
বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে শ্রীমঙ্গল অন্যতম। চা বাগানের সবুজ দৃশ্য, বৃষ্টিভেজা বন, পাহাড় টিলা, নিরিবিলি পরিবেশ ও প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ সব মিলিয়ে শ্রীমঙ্গল প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়। মৌলভীবাজার জেলার এই শহরে প্রতিবছর দেশ-বিদেশের অনেক পর্যটক ঘুরতে আসেন এই প্রকৃতির টানেই।
পর্যটকদের থাকার সুবিধার জন্য শ্রীমঙ্গল ও এর আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের রিসোর্ট ও হোটেল। এখানে যেমন বিলাসবহুল ও প্রিমিয়াম রিসোর্ট রয়েছে, তেমনি রয়েছে চা বাগানঘেরা ইকো রিসোর্ট, বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট এবং কম খরচ পরিবার নিয়ে থাকার মতো হোটেল।
এই ব্লগে শ্রীমঙ্গলের জনপ্রিয় ২৩টি রিসোর্ট ও কিছু বাছাই করা হোটেলের তথ্য তুলে ধরেছি। প্রতিটি হোটেল ও রিসোর্টের অবস্থান, রুম ভাড়া, যোগাযোগের তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী থাকার জায়গা বেছে নিতে এই তালিকাটি কাজে আসবে।
উল্লেখিত ভাড়াগুলো সময় ও সিজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। অফিশিয়াল ভাড়ার উপর প্রায় সময় নানা ডিসকাউন্ট থাকে। তাই বুকিংয়ের আগে সর্বশেষ অফার ও আপডেট তথ্য জেনে নিন।
Best Resorts in Sreemangal
- Grand Sultan Tea Resort & Golf
- DuSai Resort & Spa
- Novem Eco Resort
- Balishira Resort
- Tea Villa Luxury Resort
- Royal Green Resort
- Rangauti Resort
- Sreemangal Tea Resort
- Paragon Hotel & Resort
- Tea Heaven Resort
- Patrasnan Eco Resort
- Nishorgo Eco Resort
- Shanti Bari Eco Resort
- Litchibari Eco Resort
- Green Leaf Resort
- Lemon Garden Resort & Spa
- Oronner Din Ratri Resort
- Grand Selim Resort & Tour
- Swiss Valley Resort
- Madhabilota Eco Cottage
লাক্সারি ও প্রিমিয়াম রিসোর্ট (Luxury & Premium Resorts)
অভিজাত সুযোগ-সুবিধা, বড় সুইমিং পুল, চমৎকার ইন্টেরিয়র এবং প্রিমিয়াম সার্ভিসের জন্য এই রিসোর্টগুলো ভাল রিভিউ ও ট্রেন্ডের শীর্ষে অবস্থান করে।
১. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে (Grand Sultan Tea Resort & Golf) আট ধরণের বিভিন্ন শ্রেণীর মোট ১৩৫ টি কক্ষ রয়েছে। গ্র্যান্ড সুলতানের সর্বনিন্ম রুম ভাড়া কিং ডিলাক্স ৩১,১০০ টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট ১,১০,০০০ টাকা। তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে রুম ভাড়ার উপর ডিসকাউন্টের ব্যবস্থা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- রিজার্ভেশন এর জন্যেঃ +88 09678785959, +88 01730 793501-4,
- কর্পোরেট অথবা গ্রুপ ইভেন্টের জন্যেঃ +88 01730 793555
- ই-মেইলঃ reservations@grandsultanresort.com
- Website | Facebook | Google Map Location
২. দুসাই রিসোর্ট এন্ড স্পা
দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) তে হোটেল ও ভিলা নামের ২ ক্যাটাগরির রুম চালু আছে। হোটেল ক্যাটাগরির রুম এক রাতের জন্য বুকিং দিতে শ্রেনীভেদে নূন্যতম ১৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,০০০ টাকা খরচ করতে হয়। আর ভিলায় এক রাত কাটাতে শ্রেনীভেদে নুন্যতম ১৬,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত লাগে।
যোগাযোগঃ
- ঠিকানাঃ নিতেশ্বর, গিয়াশনগর, মৌলভীবাজার
- ফোন: +880 861 64100
- হটলাইন: +8801617 005511
- ই-মেইল : rsvn@dusairesorts.com
- Website | Facebook | Google Map Location
৩. নভেম ইকো রিসোর্ট
