সোনারগাঁও রয়েল রিসোর্ট (Sonargaon Royal Resort) ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ এর সোনারগাঁও উপজেলার খাস নগর দিঘীরপাড় এলাকায় অবস্থিত। যারা দূর-দূরান্ত থেকে সোনারগাঁও মিউজিয়াম, পানাম নগর এবং অন্যান্য আকর্ষণীয় স্থান দেখতে আসেন থাকার জন্য সোনারগাঁও রয়েল রিসোর্ট অন্যতম সেরা জায়গা। রিসোর্টটি খুব বড় না হলেও সাজানো গোছানো। রিসোর্ট প্রাঙ্গনে একটি ছোট সুইমিং পুল রয়েছে। রিসোর্ট এর ছাদের বারান্দা থেকে একটি বিশাল হ্রদ এবং সবুজ প্রান্তর দেখা যায়। রিসোর্টের আবাসিক ভবনগুলির স্থাপত্যশৈলী আলাদাভাবে সকলের নজর কারে। রিসোর্টটিতে পাঁচ ধরনের রুম এবং স্যুট রয়েছে, পাশাপাশি বিলিয়ার্ড, সকার এবং অন্যান্য ইনডোর গেমের সুবিধা রয়েছে। রিসোর্ট থেকে হেঁটে সোনারগাঁও জাদুঘর, পানাম নগর, হাসনগর দিঘী, গিয়াস উদ্দিন আজম শাহ মন্দির ও মেঘনা নদীতে যাওয়া যায়। সোনারগাঁও রয়েল রিসোর্টে দুটি কনভেনশন হলে ব্যবসায়িক ও সামাজিক অনুষ্ঠান করার ব্যবস্থা আছে।
রুম ভাড়া ও খরচ
এই রিসোর্টে পাঁচ ধরণের ডিলাক্স থেকে সেমি স্যুট পর্যন্ত ১১৯ টি বিভিন্ন মানের রুমের ভাড়া ৭,০০০-১২,০০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুমে দেয়া হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও ওয়েলকাম ড্রিঙ্ক।
| Room Type/Package | Room/Package Price |
| Deluxe | 7,000 Tk |
| Deluxe (Twin) | 7,000 Tk |
| Executive Deluxe | 8,500 Tk |
| Royal Deluxe | 9,000 Tk |
| Super Deluxe | 10,000 Tk |
| Semi Suite | 12,000 Tk |
| Holiday Package (2 Persons Overnight Stay) | 3,999 Tk |
| Daylong Package (2 Persons, 9am-6pm) | 1,499 Tk |
যোগাযোগ
সোনারগাঁ রয়েল রিসোর্ট
খাস নগর দিঘীরপাড়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
মোবাইলঃ 01709371680-3
ই-মেইলঃ info@sonargaonroyalresort.com
Website | Facebook Page
খাবার ব্যবস্থা
সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের জন্যে সোনারগাঁ রয়েল রিসোর্টে এর নিজস্ব রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, থাই ও চাইনিজ খাবার। এছাড়া চাইলে রিসোর্টে BBQ পার্টি করতে পারবেন।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন সোনারগাঁর উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। বাসযোগে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে সিএনজি, অটোরিকশা বা রিকশাযোগে সরাসরি যেতে পারবেন সোনারগাঁ রয়েল রিসোর্ট। এছাড়া দেশের যেকোন প্রান্ত থেকে চাইলে নিজস্ব পরিবহনে করেও রিসোর্টে আসতে পারবেন।
আশেপাশের দর্শনীয় স্থান
নারায়ণগঞ্জ জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে পানাম নগর, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, মুড়াপারা জমিদার বাড়ী, মেরি এন্ডারসন, ফুলের গ্রাম সাবদি, সোনাকান্দা দুর্গ, কাইকারটেক হাট, মায়া দ্বিপ, বাংলার তাজমহল ও গোয়ালদি মসজিদ অন্যতম।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
