কর্মময় জীবনের ব্যস্ততার অবসরে একটু প্রশান্তি প্রদানের উদ্দেশ্যে ২০১১ সালে মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ডা. আলমগির মতি প্রায় ৫০ একর জমি নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম (Modern Fantasy Kingdom) ও মিনি চিড়িয়াখানা পার্কটি প্রতিষ্ঠা করেন। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত মর্ডান ফ্যান্টাসি কিংডমে রয়েছে বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা।

এখানে আছে সুপার চেয়ার, সোয়ান রাইড, মনো ট্রেন, ওয়ান্ডার হুইল (জায়ান্ট হুইল), মেরী গো রাউন্ড (বাচ্চাদের জন্য), ক্যাবল কার, রেসিং কার (বাচ্চাদের জন্য), সুপার কার, সাম্পান (সুইং বোট), প্যাডেল বোট, কায়াকিং বোট, স্পিড বোট, জিপ লাইন সহ আরও অনেক রাইড। মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড এ আছে সুইমিংপুল, ওয়েভপুল (সমুদ্রের ঢেউ), কিডস সুইমিং জোন, আর্টিফিশিয়াল বৃষ্টি।

পার্কে দর্শনীয় স্থান গুলোর মধ্যে আছে মিনি চিড়িয়াখানা, ইকো পার্ক, গ্রেট ওয়াল, ভেনিশ পার্ক (ভাসমান ব্রিজ), ঝুলন্ত ব্রীজ, পিরামিড ও তাজমহল। শোভা বাড়াতে আছে বিভিন্ন প্রজাতির ফলজ এবং ঔষধি গাছের সমাহার, দুইটি খেলার মাঠ এবং বিশাল আয়তনের পুকুর।

মডার্ন ফ্যান্টাসি কিংডমের মিনি চিড়িয়াখানায় রয়েছে হরিণ, চিতাবাঘ, কুমির, অজগর সাপ, বানর, ময়ূর, সজারু, ভাল্লুক, কচ্ছপ, উটপাখি, ইমু পাখি, কালিম পাখি, খরগোশ, গিনিপিগ, বক্সার ডগ এবং বিভিন্ন প্রজাতির মাছ।

বিভিন্ন বিনোদন আয়োজন ছাড়াও মডার্ন ফ্যান্টাসি কিংডমে যেকোন সামাজিক অনুষ্ঠান এবং পিকনিক বনভোজন আয়োজনের সকল সুব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্কের চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সময়সূচি

মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সাপ্তাহিক কোন বন্ধ নেই।

প্রবেশ টিকেট, প্যাকেজ ও রাইড ফি

পার্কের এন্ট্রি ফি জন প্রতি ১০০ টাকা। ৩ বছর বয়স থেকে সকলের টিকিট প্রযোজ্য। মডার্ন ফ্যান্টাসি কিংডম এর বিভিন্ন রাইড এর টিকিট মূল্য ৫০-২০০ টাকা। এছাড়া পার্কে প্রবেশ এন্ট্রি এবং রাইড সহ কিছু প্যাকেজ পাওয়া যায়। পিকনিকের জন্যেও প্যাকেজ আছে। এছাড়া ওয়াটার ওয়ার্ল্ড (সুইমিং পুল) এর জন্য ২০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে।

যোগাযোগ ও ঠিকানা
মর্ডান ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা
কলুকাঠি, নড়িয়া, শরীয়তপুর।
Facebook Page
মোবাইলঃ 01715-313326

কীভাবে যাবেন

নড়িয়া উপজেলা সদর থেকে মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্কের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। নড়িয়া এসে যে কোন রিক্সা অথবা অটোরিক্সা নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম যাওয়া যাবে।

ঢাকা থেকে যেতে চাইলে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গ্লোরি এক্সপ্রেস লিমিটেড, পদ্মা ট্রাভেলস ও কীর্তিনাশা এক্সপ্রেস বাস সরাসরি পদ্মা সেতু হয়ে নড়িয়ায় যায়। জনপ্রতি ভাড়া লাগবে ২৫০-৩০০ টাকা। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রিক, নিরাপদ এবং সুরেশ্বর লঞ্চে নড়িয়া লঞ্চঘাট নেমে রিক্সা বা অটোরিক্সা ভাড়া করে সহজে মডার্ন ফ্যান্টাসি কিংডমে যেতে পারবেন।

কোথায় থাকবেন

নড়িয়া থাকার ভালো ব্যবস্থা নেই। শরীয়তপুর জেলা সদরে অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে খান প্যালেস ইন্টারন্যাশনাল, সিকদার আবাসিক হোটেল, চন্দ্রা রেস্ট হাউজ উল্লেখযোগ্য। এছাড়া সরকারি রেস্ট হাউজ গুলোতে থাকতে পারবেন।

কোথায় খাবেন

নড়িয়ায় বেশ কয়েকটি সাধারণ মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এদের মধ্যে ফুড হেভেন, প্রিয়জন হোটেল, লুইসা রাইসা ফ্রাইড চিকেন, প্রিয়জন রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ উল্লেখযোগ্য।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে মর্ডান ফ্যান্টাসি কিংডম

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।