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে তৈরি নভেম ইকো রিসোর্টের (Novem Eco Resort) যেকোন একটি কক্ষ ভাড়া নিতে খরচ হবে ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগঃ
- ঠিকানাঃ বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- মোবাইল: 01709882001, 01709882000
- ই-মেইল: sales@novemecoresort.com
- Website | Facebook | Google Map Location
৪. বালিশিরা রিসোর্ট
বালিশিরা রিসোর্ট (Balishira Resort) শ্রীমঙ্গল এর রাধানগর এ অবস্থিত একটি পরিবেশ বান্ধব ও বিলাসবহুল রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের পাহাড়, সংরক্ষিত বন এবং চা বাগান এলাকায় নিয়ে অবস্থিত। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ৫,৯০০ টাকা থেকে ৯,৭০০ টাকা। বিভিন্ন সিজন ও দিবস উপলক্ষে প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। মোটামুটি বাজেটের কোন রিসোর্টে থাকতে চাইলে বেছে নিতে পারেন বালিশিরা রিসোর্ট।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, শ্রীমঙ্গল
- মোবাইল: 01766557760
- ই-মেইল: balishiraresort@gmail.com
- Website | Facebook | Google Map Location
৫. টি ভিলা লাক্সারি রিসোর্ট
টি ভিলা লাক্সারি রিসোর্ট (Tea Villa Luxury Resort) শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ বাজার এ অবস্থিত একটি লাক্সারি রিসোর্ট। টি ভিলা লাক্সারি রিসোর্টে ৪ ক্যাটাগরির রুমে ২ জনের জন্য প্রতি রাত থাকতে খরচ হবে ৬,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত। এছারাও এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, জাকুজি, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বার্বিকিউ করার সুবিধা সহ অন্যান্য সকল আধুনিক সুবিধা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ মাজদেহী ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- মোবাইলঃ 01712993633, 01716833636
- ই-মেইলঃ info@teavillaresort.com
- Website | Facebook | Google Map Location
মিড-রেঞ্জ ও বুটিক রিসোর্ট (Mid-range & Boutique Resorts)
বাজেট ও সার্ভিসের চমৎকার ভারসাম্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের কারণে এগুলো পরিবার ও বন্ধুদের গ্রুপের জন্য সেরা পছন্দ।
৬. প্যারাগন হোটেল & রিসোর্ট
প্যারাগন হোটেল & রিসোর্ট (Paragon Hotel & Resort) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক রিসোর্ট। রিসোর্টটি শ্রীমঙ্গলের প্রধান পর্যটন স্পটগুলোর কাছে অবস্থিত, যা পর্যটকদের জন্য সহজে ভ্রমণের করার সুযোগ করে দেয়। এই রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স ও এক্সিকিউটিভ মানের রুম রয়েছে। বিলাসবহুল এই রিসোর্টে থাকতে খরচ লাগবে হবে ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- মোবাইল: 01325099966-67
- ই-মেইল: reservations@paragonresortbd.com
- Website | Facebook | Google Map Location
৭. শ্রীমঙ্গল টি রিসোর্ট
প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত শ্রীমঙ্গল টি রিসোর্ট (Sreemangal Tea Resort)-এ ইকনমি রুমের নূন্যতম ভাড়ার পরিমাণ ৮,০০০ টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া ১৭,০০০ টাকা। বাংলাদেশ চা বোর্ডের এই রিসোর্টটি চা বাগানের মাঝে অবস্থিত, যেখানে অতিথিরা চা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ইতিহাস জানতে পারেন।
যোগাযোগঃ
- ঠিকানাঃ ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 0862671207, 01712071502
- ই-মেইলঃ tearesort@yahoo.com
- Website | Facebook | Google Map Location
৮. লেমন গার্ডেন রিসোর্ট & স্পা
