শেরপুর জেলা শহর থেকে ৩ কিলোমিটার দূরে শেরপুর-ঝিনাইগাতী রোড সংলগ্ন কান্দাপাড়া এলাকায় অবস্থিত অর্কিড পর্যটন কেন্দ্র এন্ড রিসোর্ট (Orchid Parjatan Kendra & Resort)। স্থানীয় ব্যবসায়ী জনাব মোঃ আজাহার আলী ১৯৯০ সালে প্রায় সারে ৫ একর জমির উপর সম্পূর্ণ নিজ খরচে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপন করে গড়ে তুলেন এই অর্কিড পর্যটন কেন্দ্র এন্ড রিসোর্ট।

দর্শনার্থীদের আনন্দ দেয়ার জন্য রয়েছে খাচায় বন্দী বানর, টার্কি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় প্রাণী। বন্ধু-বান্ধব ও প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য রয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন ছাতা সহ বসার জায়গা। বনায়নে ভরপুর হওয়ায় এই জায়গাটাতে প্রছুর পাখির কলরব মুগ্ধ করে দর্শনার্থীদের। এছাড়া শিশুদের খেলাধুলার করার জন্যও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

এছাড়া বিয়ে, জন্মমদিন সহ যেকোন কর্পোরেট অনুষ্ঠান আয়োজন করা যায় এই রিসোর্টে।

প্রবেশ মূল্য ও সময়

অর্কিড বাগানে প্রবেশ করতে জনপ্রতি ১০০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হবে। অর্কিড বাগান সপ্তাহের ৭ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

যোগাযোগ
অর্কিড পর্যটন কেন্দ্র এন্ড রিসোর্ট
কান্দাপাড়া, কলাবাগান, শেরপুর
মোবাইলঃ ০১৩০৩-৫৩৫৫৫৬
Facebook Page

কিভাবে যাবেন

শেরপুর শহর থেকে ৩ কিলোমিটার দূরে শেরপুর-ঝিনাইগাতী রোড সংলগ্ন কান্দাপাড়া এলাকায় স্থানীয় যানবাহনে চরে চলে আসতে পারবেন অর্কিড বাগান।

কোথায় খাবেন

পর্যটন কেন্দ্রের ভিতরে ক্যান্টিনে শুধু চা, কফি ও নুডুলস খেতে পারবেন। এছাড়া শেরপুরের নিউ মার্কেট এলাকায় ভালমানের বেশকিছু রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকেও আপনার প্রয়োজন মত খেয়ে নিতে পারবেন।

শেরপুর জেলার দর্শনীয় স্থান

শেরপুরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে মাইসাহেবা জামে মসজিদ, রাজার পাহাড়, পৌনে তিন আনি জমিদার বাড়ি, পানিহাটা-তারানি পাহাড়, মধুটিলা ইকোপার্ক ও গজনী অবকাশ কেন্দ্র অন্যতম।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে অর্কিড পর্যটন কেন্দ্র এন্ড রিসোর্ট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।