নগর জীবনের ব্যস্ততার ফাঁকে শহরের আবদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত প্রাকৃতির মাঝে মুক্তভাবে নিশ্বাস নিতে অনেকেই স্বল্প সময়ের অবসরে পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবের সাথে ঢাকা বা তার আশেপাশের রিসোর্টগুলোতে ভীড় করেন। বিনোদন প্রত্যাশী নগরবাসীর চাহিদার কথা বিবেচনা করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদারদিঘি গ্রামে সীগাল রিসোর্ট ও পিকনিক স্পট (Seagull Resort And Picnic Spot) গড়ে তোলা হয়েছে। বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশী ফলজ, বনজ ও ঔষধি গাছের সমারোহে প্রায় ৪২ বিঘা জায়গার উপর নির্মিত সীগাল রিসোর্টকে আরো প্রশান্তিময় করে তুলেছে। এই রিসোর্টে আছে কিডস জোন, মিনি চিড়িয়াখানা, কনফারেন্স রুম, রেস্টুরেন্ট, লেক এবং খেলার মাঠ।

সীগাল রিসোর্টের কোন একটি কক্ষ এক রাতের জন্য ভাড়া নিতে কটেজভেদে তিন হাজার থেকে দশ হাজার টাকা খরচ হবে। আর পিকনিক বা যেকোন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য সীগাল রিসোর্ট ভাড়া নিতে খরচ হবে ২০ থেকে ৩০ হাজার টাকা।

যোগাযোগ
সীগাল রিসোর্ট
সিংদারদিঘি, শ্রীপুর, গাজীপুর
মোবাইল: ০১৭১১-০৫৭৪৮৫, ০১৭৭৯-৭৫৬৫০৪

কিভাবে যাবেন

নিজস্ব পরিবহন কিংবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলকারী বাসে গাজীপুরের মাওনা চৌরাস্তায় এসে সেখান থেকে সিএনজি বা অন্য কোন সুবিধাজনক স্থানীয় বাহনে চড়ে ৪ কিলোমিটার পশ্চিমে সিংদারদিঘি গ্রামে অবস্থিত সীগাল রিসোর্টে পৌঁছাতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে সীগাল রিসোর্ট ও পিকনিক স্পট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।