লেমন গার্ডেন রিসোর্ট & স্পা (Lemon Garden Resort & Spa) শ্রীমঙ্গলের লাউয়াছড়া রোডে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট, যা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি হানিমুন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে আদর্শ স্থান হিসেবে বিবেচিত। এই রিসোর্টে বিভিন্ন মানের লাক্সারি রুম পাওয়া যায়, ভাড়া লাগবে ৫,৮০০ থেকে ১৪,০০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ লাউয়াছড়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- মোবাইল: 01779626330
- ই-মেইল: lemongardenresort@gmail.com
- Website | Facebook | Google Map Location
৯. গ্র্যান্ড সেলিম রিসোর্ট
শ্রীমঙ্গল উপজেলার রামনগরে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর (Grand Selim Resort & Tour) রিসোর্ট-টি অবস্থিত। থাকার জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টের রুম নিতে খরচ করতে হবে ২,৯০০ থেকে ১০,২৫০ টাকা পর্যন্ত।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রামনগর, মনিপুরী পাড়া, শ্রীমঙ্গল
- মোবাইল: 01678-173185, 01616-164071, 01616-164070
- ই-মেইলঃ reservation@grandselimresort.com
- Website | Facebook | Google Map Location
১০. সুইস ভ্যালি রিসোর্ট
বৃক্ষের শীতল ছায়ায় মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত সুইস ভ্যালি রিসোর্টের (Swiss Valley Resort) কটেজগুলোতে ২৫০০-১৫০০০ টাকা ভাড়ায় নানারকম কক্ষ আছে।
যোগাযোগঃ
- ঠিকানাঃ শমশের নগর, মৌলভীবাজার
- মোবাইলঃ 01786493700, 01753167216
- ই-মেইলঃ swissvalley1@yahoo.com
- Website | Facebook | Google Map Location
১১. টি হেভেন রিসোর্ট
শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্টে (Tea Heaven Resort) হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও ফ্যামেলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম রয়েছে। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ উত্তরসূর, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
- মোবাইল: 01708-033544, 01708033545,
- ই-মেইলঃ teaheavenresort@gmail.com
- Website | Facebook | Google Map Location
১২. শান্তিবাড়ি ইকো রিসোর্ট
শান্তি বাড়ি ইকো রিসোর্ট (Shanti Bari Eco Resort) শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে অবস্থিত একটি পরিবেশবান্ধব রিসোর্ট। এই রিসোর্টে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে খুবই চমৎকার অবসর কাটানোর সুযোগ পাবেন। এই রিসোর্টে ৪,২০০ টাকা থেকে ৫,৮০০ টাকা মূল্যের বিভিন্ন রুম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জঙ্গল ভিলা, বেম্বু কটেজ সহ এসি রুম।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01716-189288
- ই-মেইলঃ contact@shantibari.com
- Website | Facebook | Google Map Location
বাজেট-ফ্রেন্ডলি রিসোর্ট (Budget-friendly Resort)
যারা প্রকৃতির কাছাকাছি কম খরচে থাকতে চান অথবা লোকালয় থেকে দূরে ব্যাকপ্যাকিং করতে চান, তাদের জন্য এই রিসোর্টগুলো সেরা।
১৩. নিসর্গ ইকো-রিসোর্ট
নিসর্গ ইকো-রিসোর্ট (Nishorgo Eco Resort) “লিচিবাড়ী” ও “নীরব” নামে ২টি অংশে বিভক্ত। লিচিবাড়ী ও নীরব অংশে বিভিন্ন ক্যাটাগরির রুম নিতে খরচ হবে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা। এছারাও এখানে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম রয়েছে, যা অতিথিদের আরামদায়ক থাকার ব্যবস্থা নিশ্চিত করে।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01766557760
- ইমেইল: info@nishorgocottage.com
- Website | Facebook | Google Map Location
১৪. লিচিবাড়ী ইকো রিসোর্ট
