তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র (Toma Tungi Parjatan Complex) বান্দরবান জেলার থানছি উপজেলা অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাশন ব্রিগেড এর তত্ত্বাবধানে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পাহাড়ি প্রকৃতির কোলে ঘেরা এই পর্যটন স্থানটি বর্তমানে বান্দরবান ভ্রমণপ্রেমীদের কাছে এক জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে চারপাশের দৃশ্য দেখলে নিমিষেই মন ভাল হয়ে যায়। তমা তুঙ্গী পর্যটন কেন্দ্রের ভিউ পয়েন্ট থেকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গুলোর মধ্যে তাজিংডং ও কেওক্রাডং আর ডিম পাহাড় দেখতে পাওয়া যায়।

সবুজে মোড়ানো পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর চারপাশের পরিবেশ এক ভিন্ন মাত্রা এনে দেয়। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। ভাগ্য ভালো হলে কিছু সময় এখানে থাকলে, এই অল্প সময়েই নীল আকাশ, মেঘের ভেসে বেড়ানো কিংবা বৃষ্টি এইসবকিছুর দেখা একসাথে পাবেন। পাহাড়ের চূড়া থেকে মেঘ ছোঁয়ার অনুভূতি অসাধারণ!

তমা তুঙ্গি পর্যটন কেন্দ্রে যাওয়ার সময় চারপাশে ছোট ঝর্ণা ঝিরি, পাহাড়ি ভ্যালি আর পাহাড়ি গ্রাম চোখে পড়ে। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সরল জীবনযাপন পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। বান্দরবানে যারা প্রকৃতিকে ভিন্ন রূপে দেখতে চান, তাদের জন্য তমা তুঙ্গি হতে পারে এক আদর্শ স্থান। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে এখানে কাটানো সময় আপনাকে দেবে প্রশান্তির ভিন্ন স্বাদ।

যাওয়ার উপায়

তমা তুঙ্গি যেতে চাইলে আপনাকে বান্দরবানের থানচি উপজেলায় আসতে হবে। থানচি যাওয়া যাবে বান্দরবানের সদর হয়ে অথবা আলীকদম উপজেলা হয়ে। আপনার সুবিধামত পথে যেতে পারবেন। থানচি বাজার ব্রীজ বা জিরো পয়েন্ট থেকে তমা তুঙ্গির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। থানচি থেকে প্রায় ৩০মিনিট সময় লাগবে।

থানচি এসে চান্দের গাড়ি, জীপ, সিএনজি বা বাইক নিয়ে যাওয়া যাবে। বাহন অনুযায়ী থানচি শুধু তমা তুঙ্গী ঘুরে দেখতে খরচ লাগবে ৪০০-৮০০ টাকা।

সাধারনত পর্যটকগন তমাতুঙ্গীর সাথে আরও কিছু স্পট একসাথে ঘুরে দেখার পরিকল্পনা করে থাকেন। যেমন বান্দরবান থেকে চান্দের গাড়ি বা জীপ গাড়ি নিয়ে নীলাচল, চিম্বুক, নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, নীল দিগন্তে পয়েন্ট সহ গাড়ি ভাড়া করে থাকেন। তবে যেভাবেই যেতে চান একদিনে ঘুরে দেখতে হলে বান্দরবান বা আলীকদম থেকে খুব সকালে রওনা দিতে হবে।

কোথায় খাবেন

তমা তুঙ্গীতে আপাতত খাবার খাওয়ার কোন ব্যবস্থা নেই। খেতে চাইলে থানচি বাজারে অনেক গুলো মোটামুটি মানের খাবার হোটেল পাবেন।

কোথায় থাকবেন

রাতে থাকতে চাইলে থানচি বাজারের কাছে কিছু কটেজ ও রিসোর্ট আছে সেখানে থাকতে হবে। অথবা বান্দরবান সদর বা আলীকদমে ফিরে যেতে হবে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে তমা তুঙ্গী পর্যটন কেন্দ্র, বান্দরবান

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।