খাগড়াছড়ি জেলা সদর হতে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত পানখাইয়া পাড়া এবং পেরাছড়ার কিছু অংশ দেখতে নিউজিল্যান্ডের মত হওয়ায় এলাকাটি স্থানীয়দের নিকট নিউজিল্যান্ড পাড়া (Newzeland Para) হিসাবে পরিচিতি লাভ করে। আর পানখাইয়া পাড়া হতে পেরাছড়া গ্রামের যাওয়ার পথটিকে নিউজিল্যান্ড সড়ক নামকরণ করা হয়।

সবুজ শস্যক্ষেতের পূর্ণ খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি ও পাহাড়ের সমন্বয়ে তৈরী হয়েছে অসাধারণ এক প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। আর পাহাড়ের কোল ঘেষেঁ গড়ে উঠেছে নতুন বসতি। সবুজ পাহাড়, দূরে ঝর্ণা ও নদীর কুলকুল ধ্বনিতে বয়ে চলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং ফসলের মাঠের মেলবন্ধনে গঠিত নিউজিল্যান্ড পাড়াটি যেন এক টুকরো নিউজিল্যান্ডকে নিয়ে এসেছে খাগড়াছড়ির মাটিতে।

কিভাবে যাবেন

ঢাকা হতে শান্তি, হানিফ, এস আলম, শ্যামলী, ইকোনো এবং ঈগল পরিবহনের এসি/নন-এসি বাসে চড়ে সরাসরি খাগড়াছড়ি যাওয়া যায়। বাস ভেদে জনপ্রতি ভাড়ার পরিমান নন এসি ৭৫০-৮৫০ টাকা এবং এসি ১০০০ থেকে ১৬০০ টাকা। খাগড়াছড়ি জেলা সদর হতে সিএনজি বা অটো ভাড়া করে নিউজিল্যান্ড পাড়া পৌঁছাতে পারবেন। খাগড়াছড়ি শহরের কাছে অবস্থান হওয়ায় চাইলে সাজেক ভ্রমণ পরিকল্পনার সাথে নিউজিল্যান্ড পাড়া এবং হাজাছড়া ঝর্ণা যুক্ত করে নিতে পারেন।

চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি

চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বি আর টি সি ও শান্তি পরিবহণের বাস খাগড়াছড়ি (Khagrachari) ছেড়ে যায়। সকাল ৭টা থেকে শান্তি পরিবহনের বাস ১-২ ঘন্ট পর পর ছেড়ে যায়। এছাড়া বেশ কিছু লোকাল বাসও খাগড়াছড়ি যায়। নন এসি এইসব বাসের ভাড়া ১৮০ থেকে ২৫০ টাকার মধ্যে। চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে ৪-৫ ঘন্টা।

কোথায় থাকবেন

খাগড়াছড়ি শহরে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। রুম দেখে দরদাম করে আপনার পছন্দমত হোটেলে রাত্রিযাপন করতে পারবেন। হোটেলে ভেদে এক রাত অবস্থানের জন্য আপনাকে ৪০০ টাকা থেকে ৩৫০০ টাকা প্রদান করতে হবে। খাগড়াছড়ি শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে –

পর্যটন মোটেল: শহরের চেঙ্গী নদী পাড়ে অবস্থিত এই মোটেলের দুই বেডের এসি রুম ভাড়া ২১০০ টাকা এবং নন এসি রুম ভাড়া ১৩০০ টাকা। যোগাযোগ: ০৩৭১-৬২০৮৪৮৫
হোটেল গাইরিং: খাগড়াছড়ি শহরে অবস্থিত এসি, নন এসি, ভিআইপি এসি ও গ্রুপ রুমের সুবিধা সহ শ্রেণী অনুযায়ী ভাড়া ১০০০ থেকে ৩০০০ টাকা। যোগাযোগ: ০৩৭১-৬১০৪১, ০১৮১৫-১৬৩১৭৩
অরণ্য বিলাস: শহরের নারিকেল বাগান অবস্থিত এই হোটেলে টুইন বেড এসি ২৫০০ টাকা, কাপল এসি ২০০০ টাকা, সিঙ্গেল বেড এসি ১৫০০ টাকা, টুইন নন এসি ২০০০ টাকা এবং কাপল নন এসি ১৫০০ টাকা ভাড়া । যোগাযোগ: ০১৮৩৮-৪৯৭২৫৭
গিরি থেবার: খাগড়াছড়ি ক্যন্টনমেন্টের ভিতরে অবস্থিত। ভিআইপি এসি রুম ভাড়া ৩০৫০ টাকা। এসি ডাবল রুম ভাড়া ২০৫০ টাকা। সিংগেল রুম যার ভাড়া ১২০০ টাকা। যোগাযোগ: ০১৮৫৯-০২৫৬৯৪
হোটেল ইকো ছড়ি ইন: যোগাযোগ: ০৩৭১-৬২৬২৫ , ৩৭৪৩২২৫

আর যদি খুবই কম খরচে থাকতে চান তাহলে শাপলা চত্বরের আশেপাশে কিছু বোর্ডিং ধরণের হোটেল আছে সে গুলোতে ৩০০-৪০০ টাকায় থাকতে পারবেন।

কোথায় খাবেন

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এবং বাস স্ট্যান্ড এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া পানথাই পাড়ায় অবস্থিত ‘সিস্টেম রেস্তোরা’-তে কফি, হাসের কালাভূনা, বাশকুড়ুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারেন।

ফিচার ইমেজ : আজীম উদ্দিন

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে নিউজিল্যান্ড পাড়া

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।