বান্দরবান আর চট্টগ্রাম জেলার ঠিক মাঝামাঝি জায়গায় শান্তভাবে লুকিয়ে আছে এই প্রান্তিক লেক। নামটি শুনলেই বোঝা যায় এটি দু’টি এলাকার প্রান্তে বা সীমারেখায় অবস্থিত, আর সেই থেকেই এর নাম প্রান্তিক লেক। এই লেকের পূর্ব তীর বান্দরবানের দিকে, আর পশ্চিম পাশে পড়ছে চট্টগ্রামের সাতকানিয়া। মজার ব্যাপার হলো, সাতকানিয়ার দিকে একটি ছড়ায় বাঁধ দিয়েই তৈরি করা হয়েছে প্রায় ২৫ একর আয়তনের এই সুন্দর হ্রদটি। প্রান্তিক লেকের চারপাশের দৃশ্যটা আরও মনোরম। প্রায় ৬৫ একরেরও বেশি এলাকা জুড়ে রয়েছে ঘন বনাঞ্চল। চারপাশে পাহাড় আর অরণ্য ঘেরা, মাঝখানে নীলাভ জলাশয়, আর দূর থেকে ভেসে আসা নানা প্রজাতির পাখির কলতান, সব মিলে এখানে সৃষ্টি হয়েছে অপার্থিব এক আবহ।

প্রান্তিক লেক (Prantik Lake) বান্দরবানের পর্যটন মানচিত্রে নতুন এক মাত্রা যোগ করেছে। প্রিয়জন, বন্ধুবান্ধব অথবা পুরো পরিবার মিলে এখানে অনায়াসে একটা দারুণ দিন কাটিয়ে দেওয়া যায়। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এটি এখন এক অনন্য গন্তব্য।

কি দেখবেন প্রান্তিক লেকে

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি অ্যাডভেঞ্চার আর বিনোদনের সব ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে শান্ত নীল জলরাশি এবং চারপাশের ঘন বনাঞ্চল ও পাখিদের কলকাকলিতে ঘেরা মনোমুগ্ধকর প্রকৃতি পর্যটকেরা অনেক বেশি উপভোগ করে। এছারা রয়েছে চারটি কায়াকিং বোট, একটি প্যাডেল বোট এবং একটি সোলার বোটে চড়ে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর সুযোগ। আরও আছে, গাছের ডালে ডালে চড়ে বেড়ানোর জন্য রয়েছে উত্তেজনাপূর্ণ ট্রি টপ অবস্ট্রাকল রাইড, বিশাল লেকের দুই পাড় পারাপারের জন্য রয়েছে জিপলাইন, শিশু-কিশোরদের সময় কাটানোর জন্য একটি চমৎকার মিনি-পার্ক। চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লেক থেকে মাছ ধরার সুযোগও রয়েছে।

কীভাবে যাবেন

প্রান্তিক লেক যেতে হলে বান্দরবান-চট্টগ্রাম মহাসড়ক ধরে জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হলুদিয়া বাজার পর্যন্ত আসতে হবে। সেখান থেকে মাত্র স্থানীয় যানবাহনে মাত্র তিন কিলোমিটার পথ পেরোলেই আপনি প্রান্তিক লেকে পৌঁছে যাবেন। যারা শুধু লেকে সময় কাটাতে চান, তারা বান্দরবান শহর এড়িয়ে সরাসরি হলুদিয়া-প্রান্তিক লেক সড়ক ধরে এলে খুব সহজে পৌঁছাতে পারবেন।

ঢাকা থেকে বান্দরবান
ঢাকা থেকে বান্দরবান যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন “বান্দরবান যাওয়ার উপায়, ভাড়া ও অন্যান্য তথ্য

কোথায় থাকবেন ও কি খাবেন

প্রান্তিক লেকে খাবার ও রাত্রি যাপনের কোন ব্যবস্থা নেই। তাই দিনে গিয়ে দিনেই ফিরে যেতে হবে। এখানে পর্যটকদের নিজেদের খাবার ও পানি সাথে করেই নিয়ে যেতে হবে। রাত্রি যাপনের জন্য মেঘলা পর্যটন কেন্দ্র অথবা বান্দরবান শহরে ফিরে যেতে হবে। তবে এই লেকে পিকনিক করার ব্যবস্থা আছে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে প্রান্তিক লেক

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।