
নতুন বছর মানেই নতুন পরিকল্পনা এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে একটু বিশ্রামের সুযোগ। আর এই বিশ্রামের জন্য ছুটির দিনগুলো বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি বছরের কাজের ফাঁকে ভ্রমণের পরিকল্পনা করতে চান কিংবা প্রিয়জনদের সঙ্গে সুন্দর কিছু সময় কাটাতে চান, তবে শুরুতেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাটি দেখে নেওয়া ভালো।
২০২৭ সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকছে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি। তবে এই ২৯ দিনের মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কর্মদিবসে কার্যকর সরকারি ছুটির সংখ্যা ২২ দিন।
আগে থেকে পরিকল্পনা করলে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির (Long Weekend) সুযোগও তৈরি করা যায়। তাই দেখে নিন ২০২৭ সালের পূর্ণাঙ্গ সরকারি ছুটির তালিকা এবং গুছিয়ে নিন আপনার ছুটি ও ভ্রমণের পরিকল্পনা।

২০২৭ সালের সাধারণ ছুটির তালিকা
| তারিখ ও বার | উৎসব |
| রবিবার, ২১ শে ফেব্রুয়ারি | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
| শুক্রবার, ৫ ই মার্চ | জামাতুল বিদা* |
| বুধবার, ১০ ই মার্চ | ঈদ উল ফিতর* |
| শুক্রবার, ২৬ শে মার্চ | স্বাধীনতা ও জাতীয় দিবস |
| মঙ্গলবার, ১৩ এপ্রিল | চৈত্র সংক্রান্তি (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা সমূহের জন্য) |
| শনিবার, ১ লা মে | মে দিবস |
| সোমবার, ১৭ মে ২০২৭ | ঈদ উল আযহা* |
| বৃহস্পতিবার, ২০ মে ২০২৭ | বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)* |
| বৃহস্পতিবার, ৫ ই আগস্ট | জুলাই গণ-অভ্যুত্থান দিবস |
| রবিবার, ১৫ ই আগস্ট | ঈদে মিলাদুন্নবী (সাঃ)* |
| বুধবার, ২৫ শে আগস্ট | জন্মাষ্টমী |
| রবিবার, ১০ ই অক্টোবর | দুর্গাপূজা (বিজয়া দশমী) |
| রবিবার, ৭ ই নভেম্বর | জাতীয় বিপ্লব ও সংহতি দিবস |
| বৃহস্পতিবার, ১৬ ই ডিসেম্বর | বিজয় দিবস |
| শনিবার, ২৫ শে ডিসেম্বর | বড়দিন (যিশুখ্রিষ্টের জন্মদিন) |
* চাঁদ দেখার ওপর নির্ভরশীল
নির্বাহী আদেশে সরকারি ছুটি
- শবে বরাত: রবিবার, ২৪ জানুয়ারি ২০২৭*
- শবে কদর: রবিবার, ০৭ মার্চ ২০২৭*
- ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ০২ দিন ও পরের ০২ দিন): সোমবার, ০৮ মার্চ ও মঙ্গলবার, ০৯ মার্চ এবং বৃহস্পতিবার, ১১ মার্চ ও শুক্রবার, ১২ মার্চ ২০২৭*
- বাংলা নববর্ষ: বুধবার, ১৪ ই এপ্রিল
- ঈদ-উল-আজহা (ঈদের পূর্বের ০২ দিন ও পরের ০৩ দিন): শনিবার, ১৫ মে ও রবিবার, ১৬ মে এবং মঙ্গলবার, ১৮ মে, বুধবার, ১৯ মে ও বৃহস্পতিবার, ২০ মে ২০২৭*
- আশুরা: বুধবার, ১৬ জুন ২০২৭*
- দুর্গাপূজা (নবমী): শনিবার, ০৯ অক্টোবর ২০২৭
* চাঁদ দেখার ওপর নির্ভরশীল
ঐচ্ছিক ছুটি
- মুসলিম পর্ব: ৬ জানুয়ারি শব-ই-মিরাজ, ১৩ মার্চ ঈদুল ফিতরের তৃতীয় দিন, ২১ মে ঈদুল আজহার চতুর্থ দিন, ২৮ জুলাই আখেরি চাহার সোম্বা, ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ২৬ ডিসেম্বর শব-ই-মিরাজ (হিজরি বর্ষভেদে পুনরাবৃত্তি)।
- হিন্দু পর্ব: ১১ ফেব্রুয়ারি শ্রীশ্রী সরস্বতী পূজা, ৬ মার্চ শ্রীশ্রী শিবরাত্রি ব্রত, ২২ মার্চ দোলযাত্রা, ৪ এপ্রিল শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৩০ সেপ্টেম্বর মহালয়া, ৭ ও ৮ অক্টোবর শ্রীশ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ১৪ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মী পূজা এবং ২৮ অক্টোবর শ্রীশ্রী শ্যামা পূজা।
- খ্রিস্টান পর্ব: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১০ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৫ মার্চ পুণ্য বৃহস্পতিবার, ২৬ মার্চ পুণ্য শুক্রবার, ২৭ মার্চ পুণ্য শনিবার, ২৮ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মোৎসবের পূর্বের ও পরের দিন।
- বৌদ্ধ পর্ব: ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (পার্বত্য জেলা ব্যাতীত), ১৯ ও ২১ মে বুদ্ধ পূর্ণিমার পূর্বের ও পরের দিন, ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৪ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।
প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ২০২৭ সালে শবে মেরাজ কত তারিখ?
উত্তরঃ ২০২৭ সালে শবে মেরাজ দুইবার পড়েছে, বছরের শুরুতে ৬ জানুয়ারি এবং বছরের শেষে ২৬ ডিসেম্বর (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
প্রশ্নঃ ২০২৭ সালে শবে বরাত কত তারিখ?
উত্তরঃ ২০২৭ সালে পবিত্র শবে বরাত পালিত হবে ২৪ জানুয়ারি, রবিবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
প্রশ্নঃ ২০২৭ সালে রমজান শুরু হবে কবে?
উত্তরঃ ২০২৭ সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ ই ফেব্রুয়ারি, মঙ্গলবার (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
প্রশ্নঃ ২০২৭ সালে শবে কদর কবে?
উত্তরঃ ২০২৭ সালে শবে কদর পালিত হবে ৭ মার্চ, রবিবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
প্রশ্নঃ ২০২৭ ঈদুল ফিতর কত তারিখ?
উত্তরঃ ২০২৭ সালে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ ই মার্চ, বুধবার (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
প্রশ্নঃ ২০২৭ ঈদ-উল-আযহা কত তারিখ?
উত্তরঃ ২০২৭ সালে ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে ১৬ ই মে, রবিবার (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
প্রশ্নঃ ২০২৭ সালে দুর্গাপূজা (বিজয়া দশমী) কত তারিখ?
উত্তরঃ ২০২৭ সালে দুর্গাপূজা বা বিজয়া দশমী পালিত হবে রবিবার, ১০ অক্টোবর।
প্রশ্নঃ ২০২৭ সালে দুর্গাপূজার নির্বাহী আদেশের ছুটি কবে রয়েছে?
উত্তরঃ নির্বাহী আদেশে দুর্গাপূজার (নবমী) ছুটি রয়েছে শনিবার, ০৯ অক্টোবর ২০২৭।
প্রশ্নঃ ২০২৭ সালে হিন্দু ধর্মীয় ঐচ্ছিক ছুটির তালিকায় দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী কবে রয়েছে?
উত্তরঃ ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী শ্রীশ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) হলো বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ও শুক্রবার, ০৮ অক্টোবর ২০২৭।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।