রাজশাহী নভোথিয়েটার (Rajshahi Novo Theatre) প্রায় ২.৩০ একর জায়গায় সোলার-নির্ভর, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ “রাজশাহী নভোথিয়েটার” নির্মাণ করা হয়েছে। ঢাকার পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার। গণপূর্ত অধিদফতর ও নভোথিয়েটার কর্তৃপক্ষ বেসিস-ডিওআইসিটির সহযোগিতায় এই নভোথিয়েটার নির্মাণ করা হয়।

২০১২ সালের ৯ জানুয়ারি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেন নভোথিয়েটার স্থাপনের প্রস্তাব করে। প্রস্তাবটির মূল উদ্দেশ্য ছিল দেশজুড়ে বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী গঠন, বিশেষত শিক্ষার্থীদের মহাকাশ ও বিজ্ঞান-প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধি করা।

২০১৮ সালে শুরু হয় মূল নির্মাণ কাজ। করোনা ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু বিলম্ব হলেও, ২০২৩ সালের জুলাই–সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ ও বাহ্যিক নির্মাণ শেষ হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে নভোথিয়েটার উদ্বোধন করেন ১৪ নভেম্বর ২০২৩ সালে।

প্রবেশ মূল্য ও প্রদর্শনীর সময়

নভোথিয়েটারে প্রবেশ টিকেট মূল্য ৩০ টাকা। নভোথিয়েটারে প্রবেশ টিকেটের বিনিময়ে দর্শনার্থীগণ বিনামূল্যে নভোপার্ক, পরমাণু শক্তি তথ্য কেন্দ্র, বঙ্গবন্ধু কর্নার, টেরাকোটা ম্যুরাল, ফুডকোর্ট, সবুজ চত্ত্বর উপভোগ করতে পারবেন। তাছাড়া প্রতিটি প্রদর্শনীর জন্য পৃথক টিকেটের ব্যবস্থা আছে। এর মধ্যে প্ল্যানেটেরিয়াম প্রদর্শনীঃ ১০০/- টাকা, 5D Movie Theatre: ৫০ টাকা, V R গেম: ৫০ টাকা, এক্সিবিটস গ্যালারি: ৫০ টাকা ও পরমাণু শক্তি তথ্য কেন্দ্র বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নভোথিয়েটারে প্রবেশ করে বিভিন্ন প্রদর্শনী উপভোগ করা যায়। প্রতি সপ্তাহের বুধবার নভোথিয়েটার বন্ধ থাকে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশ পথে রাজশাহী যেতে পারবেন। ঢাকার মহাখালী, আব্দুল্লাহপুর, গাবতলী ও কল্যাণপুর থেকে গ্রীন লাইন, একতা, শ্যামলি, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস এর এসি/নন-এসি বাসে করে রাজশাহী আসতে পারেন। এছারা ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যেতে চাইলে সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেনে করেও আসতে পারবেন। রাজশাহী শহরে এসে স্থানীয় যে কোন পরিবহনে করে সহজেই যেতে পারবেন নভোথিয়েটারে।

আরও পড়ুনঃ ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উপায়

কোথায় থাকবেন

রাত্রিযাপনের জন্য রাজশাহী শহরের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে পর্যটন কর্পোরেশন মোটেল, হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল, হোটেল স্টার ইন্টারন্যাশনাল, হোটেল সিল্ক ইন্টারন্যাশনাল, হোটেল নাইস ইন্টারন্যাশনাল ও মুক্তা ইন্টারন্যাশনাল। আরও বিস্তারিত জানতে পড়ুন রাজশাহীর সেরা হোটেল ও রিসোর্ট রিভিউ গাইড।

কি খাবেন

রাজশাহীতে বিখ্যাত হাঁসের মাংসের স্বাদ নিতে পারেন মড়মড়িয়া এলাকায়। কাটাখালিতে গিয়ে খেতে পারেন জনপ্রিয় কালাভুনা। এছাড়া শহরের বিভিন্ন স্থানে দেশীয় ও চাইনিজ খাবারের রেস্টুরেন্ট রয়েছে। যেখানে আপনার পছন্দমত সবধরনের খাবার খেয়ে নিতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে নভোথিয়েটার, রাজশাহী : যাওয়ার উপায়, সময়সূচী ও টিকেট মূল্য

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।