লিচিবাড়ী ইকো রিসোর্ট (Litchibari Eco Resort) শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। এটি শহরের কোলাহল থেকে দূরে, সবুজে ঘেরা পরিবেশে নির্মিত, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এই রিসোর্টে থাকতে খরচ হবে ৩,৫০০ থেকে ৭,০০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ জেরিন রোড, রাধানগর, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01322030429-30
- ই-মেইলঃ info@litchibariecoresort.com
- Website | Facebook | Google Map Location
১৫. অরণ্যের দিনরাত্রি রিসোর্ট
অরণ্যের দিনরাত্রি রিসোর্ট (Oronner Din Ratri Resort) শ্রীমঙ্গলের রাধানগর ভানুগাছ রোডে অবস্থিত। এখানে অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক পরিবেশে রাত্রিযাপন করতে পারে। এই রিসোর্টে ৪ ধরনের রুম/কটেজ এ থাকতে খরচ হবে ২,৭০০ টাকা থেকে ৫,০০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
- মোবাইল: 01708-132522
- ই-মেইল: info@oronnerdinratri.com
- Website | Facebook | Google Map Location
১৬. মাধবীলতা ইকো কটেজ
মাধবীলতা ইকো কটেজ (Madhabilota Eco Cottage) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। রিসোর্টটি প্রকৃতিপ্রেমী ও শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান, ভ্রমণকারীরা এখানে সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্ট এ থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাধানগর, শ্রীমঙ্গল
- মোবাইল: 01725-704507
- Facebook | Google Map Location
১৭. রয়েল গ্রীন রিসোর্ট
রয়েল গ্রীন রিসোর্ট (Royal Green Resort) সিলেট-মৌলভীবাজার হাইওয়ের কাছে রাজাপুর গ্রামে অবস্থিত একটি প্রকৃতি বান্ধব রিসোর্ট। শহুরে জীবন থেকে মুক্তি পেতে এই রিসোর্ট হতে পারে আদর্শ গন্তব্য। রয়েল গ্রীন রিসোর্টে প্রতি রাত থাকার জন্য খরচ হবে ৫,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ রাজাপুর, সিলেট-মৌলভীবাজার হাইওয়ে, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01306 319931
- ই-মেইলঃ theroyalresortbd@gmail.com
- Website | Facebook | Google Map Location
১৮. রাঙ্গাউটি রিসোর্ট
রাঙ্গাউটি রিসোর্ট (Rangauti Resort) সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মনু নদীর শাখার পাশে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি নয়নাভিরাম রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে রাঙ্গাউটি রিসোর্ট সব সময়ই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। রাঙ্গাউটি রিসোর্টে ৪,৮০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা মূল্যের রুম পাওয়া যায়। এছারা বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে রিসোর্টটিতে পাবেন বিশেষ মূল্য ছার।
যোগাযোগঃ
- ঠিকানাঃ তালতলা বাজার, কুলাউড়া রোড, শ্রীমঙ্গল
- মোবাইল: 01780203350, 01612111388
- ই-মেইল: onlinebooking@rangautiresort.com
- Website | Facebook | Google Map Location
১৯. পত্রস্নান ইকো রিসোর্ট
পত্রস্নান ইকো রিসোর্ট (Patrasnan Eco Resort) বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। পত্রস্নান ইকো রিসোর্টে প্রতি রাতের জন্য ২,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা খরচে করতে হবে।
যোগাযোগঃ
- ঠিকানাঃ মোহাজিরাবাদ শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- মোবাইলঃ 01784675166, 01777-140189, 01715393480
- ই-মেইলঃ patrasnanaecoresortbd@gmail.com
- Website | Facebook | Google Map Location
২০. গ্রীন লিফ রিসোর্ট
