সদরঘাট (Sadarghat) বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদী বন্দর। পদ্মা সেতু চালু হবার পরে যদিও সদরঘাটের জৌলুশ হারিয়েছে তারপরেও বর্তমানে দক্ষিণাঞ্চলের অনেক জেলা সমূহের যাতায়াতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই নন্দী বন্দর।

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা সমূহ পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া ও বাগেরহাট সহ প্রায় ৪৫টি পথে লঞ্চ ও স্টিমার চলাচল করে। 

সদরঘাটের ইতিহাস

সদরঘাটের গোড়াপত্তন ঠিক কবে হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসে অনির্দিষ্ট। তবে এর বয়স প্রায় হাজার বছর বলে মনে করেন ইতিহাসবিদরা। প্রাচীন জনপদ, সভ্যতাগুলোর উত্পত্তি ও ক্রমবিকাশ নদীকে কেন্দ্র করে। সভ্যতার অগ্রগতিও হয়েছে নদীর গতির সাথে তাল মিলিয়েই। ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ‘ঢক্কা’ নামের বৃক্ষবহুল বুড়িগঙ্গা নদীর তীরে।

বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় ‘বৃদ্ধগঙ্গা’ নামের দুই হাজার বছর আগে রচিত কলিকা পুরাণে। আকবরনামা’ গ্রন্থে ঢাকা একটি থানা বা সামরিক ফাঁড়ি হিসেবে এবং ‘আইন-ই-আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকার উল্লেখ রয়েছে।

মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারাদেশের সঙ্গে নৌ-যোগাযোগের পথ সব দিক বিবেচনায় ভালো হবার কারণে প্রতিরক্ষা, প্রশাসনিক, ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তৎকালীন নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটি।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার যে কোন স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসা যায়। যেখান থেকে রিক্সায় বা পায়ে হেটেই যাওয়া যায় সদরঘাট। এছাড়া গুলিস্তান এসেও রিক্সায় যেতে পারবেন সদরঘাটে। ব্যাক্তিগত গাড়ি কিংবা সিএনজিতে করে সরাসরি সদরঘাট আসতে পারবেন।

সদরঘাটে কি দেখবেন

সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় নৌযান গুলোর দেখা মিলে। আপনি যখনই যান ঘাটে সেই বিশাল নৌযান গুলো দেখতে পারবেন। ঘুরে ঘুরেও দেখতে পারবেন। একটা ভিন্নরকম অভিজ্ঞতা পাবেন নিশ্চিত।

এছাড়া এখানে নৌকায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে পারবেন। সদরঘাটের কাছে রয়েছে আহসান মঞ্জিল। সময় মিলে গেলে সেখানেও ঢু মারতে পারবেন।

খাবার দাবার

সদরঘাটের সামনেই কিছু খাবারের দোকান রয়েছে। এছাড়া পুরান ঢাকার মজার খাবার যেতে পারেন লক্ষীবাজার, নারিন্দা কিংবা নাজিরা বাজার। জনসন রোডের হোটেল স্টার, বাংলাবাজারের নিউ ক্যাফে কর্ণার ও বিউটি বোর্ডিং পুরান ঢাকার খুবই পরিচিত স্থান। বাজেট নিয়ে সমস্যা না থাকলে সদরঘাটে Buriganga Riverview Restaurant যেতে পারেন। যেখান থেকে সদরঘাটের সুন্দর দৃশ্য দেখতে পারবেন।

আশেপাশের দর্শনীয় স্থান

সদরঘাট এর পাশেই বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিল, আর্মেনিয়ান চার্চ, তারা মসজিদ, লালবাগ কেল্লা সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। পুরান ঢাকার একদিনের প্ল্যানে অনেক গুলো জায়গাই ঘুরে দেখতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে সদরঘাট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।