বাংলাদেশ রেলওয়ে ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘প্রবাল এক্সপ্রেস’ (Probal Express) চালু করেছে। ট্রেনটি পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ আরও সুদৃঢ় করবে। নতুন এই ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে স্থানীয় যাত্রী পরিবহন আরও সহজ ও সুবিধাজনক হলো। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থান কক্সবাজার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধিক চাহিদার কারণে ঢাকা থেকে কক্সবাজার গামী ট্রেনের সিট পাওয়া ভ্রমণ পিপাসুদের জন্যে অনেক কঠিন কাজ। এখন থেকে চট্টগ্রাম এসে প্রবাল এক্সপ্রেস দিয়ে ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হলো।

প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

প্রবাল এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে ষোলশহর, গোমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ৩ ঘন্টা ২৪ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করবে ও সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষ
চট্টগ্রাম বিকাল ০৩ঃ১০কক্সবাজার রাত ০৭ঃ০০
কক্সবাজার সকাল ১০ঃ০০চট্টগ্রাম দুপুর ০২ঃ১০

প্রবাল এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

প্রবাল এক্সপ্রেস ট্রেনটিতে শোভন, শোভন চেয়ার, ফার্স্ট ক্লাস সিট ও ফার্স্ট ক্লাস চেয়ার যুক্ত আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবার টিকেটের সর্বনিম্ন ভাড়া ২০০ টাকা।

ট্রেন রুটশোভনশোভন চেয়ারপ্রথম শ্রেণী সিটপ্রথম শ্রেণী চেয়ার
চট্টগ্রাম থেকে কক্সবাজার২০০ টাকা ২৪০ টাকা ৩৬৮ টাকা ৩৬৮ টাকা
চট্টগ্রাম থেকে পটিয়া৪৫ টাকা৫৫ টাকা
চট্টগ্রাম থেকে দোহাজারী৬৫ টাকা
চট্টগ্রাম থেকে সাতকানিয়া৮০ টাকা৯৫ টাকা
চট্টগ্রাম থেকে চকরিয়া১৩৫ টাকা১৬০ টাকা
চট্টগ্রাম থেকে রামু২০০ টাকা
কক্সবাজার থেকে চট্টগ্রাম২০০ টাকা ২৪০ টাকা ৩৬৮ টাকা ৩৬৮ টাকা

অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে।

আসন বিন্যাস

প্রবাল এক্সপ্রেসের কোচগুলো পিএইচটি টাইপের, প্রতিটি ট্রেনে প্রায় ৭৪৩টি আসন থাকবে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

টিকেট কাটার উপায়

টিকেট পাওয়া যাবে অন্য সকল ট্রেনের মতো কাউন্টারে ও অনলাইনে। অনলাইনে টিকেট পাওয়া যাবে Bangladesh Railway এই ওয়েবসাইট থেকে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।