শ্রীমঙ্গল গ্রীন লিফ (Green Leaf Resort) প্রকৃতির কোলে অবস্থিত একটি মনোরম জায়গা যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন এবং নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই গেস্ট হাউসে ২ জনের এক রাতের জন্য থাকতে খরচ হবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।
যোগাযোগঃ
- ঠিকানাঃ কলেজ রোড (নিউ লাইফ হাসপাতালের পাশে), শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01316551254
- ই-মেইলঃ
- Website | Facebook | Google Map Location
২১. নির্জন নেচারস হাইডআউট
নির্জন নেচারস হাইডআউট (Nirjon Nature’s Hideout) প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে তৈরি শ্রীমঙ্গল এর অন্যতম সুন্দর রিসোর্ট। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে ৫ কি:মি দূরত্বে এই রিসোর্টের অবস্থান। এই রিসোর্টে বিভিন্ন এসি কটেজে থাকতে খরচ হবে ৩,৮০০ টাকা থেকে ৬,৮০০ টাকা পর্যন্ত।
যোগাযোগঃ
- ঠিকানাঃ বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল (বিশামনি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে), মৌলভীবাজার
- মোবাইল: 01727-135520
- ই-মেইল: nirjonnature@gmail.com
- Website | Facebook | Google Map Location
২২. হোটেল স্কাইপার্ক
হোটেল স্কাইপার্ক (Hotel Skypark) শ্রীমঙ্গল এর চৌমুহনায় অবস্থিত একটি পরিবেশ বান্ধব ৩ তারকা মানের হোটেল। এই হোটেলে রুম নিতে খরচ হবে ১,২০০ টাকা থেকে ২,২৩৫ টাকা। বিভিন্ন সিজন ও দিবস উপলক্ষে প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে।
যোগাযোগঃ
- ঠিকানাঃ চৌমুহনা, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01711-966903
- ই-মেইলঃ hotelskypark.srg@gmail.com
- Website | Facebook | Google Map Location
২৩. জঙ্গল কটেজ
জঙ্গল কটেজ (JUNGLE Cottage) শ্রীমঙ্গল এর লাউয়াছড়া জাতীয় উদ্যান এর কাছে অবস্থিত। এই হোটেলে রুম নিতে খরচ হবে ২,৭০০ টাকা থেকে ৭,০০০ টাকা। বিভিন্ন সিজন ও দিবসে জঙ্গল কটেজ প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে।
যোগাযোগঃ
- ঠিকানাঃ লাউয়াছড়া জাতীয় উদ্যান এর কাছে, শ্রীমঙ্গল
- মোবাইলঃ 01719013459
- ই-মেইলঃ rukon_88@yahoo.com
- Facebook । Google Map Location
শ্রীমঙ্গলের বাজেট-ফ্রেন্ডলি হোটেল (Budget-Friendly Hotels)
হোটেল মেরিনা
- ঠিকানা: ফাহিম প্লাজা, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
- ভাড়া: ৫০০ – ৪,০০০ টাকা
- মোবাইল: 01787-333544
টি টাউন রেস্ট হাউস
- ঠিকানা: রাজ্জাক টাওয়ার, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
- ভাড়া: ১,০০০ – ২,৫০০ টাকা
- মোবাইল: 01718-316202
হোটেল মহসিন প্লাজা
- ঠিকানা: কলেজ রোড, শ্রীমঙ্গল
- ভাড়া: ২,৫০০ – ৩,৫০০ টাকা
- মোবাইল: 01711-390039
হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল
- ঠিকানা: ঢাকা-সিলেট মহাসড়ক, শ্রীমঙ্গল
- ভাড়া: ৫০০ – ২,০০০ টাকা
- মোবাইল: 01785509564
হোটেল আল রহমান
- ঠিকানা: হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
- ভাড়া: ৮০০ – ২,০০০ টাকা
- মোবাইল: 01712-317515
আপনি যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে যে রিসোর্টেই থাকেন না কেন যাবার আগে অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে যাবেন।
পড়ুনঃ মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান
শ্রীমঙ্গলে যা যা দেখতে পারেন
প্রকৃতির কন্যা শ্রীমঙ্গলে দিগন্তজোড়া সবুজ চা বাগান আর উঁচু নিচু টিলা ছাড়াও রয়েছে মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, দার্জিলিং টিলা, হাইল হাওড় এবং আদিবাসী পল্লী। এছাড়া শ্রীমঙ্গলে বিভিন্ন চা বাগান, রাবার বাগান, লেবু ও আনারসের বাগান রয়েছে, যা ভ্রমণকারীদের আকর্ষণ করে থাকে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।