২০২৬ সালে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১০ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) নিয়ে। 

এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৭ দিন (দুইটি সাপ্তাহিক ছুটির দিন সহ) ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

এবার দেখে নিন পুরো ছুটির তালিকা। আর এই ছুটিগুলো বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগিয়ে নতুন বছরের জন্য গুছিয়ে নিন আপনার ভ্রমণ পরিকল্পনা।

সরকারি ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের সাধারণ ছুটির তালিকা

তারিখ ও বার উৎসব
শনিবার, ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শুক্রবার, ২০ শে মার্চজামাতুল বিদা
শনিবার, ২১ শে মার্চঈদ উল ফিতর*
বৃহস্পতিবার, ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস
সোমবার, ১৩ এপ্রিলচৈত্র সংক্রান্তি (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা সমূহের জন্য)
শুক্রবার, ১ লা মে মে দিবস
শুক্রবার, ১ লা মেবৌদ্ধ পূর্ণিমা*
বৃহস্পতিবার, ২৮ শে মেঈদ উল আযহা*
বুধবার, ৫ ই আগস্টজুলাই গণ-অভ্যুত্থান দিবস
বুধবার, ২৬ শে আগস্টঈদে মিলাদুন্নবী (সাঃ)*
শুক্রবার, ৪ ঠা সেপ্টেম্বরজন্মাষ্টমী
বুধবার, ২১ ই অক্টোবরদুর্গাপুজা (বিজয়া দশমী) 
শনিবার, ৭ ই নভেম্বারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বুধবার, ১৬ ই ডিসেম্বরবিজয় দিবস
শুক্রবার, ২৫ শে ডিসেম্বরবড়দিন (যিশুখ্রিষ্টের জন্মদিন)

* চাঁদ দেখার উপর নির্ভরশীল

নির্বাহী আদেশে সরকারি ছুটি

বুধবার, ৪ ঠা ফেব্রুয়ারিশবে বরাত *
মঙ্গলবার, ১৭ ই মার্চ শবে কদর *
১৯ ও ২০ মার্চ (বৃহস্পতি ও শুক্রবার) এবং ২২ ও ২৩ মার্চ(রবিবার ও সোমবার)ঈদুল ফিতরের আগে ২ দিন ও পরে ২ দিন *
মঙ্গলবার, ১৪ ই এপ্রিল বাংলা নববর্ষ
২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) এবং ২৯-৩১ মে (শুক্রবার, শনিবার ও রবিবার)ঈদুল আজহার আগে ২ দিন ও পরে ৩ দিন *
শুক্রবার, ২৬ শে জুন আশুরা
মঙ্গলবার, ২০ শে অক্টোবরদুর্গাপূজা (নবমী)

* চাঁদ দেখার উপর নির্ভরশীল

ঐচ্ছিক ছুটি

মুসলিম পর্ব: ১৭ জানুয়ারি শবে মেরাজ, ২৪ মার্চ ঈদুল ফিতরের তৃতীয় দিন, ১ জুন ঈদুল আজহার তৃতীয় দিন, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম।

হিন্দু পর্ব: ২৩ জানুয়ারী সরস্বতী পূজা, ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত, ৩ মার্চ দোলযাত্রা, ১৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১০ অক্টোবর  মহালয়া, ১৮ ও ১৯ অক্টোবর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৮ অক্টোবর শ্যামাপূজা।

খ্রিস্টান পর্ব: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৮ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ৩ এপ্রিল পূণ্য শুক্রবার, ৪ এপ্রিল পূণ্য শনিবার, ৫ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

বৌদ্ধ পর্ব: ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ৩০ এপ্রিল ও ২ মে বুদ্ধপূর্ণিমা (পূর্বের ও পরের দিন), ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

প্রশ্ন ও উত্তর

২০২৬ সালে শবে মেরাজ কত তারিখ?
২০২৬ সালে ১৭ জানুয়ারি শবে মেরাজ পালিত হবে। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৬ সালে শবে বরাত কবে?
২০২৬ সালে শবে বরাত পালিত হবে ০৩ ফেব্রুয়ারি (দিবাগত রাত), মঙ্গলবার। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৬ রমজান শুরু হবে কবে?
২০২৬ রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৬ সালে শবে কদর কবে?
২০২৬ সালে শবে কদর পালিত হবে ১৭ মার্চ মঙ্গলবার। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৬ ঈদুল ফিতর কত তারিখ?
২০২৬ সালে ঈদুল ফিতর ২১ শে মার্চ অনুষ্ঠিত হবে। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৬ ঈদ-উল-আযহা কত তারিখ?
২০২৬ সালে ঈদ-উল-আযহা ২৮ শে মে অনুষ্ঠিত হবে। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।