মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) বাংলাদেশের প্রথম প্রিমিয়াম থিম পার্ক। প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত এই ওয়াটার পার্ক দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এবং আধুনিক রাইড সমৃদ্ধ বিনোদন কেন্দ্র। পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এখানে ১৭ টি রোমাঞ্চকর রাইড রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ওয়াটার স্লাইড ট্যুর, দেশের একমাত্র ওয়েভ পুল ও ফ্লোরাইডার ডাবল (সার্ফিং সিমুলেটর)। বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদীর ব্যবস্থা রয়েছে পার্কটিতে।

মানা বে যাওয়ার উপায়

মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা থেকে যাবার পথে মেঘনা ব্রিজের পরেই এর অবস্থান। ঢাকা থেকে মানা বে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে বাসে বা নিজস্ব গাড়িতে করে সরাসরি এখানে আসা যায়। দেশের যেকোন স্থান থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের বাসে এসে বাউশিয়াতে নামা যায়। পার্কটিতে পর্যাপ্ত ও আধুনিক পার্কিং ব্যবস্থা আছে।

মানা বে প্রবেশ টিকেট মূল্য

বড়দের টিকেট মূল্যঃ ৮,৮৫২ টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)
শিশুদের টিকেট মূল্যঃ ৪,১৯৯ টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা)
প্রবীণ নাগরিকঃ ৫,৩৯৯ টাকা (৬০ বছরের উর্ধ্বে, বৈধ আইডি দেখাতে হবে)
শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে হতে হবে)

প্যাকেজভেদে এবং বিশেষ সিজনে টিকেটের দামে পরিবর্তন আসতে পারে। টিকেটেই সকল রাইডের ফি অন্তর্ভুক্ত। আলাদাভাবে রাইডের জন্যে টিকেট কাটতে হয় না।

কোথায় টিকেট পাবেন

অনলাইনে টিকিট করার জন্যে আছে মানা বে অফিসিয়াল ওয়েবসাইট: www.manabay.com। আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে টিকেট কাটতে পারবেন। পেমেন্ট করতে পারবেন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং (বিকাশ, নগদ, কার্ড) এর মাধ্যমে। এছাড়া অন স্পটে পার্কে গিয়েও টিকেট কেনা যাবে।

সময়সূচী

মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

কোথায় খাবেন

টিকেট প্রাইসের সাথে সাধারণত খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকে না। পার্কে একাধিক ফুড কোর্ট এবং আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট আছে যেখানে কন্টিনেন্টাল থেকে স্থানীয় সব খাবার পাওয়া যায়। দর্শনার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনে খেতে পারেন। বাইরে থেকে কোনো খাবার ভেতরে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

অফার বা ডিসকাউন্ট

মানা বে প্রায়ই বিভিন্ন ব্যাংকের কার্ডহোল্ডার এবং মোবাইল অপারেটরের জন্য বাই ওয়ান গেট ওয়ান (B1G1) বা ক্যাশব্যাক অফার প্রদান করে। এছাড়া ৫০ জনের অধিক গ্রুপ কিংবা কর্পোরেট বুকিং এর জন্যে বিশেষ ডিসকাউন্ট সুবিধা আছে। সর্বশেষ অফার জানতে তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে নজর রাখতে পারেন।

যোগাযোগ

মানা বে ওয়াটার পার্ক
বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ
মোবাইলঃ 09606-889999
ইমেইলঃ info@manabay.com
Website | Facebook Page

হেড অফিস
14th Floor, Sanmar Tower-2,
Gulshan 2, Dhaka 1212

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে মানা বে ওয়াটার পার্ক

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।