২০২৪ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পড়েছে।
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
দেখে নিন ছুটির দিনের তালিকা। আর ছুটির দিন গুলো কাজে লাগিয়ে নতুন বছরের জন্যে সাজিয়ে নিন আপনার ভ্রমণ পরিকল্পনা।
পড়ুনঃ সরকারি ছুটির তালিকা ২০২৫
এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৫ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
২০২৪ সালের সাধারণ ছুটির তালিকা
| ২১ ফেব্রুয়ারি | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
| ১৭ মার্চ | জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন |
| ২৬ মার্চ | স্বাধীনতা ও জাতীয় দিবস |
| ০৫ এপ্রিল | জুমাতুল বিদা |
| ১১ এপ্রিল | ঈদুল ফিতর * |
| ০১ মে | শ্রমিক দিবস |
| ২২ মে | বুদ্ধপূর্ণিমা * |
| ১৭ জুন | ঈদুল আজহা * |
| ১৫ অগাস্ট | জাতীয় শোক দিবস |
| ২৬ আগস্ট | জন্মাষ্টমী |
| ১৬ সেপ্টেম্বর | ঈদে মিলাদুন্নবী (সা.) * |
| ১৩ অক্টোবর | দুর্গাপূজা (বিজয়া দশমী) |
| ১৬ ডিসেম্বর | বিজয় দিবস |
| ২৫ ডিসেম্বর | যিশু খ্রিস্টের জন্মদিন |
নির্বাহী আদেশে সরকারি ছুটি
| ২৬ ফেব্রুয়ারি | শবে বরাত * |
| ৭ এপ্রিল | শবে কদর * |
| ১০ এবং ১২ এপ্রিল | ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন * |
| ১৪ এপ্রিল | বাংলা নববর্ষ |
| ১৬ এবং ১৮ জুন | ঈদুল আজহার আগে ও পরের ২ দিন * |
| ১৭ জুলাই | আশুরা |
* চাঁদ দেখার উপর নির্ভরশীল

ঐচ্ছিক ছুটি
মুসলিম পর্ব: ৯ ফেব্রুয়ারি শবে মেরাজ, ১৩ এপ্রিল ঈদুল ফিতরের তৃতীয় দিন, ১৯ জুন ঈদুল আজহার তৃতীয় দিন, ৪ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।
হিন্দু পর্ব: ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৮ মার্চ শিবরাত্রী ব্রত, ২৫ মার্চ দোলযাত্রা, ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২ অক্টোবর মহালয়া, ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী ও নবমী), ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামাপূজা।
খ্রিস্টান পর্ব: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৮ মার্চ পূণ্য বৃহস্পতিবার, ২৯ মার্চ পূণ্য শুক্রবার, ৩০ মার্চ পূণ্য শনিবার, ৩১ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।
বৌদ্ধ পর্ব: ২৩ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
