উত্তরাঞ্চলের ঐতিহাসিক পাবনা জেলা ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। রাজধানী ঢাকা থেকে ১৬১ কি: মি: দূরে পাবনায় গড়ে উঠেছে এই রত্নদ্বীপ রিসোর্ট। আধুনিক সকল সুযোগ-সুবিধার সাথে সজ্জিত পাবনার প্রথম পাঁচ তারকা রত্নদ্বীপ রিসোর্ট (Ratnodweep Resort)। বিলাসবহুল এই রিসোর্টে রয়েছে সকল ধরণের আধুনিক সুযোগ সুবিধা। রত্নদ্বীপ রিসোর্টে আছে সুন্দর সুইমিং পুল, জিম ও স্পা। এছাড়াও রয়েছে বিশাল আকৃতির কনফারেন্স রুম ও সুবিশাল মঞ্চ যেখানে কর্পোরেট মিটিং থেকে শুরু করে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়। 

রুম ভাড়া ও খরচ

রত্নদ্বীপ রিসোর্টে তিন ক্যাটাগরির মোট ৪৬টি রুম ও ১টি স্যুইট রয়েছে। রুমগুলোর ভাড়া শুরু হয়েছে ৮,১২০ টাকা থেকে। এছাড়া বিভিন্ন বিশেষ দিনে রিসোর্টে ডিসকাউন্ট অফার থাকে। তাই রুম বুক করার পূর্বে যোগাযোগ করে নেওয়া ভাল।

Room TypeRoom Price
Super Deluxe8,120 Tk
Executive Room10,044 Tk
Deluxe Triple11,120 Tk

আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে রত্নদ্বীপ রিসোর্টে রয়েছে নানা ধরণের আধুনিক সুযোগ-সুবিধা। শীতাতপ নিয়ন্ত্রিত, রুম, এলইডি টেলিভিশন, মিনি বার, গরম ও ঠাণ্ডা পানি, সুইমিং পুল, স্টিম বাথ ও সাউনা, রেস্টুরেন্ট, জাকুজি ও আধুনিক জিমনেসিয়াম সহ সব কিছুই আছে এই রিসোর্টে।

যোগাযোগ
রত্নদ্বীপ রিসোর্ট
ঢাকা-পাবনা হাইওয়ে, জালালপুর, পাবনা – ৬৬০০
মোবাইলঃ 01730318953, 01714160691, 01730374812
ই-মেইলঃ sales@ratnodweepresort.com
Website | Facebook Page
Google Map Location

খাবার ব্যবস্থা

রত্নদ্বীপ রিসোর্ট এর রয়েছে “কিছুক্ষন” ও “অবচেতন” নামের দুইটি ভিন্ন নামের নিজস্ব রেস্টুরেন্ট। ৫০ জন ধারনক্ষমতা সম্পন্ন রেস্টুরেন্ট “কিছুক্ষন” এ ভূমধ্যসাগরীয়, ইউরোপীয় ও আরবী খাবার পরিবেশন করা হয়। আর ৪৫ জন ধারনক্ষমতা সম্পন্ন “অবচেতন” এ সকল বাংলাদেশী খাবার, থাই ও চাইনিজ খাবার পরিবেশন করা হয়। এছাড়া ২০ জন অথিতি ধারণক্ষমতা সম্পন্ন “উপলব্ধি” নামে একটি ক্যাফে রয়েছে এই রিসোর্টে। 

কিভাবে যাবেন

রত্নদ্বীপ রিসোর্ট এ যেতে হলে আপনাকে পাবনা আসতে হবে। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে অথবা ট্রেনে পাবনা আসা যায়। ঢাকার কল্যাণপুর, গাবতলী থেকে শাহজাদপুর ট্রাভেলস, পাবনা এক্সপ্রেসসহ বেশকিছু  এসি/নন-এসি বাস পাবনাতে যাতায়াত করে। বাসে যেতে ভাড়া লাগবে ৫০০-৭০০ টাকা। এছাড়াও রয়েছে কুইক সার্ভিস যার মাধ্যমে ঢাকা থেকে আরিচা ঘাট যাওয়া যাবে তারপর স্পীডবোটে নদী পার করে পুনরায় গাড়িতে করে পাবনা শহরে যাওয়া যায়। ট্রেনে যেতে চাইলে ঢাকা কমলাপুর রেলষ্টেশন থেকে রাজশাহীর উদেশ্যে ছেরে যাওয়া যেকোন ট্রেন এ করে পাবনার “চাটমোহর” স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে সিএনজিতে ৩০-৪০ মিনিটের রাস্তা পার হয়ে পৌঁছে যাবেন রত্নদ্বীপ রিসোর্টে।

আশেপাশের দর্শনীয় স্থান
পাবনা জেলার দর্শনীয় স্থানের মধ্যে গাজনার বিল, তারাশ রাজবাড়ি, সুচিত্রা সেন এর বাড়ি, জোর বাংলা মন্দির ও হার্ডিঞ্জ ব্রিজ অন্যতম।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।