ঢাকার কাছে নান্দ্যনিক রিসোর্টের জন্য গাজীপুর জেলার রয়েছে বিশেষ সুখ্যাতি। গাজীপুরের ভাওয়াল বনের চারপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশে বেশীরভাগ রিসোর্ট গড়ে তোলা হয়েছে। আর এসব রিসোর্টের জনপ্রিয়তা যেকোন দর্শনীয় ভ্রমণ স্থানের চেয়ে কম নয়। গাজীপুরের সালনায় প্রায় ৩ একর জায়গা জুড়ে প্রকৃতি আর আধুনিকতার ছোঁয়ায় নির্মিত তেমনি এক রিসোর্টের নাম রিভেরি হলিডে রিসোর্ট (Reverie Holiday Resort)। রিভেরি হলিডে রিসোর্টে ডে আউট, হানিমুন, পিকনিক এবং যেকোন কর্পোরেট বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সকল সুবিধা রয়েছে।

রিভেরি হলিডে রিসোর্টের ভেতরে গ্রাম বাংলার নিখাদ বৈচিত্রময় সৌন্দর্য যেমন ধানের ক্ষেত, বন, বিভিন্ন ধরনের ফল গাছ এবং বাহারি ফুলের বাগান রয়েছে। সবুজে মোড়া পরিবেশের জন্য পাখপাখালির কলরবে মুখরিত থাকে রিসোর্টের চারপাশ। রিভেরি হলিডে রিসোর্টে আছে ছন দিয়ে বানানো বিশ্রাম শেড, পুকুর, নৌকা, দোলনা, জিমনেশিয়াম, সুইমিংপুল এবং কনফারেন্স রুম। এছাড়া আরো আছে বার-বি-কিউ পার্টি, মিউজিক্যাল ও ম্যাজিকাল প্রোগ্রাম, টেনটিং, ফিশিং সহ নানা আয়োজন।

খরচ

রিভেরি হলিডে রিসোর্টটিতে রাত্রিযাপনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিভিন্ন ক্যাটাগরির ১২টি কক্ষ রয়েছে। এদের মধ্যে প্রতিরাতের জন্য এসি ডাবল রুমের ভাড়া ৪,০০০ টাকা, এসি ফ্যামিলি রুমের ভাড়া ৬,০০০ টাকা, ফরেস্ট ভিউয়ের এসি ডাবল রুমের ভাড়া ৫,০০০ টাকা, নন এসি ডাবল রুমের ভাড়া ৩,০০০ টাকা, ফরেস্ট বাংলোর ভাড়া ১০,০০০ টাকা এবং ডুপ্লেক্স বাংলোর ভাড়া ২০,০০০ টাকা।

এছাড়া রিভেরি হলিডে রিসোর্টে কাপল, পিকনিক, ডে আউট, রা ও গ্রুপ ট্যুরের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ চালু রয়েছে।

যোগাযোগ

টেক কাথোরা, মইশানবাড়ি, সালনা, গাজীপুর
বুকিং ও তথ্যের জন্য: 01705-566335, 01705-566336
ইমেইলঃ info@reverie.com.bd
WebsiteFacebook Page

কিভাবে যাবেন

গাজীপুর চৌরাস্তা থেকে রিভেরি হলিডে রিসোর্টের দূরত্ব ৬ কিলোমিটার, আর গাজীপুরের সালনা থেকে দূরত্ব মাত্র ১ কিলোমিটার। ঢাকার মহাখালী বাস টার্মিনাল হতে জলসিঁড়ি কিংবা সালনা বাজার হয়ে চলাচলকারী বাসে সালনা বাজার নেমে ২০-২৫ টাকা রিকশা ভাড়ায় রিভেরি হলিডে রিসোর্টে পৌঁছাতে পারবেন।

ফিচার ইমেজ: সাইফুল ইসলাম

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে রিভেরি হলিডে রিসোর্ট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।