্ট (Shada Pathor Hotel & Resort)। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার শীতল জল আর সারি সারি সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য এটি হতে পারে আদর্শ অবকাশ কেন্দ্র। রিসোর্ট থেকেই আপনি সীমান্তের ওপারের সুউচ্চ পাহাড় আর ধলাই নদীর মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে পারবেন।
রিসোর্টের অবস্থান একদম নদীর পাড়েই হওয়ায় ভোলাগঞ্জ সাদা পাথর স্পটে যাতায়াত করা পর্যটকদের জন্য অত্যন্ত সহজ। দিনের বেলা পর্যটকদের কোলাহল শেষে রাতের নিস্তব্ধতায় ধলাই নদীর কলকল শব্দে এখানে রাত্রিযাপন এক দারুণ অভিজ্ঞতা দিবে।
সাদা পাথর হোটেল ও রিসোর্ট এর রুম ভাড়া ও খরচ
সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর হোটেল ও রিসোর্টে পর্যটকদের জন্য ৪টি ভিন্ন ক্যাটাগরির মোট ২২টি বিলাসবহুল রুম রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই রুমগুলো থেকে পর্যটকরা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সেরাটি বেছে নিতে পারেন। তবে বুকিং নিশ্চিত করার আগে বর্তমান ভাড়া এবং বিশেষ কোনো বা অফার চলছে কি না তা বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
| Room Type | Room Price |
| Shadapathor Single Deluxe | 3,500 Tk |
| Shadapathor Couple Deluxe | 5,000 Tk |
| Shadapathor Twin Deluxe | 6,000 Tk |
| Shadapathor Honeymoon Deluxe | 8,000 Tk |
যোগাযোগ
ভোলাগঞ্জ বাজার, কোম্পানীগঞ্জ, সিলেট – ৩১৪০
মোবাইল: 01317-355788, 01932-291199
Website | Facebook Page | Google Map
কোথায় খাবেন
রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে সব ধরণের দেশি খাবার ও মাছ-মাংসের সুব্যবস্থা রয়েছে। এছাড়া ভোলাগঞ্জ বাজারে ছোট-বড় অনেক হোটেল আছে যেখানে স্থানীয় পদ্ধতিতে রান্না করা হাঁসের মাংস বা ধলাই নদীর তাজা মাছের স্বাদ নিতে পারবেন। একটু ভিন্ন আমেজ পেতে চাইলে সিলেট শহরে ফিরে পানসী বা পাঁচ ভাই রেস্টুরেন্টে গিয়ে বিখ্যাত সব ভর্তা ও স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন।
সাদা পাথর রিসোর্টের সুবিধাসমূহ
- রেস্টুরেন্ট: এই রিসোর্টে পাবেন একটি উন্নত মানের মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট যেখানে দেশি ও বিদেশি বিভিন্ন ধরণের খাবার পাওয়া যায়।
- ফ্রী ওয়াই-ফাই: গেস্টদের জন্য পুরো রিসোর্ট চত্বরে হাই-স্পিড ইন্টারনেট ব্যাবহারের সুবিধা রয়েছে।
- রুম সার্ভিস: ২৪ ঘণ্টা রুম সার্ভিসের ব্যবস্থা আছে।
- নিরাপত্তা: গেস্টদের মূল্যবান জিনিসের জন্য সেফ ডিপোজিট বক্সের সুবিধা দেওয়া হয়।
- ট্যুর ম্যানেজমেন্ট: আপনি যদি সাদা পাথর বা আশেপাশের এলাকায় ঘুরতে চান, তবে রিসোর্ট কর্তৃপক্ষ আপনার জন্য গাইডেড ট্যুর বা সাইট-সিয়িংয়ের ব্যবস্থা করতে পারে।
- মিটিং ও ইভেন্ট: এখানে ব্যবসায়িক মিটিং বা ব্যক্তিগত অনুষ্ঠান করার জন্য প্রয়োজনীয় সকল সুবিধা পাওয়া যাবে।
কাছাকাছি দর্শনীয় স্থান
রিসোর্টের কাছেই রয়েছে মনোমুগ্ধকর সাদা পাথর (জিরো পয়েন্ট)। এছাড়া আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে উৎমাছড়া, বিছানাকান্দি, পান্থুমাই ঝর্ণা এবং লক্ষ্মণছড়া পর্যটকদের পছন্দের তালিকায় থাকে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
