কক্সবাজার সমুদ্র সৈকত এর কথা বললেই আমাদের চোখে ভেসে ওঠে লাবণী, কলাতলী কিংবা সুগন্ধা বীচের চির চেনা ভিড়। কিন্তু সেই পরিচিত কক্সবাজারের বাইরে গিয়ে যদি প্রকৃতির আরও গভীর, আরও নিভৃত রূপ দেখতে চান, তবে পাটুয়ারটেক সমুদ্র সৈকত (Patuartek Sea Beach) হতে পারে আপনার জন্য একদম আলাদা অভিজ্ঞতা। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ধরে গেলে ইনানী সৈকত পার হয়ে উখিয়া উপজেলার যে অংশে এই সৈকতের দেখা মেলে সেখানে প্রকৃতি যেন নিজের সমস্ত বৈচিত্র্য একসাথে মেলে ধরেছে।

পাটুয়ারটেকের সবচেয়ে বড় বিশেষত্ব হলো একই স্থানে পাহাড়, প্রবালপাথর আর বিশাল নীল সমুদ্রের অবস্থান। একপাশে সবুজ পাহাড় অন্যপাশে পাথুরে গাথা উত্তাল সাগর এই দৃশ্য বাংলাদেশে খুব বেশি জায়গায় একসাথে দেখা যায় না। ভাটার সময় সৈকতের পাথরগুলো জেগে ওঠে, আর সেই পাথরের বুকে আছড়ে পড়া ঢেউ তৈরি করে এক অনির্বচনীয় সৌন্দর্য, যা ছবিতে যতটা ধরা পড়ে, বাস্তবে তার চেয়েও বেশি মুগ্ধ করে।

মেরিন ড্রাইভ ধরে পাটুয়ারটেকের দিকে যাওয়ার সময় চোখে পড়বে রঙিন সাম্পান, মাছ ধরে ফেরা জেলেদের ব্যস্ততা আর সৈকতের ধারে মাছ কেনাবেচার দৃশ্য। লাল কাঁকড়ার বিচরণ, দূরে দুলতে থাকা মাছধরা নৌকা আর বাতাসের সঙ্গে ভেসে আসা সাগরের শব্দ, সব মিলিয়ে এখানে এসে মন যেন আপনাতেই ধীর হয়ে যায়। বর্ষাকালে পাহাড়ি অরণ্যের সবুজ রূপ এই সৈকতকে আরও নাটকীয় করে তোলে, আর রাতে নির্জন সৈকতে ঢেউয়ের আলোছায়ার খেলা এক ভিন্ন অনুভূতির জন্ম দেয়।

কিভাবে যাবেন

পাটুয়ারটেক সমুদ্র সৈকত যেতে হলে প্রথমে আপনাকে কক্সবাজারে পৌঁছাতে হবে। কক্সবাজার ভ্রমণ এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে অথবা ট্রেনে কক্সবাজার যাবার সুযোগ রয়েছে। আপনার সুবিধামতো উপায়ে কক্সবাজার যাবার পরিকল্পনা করে নিন। 

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট বা ডলফিন মোড় থেকে পাটুয়ারটেক যাওয়ার সিএনজি, অটোরিক্সা ও চান্দের গারি পাওয়া যায়। সিএনজিতে করে গেলে রিজার্ভ ভাড়া লাগবে ১,০০০ থেকে ১,২০০ টাকা আর চান্দের গারি রিজার্ভ নিলে ভাড়া লাগবে ২,০০০ থেকে ২,৫০০ টাকা।

কোথায় থাকবেন

রাতে থাকার জন্য কক্সবাজার শহরে ফিরে আসুন। এখানে আপনার বাজেট ও পছন্দমত অনেক হোটেল পেয়ে যাবেন। তবে হোটেল বুকিং করার আগে দরদাম করে নিন।

কোথায় খাবেন

পাটুয়ারটেক সমুদ্র সৈকত এর কাছেই কোরাল স্টেশন রেস্টুরেন্ট, সি মাউন্ট বিচ ক্যাফে ও রূপচাঁদা রেস্টুরেন্ট এ আপনার পছন্দমত খেতে পারেন। আবার চাইলে কক্সবাজার শহরে ফিরে গিয়েও আপনার পছন্দমত রেস্টুরেন্টে খেতে পারেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে পাটুয়ারটেক সমুদ্র সৈকত

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।