ঢাকায় গত ১৮ জুলাই থেকে যাত্রা শুরু করেছে দ্য রেজ হাউস (The Rage House) নামের এক ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। রেজ হাউস এমন একটি জায়গা যেখানে মানুষ নিজের রাগ কমাতে নির্দিষ্ট কোন জিনিস ভাংচুর করে থাকে। দ্য রেজ হাউস এর ধারণা প্রথম এসেছে জাপান থেকে। জাপানে এক সময় এমন একটি ঘর চালু করে যেখানে কারও কোন ক্ষতি না করে রাগ মিটানো যায়। সময়ের সাথে সাথে এটি একটি জনপ্রিয় ও ব্যতিক্রমধর্মী বিনোদনের মাধ্যম হয়ে উঠে। পরবর্তীতে এই ধারণা আমেরিকা, কানাডা ও ইউরোপের অনেক দেশে জনপ্রিয়তা পায়।

ব্যতিক্রমধর্মী এই বিনোদন কেন্দ্র বর্তমানে দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বন্ধু বান্ধব বা সহকর্মীদের নিয়ে রেজ হাউস এ যাচ্ছে।

রেজ হাউস কী?

রেজ হাউস বা রেজ রুম হলো এমন একটি বিশেষ ঘর যেখানে রাখা থাকে পুরনো টিভি, কাচের বোতল, মাটির পাত্র, কিবোর্ডসহ নানা ধরনের জিনিস যা আপনি ভাঙতে পারবেন নিজের ইচ্ছেমত। আপনাকে দেওয়া হবে সুরক্ষিত পোশাক, হেলমেট, গ্লাভস এবং ভাঙচুরের সরঞ্জাম, যেমন বেসবল ব্যাট, হাতুড়ি বা লোহার পাইপ।

রেজ হাউসে কেন যাবেন?

  • স্ট্রেস রিলিজ – ভাঙচুরের সময় অ্যাড্রেনালিন বাড়ে, রাগ ও চাপ কমে যায়।
  • বিনোদন – বন্ধু বা পরিবারের সাথে গেলে মজার মাত্রা দ্বিগুণ।
  • নতুন অভিজ্ঞতা – প্রতিদিন তো আর টিভি স্ক্রিনে হাতুড়ি মারার সুযোগ মেলে না!
  • নিরাপত্তা – বাইরে বা বাড়িতে ভাঙচুর করলে আইনগত ঝামেলা হতে পারে, এখানে নেই সেই চিন্তা।

প্রবেশ ও খরচ

দ্য রেজ হাউস এ প্রবেশ এর জন্য আলাদা করে কোন প্রবেশমূল্য নেই। তবে ভাঙচুর করার জন্য তিন ধরনের প্যাকেজ রয়েছে।

  • প্রথম প্যাকেজ (১ জন) ৬০০ টাকা, সময় – ১০ মিনিট
    (ভাঙ্গা যাবে – ৩টি কাঁচের বোতল, ৪টি মাটির পাত্র আর ১টি কি-বোর্ড)
  • দ্বিতীয় প্যাকেজ (২ জন) ১,০৯৯ টাকা, সময় – ১৫ মিনিট
    (ভাঙ্গা যাবে – ৬টি করে কাঁচের বোতল ও মাটির পাত্র, ২টি কি-বোর্ড আর ১টি মাঝারি আকারের টিভি)
  • তৃতীয় প্যাকেজ (৩ জন) ১,৬০০ টাকা, সময় ২০ মিনিট
    (ভাঙ্গা যাবে – ১০টি করে কাঁচের বোতল আর মাটির পাত্র, ৪টি কি-বোর্ড, ১টি বড় টিভি আর ১টি ছোট টিভি)

দ্য রেজ হাউস প্রতিদিন দুপুর ০১টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

যোগাযোগ
দ্য রেজ হাউস
রূপায়ন জেডআর প্লাজা, ধানমন্ডি ৯/এ, সাতমসজিদ রোড
মোবাইলঃ 01339-491027, 01316-314296
ইমেইলঃ theragehousebd@gmail.com
Website | Facebook Page

দ্য রেজ হাউস শুধু ভাঙচুরের জায়গা নয়, এটি একটি নিরাপদ বিনোদন ও থেরাপি কেন্দ্র যেখানে আপনার জমে থাকা রাগ ও স্ট্রেস গলে যাবে কাচের বোতলের টুকরোর মতো। তাই পরেরবার মন খারাপ বা রাগ জমে গেলে, ধানমন্ডির পথে রওনা দিন কারণ এখানে পয়সা খরচ করে ভাঙচুর করা যায়, আর এতে মনও হালকা হয়!

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।