২০২৫ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ১৩ দিন। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি শুক্রবার পরেছে।

এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৭ দিন (দুইটি সাপ্তাহিক ছুটির দিন সহ) ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

দেখে নিন ছুটির দিনের তালিকা। আর ছুটির দিন গুলো কাজে লাগিয়ে নতুন বছরের জন্যে সাজিয়ে নিন আপনার ভ্রমণ পরিকল্পনা।

সরকারি ছুটির তালিকা ২০২৫

২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা

তারিখ ও বার উৎসব
শুক্রবার, ২১ শে ফেব্রুয়ারিশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বুধবার, ২৬ শে মার্চস্বাধীনতা ও জাতীয় দিবস
শুক্রবার, ২৮ শে মার্চজামাতুল বিদা
সোমবার, ৩১ শে মার্চঈদ উল ফিতর*
বৃহস্পতিবার, ১ লা মেমে দিবস
রবিবার, ১১ মেবৌদ্ধ পূর্ণিমা*
শনিবার, ৭ ই জুনঈদ উল আযহা*
মঙ্গলবার, ৫ ই আগস্টজুলাই গণ-অভ্যুত্থান দিবস
শনিবার, ১৬ ই আগস্টজন্মাষ্টমী
শুক্রবার, ৫ ই সেপ্টেম্বরঈদে মিলাদুন্নবী (সাঃ)*
বৃহস্পতিবার, ২ রা অক্টোবরদুর্গাপুজা (বিজয়া দশমী)
মঙ্গলবার, ১৬ ই ডিসেম্বরবিজয় দিবস
বৃহস্পতিবার, ২৫ শে ডিসেম্বরবড়দিন (যিশুখ্রিষ্টের জন্মদিন)

* চাঁদ দেখার উপর নির্ভরশীল

নির্বাহী আদেশে সরকারি ছুটি

১৫ ফেব্রুয়ারীশবে বরাত *
২৮ মার্চ শবে কদর * 
২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিলঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন *
১৪ এপ্রিলবাংলা নববর্ষ
৫ ও ৬ জুন এবং ৮ থেকে ১০ জুনঈদুল আজহার আগে ও পরের ৫ দিন *
৬ জুলাইআশুরা
১ অক্টোবরদুর্গাপূজা (নবমী)

* চাঁদ দেখার উপর নির্ভরশীল

ঐচ্ছিক ছুটি

মুসলিম পর্ব: ২৮ জানুয়ারি শবে মেরাজ, ৩ এপ্রিল ঈদুল ফিতরের তৃতীয় দিন, ১১ জুন ঈদুল আজহার তৃতীয় দিন, ২০ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।

হিন্দু পর্ব: ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত, ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২১ সেপ্টেম্বর  মহালয়া, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২০ অক্টোবর শ্যামাপূজা।

খ্রিস্টান পর্ব: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৫ মার্চ ভস্ম বুধবার, ১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পূণ্য শুক্রবার, ১৯ এপ্রিল পূণ্য শনিবার, ২০ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

বৌদ্ধ পর্ব: ১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১০ ও ১২ মে বুদ্ধপূর্ণিমা (পূর্বের ও পরের দিন), ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

প্রশ্ন ও উত্তর

২০২৫ সালে শবে বরাত কবে?

শবে বরাত ১৫ ফেব্রুয়ারি রোজ রবিবার (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৫ রমজান শুরু হবে কবে?

২০২৫ সালের রমজান মাস ১ লা মার্চ শুরু হয়ে ৩০শে মার্চ শেষ হতে পারে। (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৫ সালে শবে কদর কবে?

শবে কদর ২৮ মার্চ রোজ শুক্রবার হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

২০২৫ ঈদুল ফিতর কত তারিখ?

৩১ শে মার্চ ঈদুল ফিতর হতে পারে। যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই দুই একদিন আগে অথবা পরে হতে পারে।

২০২৫ ঈদুল ফিতরের ছুটি কবে?

২০২৫ সালের ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। এই বছর থেকে নির্বাহী আদেশে ঈদুল ফিতরের আগের দুই দিন ও পরের দুই দিন ছুটি থাকবে। সেই হিসেবে এই বছর ঈদের ছুটি ২৯ শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল। ২৯ শে মার্চ শনিবার হওয়ায় ২৮ মার্চ শুক্রবার ও ছুটি কাটাতে পারবেন। সেই হিসেবে এবার ঈদুল ফিতরের ছুটি ৬ দিন।

২০২৫ সালে শবে মেরাজ এর ছুটি কবে?

২০২৫ সালে শবে মেরাজ এর ছুটি ২৮ জানুয়ারি মঙ্গলবার।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।