ম্যাজিক প্যারাডাইস পার্ক (Magic Paradise Park) কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। ওয়াটার পার্ক, ২০টির অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় এমিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি প্যারাডাইজ পার্কের গেটটি বেশ আকর্ষনীয়। মনোরম পরিবেশের এই পার্কটি ছোট বড় সবার জন্যেই। পার্ক রিভিউ নিয়ে দেখে নিন আমাদের ম্যাজিক প্যারাডাইস ইউটিউব ভিডিও।

যাওয়ার উপায়

ঢাকা থেকে সড়ক পথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র ২ ঘন্টার মত সময় লাগে। ম্যাজিক প্যারাডাইস যাওয়ার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা টমছমব্রীজ গামী এশিয়া ট্রান্সপোর্ট (২০০ টাকা), তিশা প্লাস (ভাড়া ১৫০ টাকা) অথবা এশিয়া এয়ার কন/রয়েল কোচ/প্রিন্স (ভাড়া ২৫০ টাকা) দিয়ে সরাসরি কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড নেমে সেখান থেকে লোকাল সিএনজি (২০টাকা) অথবা রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারবেন। কুমিল্লা যাওয়ার বাস গুলো কমলাপুর থেকে ছেড়ে যায়।

এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে সহজেই কুমিল্লা আসতে পারবেন। চট্টগ্রামগামী (সুবর্ণা ও সোনার বাংলা বাদে) প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া ২২৫ থেকে ৫৬৮ টাকা।

চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স কিংবা সৌদিয়া বাস বেছে নিতে পারেন। অথবা যে কোন ঢাকাগামী বাসে করেই আসতে পারবেন, আপনাকে কুমিল্লায় নেমে যেতে হবে। আবার ঢাকা গামী ট্রেনে করে বাসের চেয়ে দ্রুত কুমিল্লা পৌঁছাতে পারবেন। অথবা দেশের অন্য কোন জায়গা থেকে আপনার সুবিধামত বাহনে কুমিল্লায় আসতে হবে।

কুমিল্লা থেকে ম্যাজিক প্যারাডাইসঃ যদি বাসে আসেন আর বাস কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড হয়ে যায় তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ড মোড়ে নেমে পড়ুন। আর যদি অন্য কোথাও নামেন তাহলে যে জায়গাতেই আসেন সেখান থেকে অটো রিক্সা/সিএনজি দিয়ে কোটবাড়ি মোড় চলে আসেন। কোটবাড়ি মোড় থেকে ম্যাজিক প্যারাডাইস পার্ক যাবার অটো রিক্সা বা সিএনজি পাবেন।

ম্যাজিক পার্ক খরচ ও সময়সূচী

ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর এন্ট্রি টিকেট ফি জনপ্রতি ৩০০ টাকা। ওয়াটার পার্ক এর প্রবেশ ফি ৪০০ টাকা, বিভিন্ন রাইডের টিকেট ৫০-১০০ টাকা করে। একসাথে কয়েকটি রাইড মিলিয়ে বিভিন্ন ধরণের প্যাকেজ আছে। আপনি চাইলে আলাদা আলাদা ভাবে টিকেট না কিনে একসাথে প্যাকেজের টিকেট কিনে নিতে পারবেন। ৬ বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকেট লাগে না। এছাড়া পিকনিক, ইভেন্ট বা প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01321124561, 01321124562, 01321124566, 01321124583

ম্যাজিক প্যারাডাইস পার্কের প্যাকেজ সমূহ

প্যাকেজের ধরণপ্যাকেজ মূল্য
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড৩০০ টাকা
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ২ টি ড্রাই রাইড৪০০ টাকা
প্রবেশ + ওয়াটার প্যারাডাইস + ডাইনোসর ওয়ার্ল্ড + ১ টি ড্রাই রাইড৬০০ টাকা
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৭ টি ড্রাই রাইড৭৫০ টাকা
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৪ টি ড্রাই রাইড৭৫০ টাকা
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৭ টি ড্রাই রাইড৯৫০ টাকা

**বাম্পার কার, ওয়াটার বোট, গোস্ট প্যারাডাইস এর জন্য আলাদা ভাবে টিকিট কিনতে হবে।

যোগাযোগ
ম্যাজিক প্যারাডাইস পার্ক
সালমানপুর, কোটবাড়ি, কুমিল্লা
মোবাইলঃ 01321-124560, 01321-124566, 01321-124583
ই-মেইলঃ info@magicparadisepark.com
Website | Facebook Page

খাবেন কোথায়?

ম্যাজিক প্যারাডাইসে খাবার নিয়ে প্রবেশ করা যায় না। পার্কের ভিতরে দুইটি খাবারের দোকান ও একটি রেস্টুরেন্ট আছে। সেখানে ২০০ থেকে ২৫০ টাকার বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে।

আশেপাশে দর্শনীয় স্থান

যদি আপনি অনেক দূর থেকে ম্যাজিক পার্কে যান, তাহলে হয়তো খরচ ও সময়ের হিসেবে আপনার জন্যে ব্যয়বহুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাল হবে যদি আপনি সময় নিয়ে কুমিল্লা গিয়ে ম্যাজিক পার্ক দেখার পাশাপাশি এইখানে কাছেই আরও কিছু দর্শনীয় জায়গা ঘুরে বেড়ান। ম্যাজিক পার্কের কাছেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। কুমিল্লা শহরে রয়েছে ধর্মসাগর দিঘি অথবা যেতে পারেন কুমিল্লা সিলেট রোডের পাশের ময়নামতি ওয়ার সিমেট্রিতে।

ঢাকা থেকে একদিনে ভ্রমণ

ঢাকা থেকে চাইলে একদিনেই ঘুরে আসতে পারবেন কুমিল্লার এই পার্ক থেকে। নতুন সেতু চালু হওয়ায় এখন অল্প সময়েই কুমিল্লা যাওয়া যায়। একদিনে বেড়াতে চাইলে খুব সকালে রওনা হলে ঘণ্টা দুয়েকের মধ্যে যেতে পারবেন কুমিল্লা। ম্যাজিক পার্ক দেখে হাতে সময় থাকলে কাছের আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় ফিরে যেতে পারেন ঢাকায়। আর কুমিল্লায় আসলে অবশ্যই বিখ্যাত রসমালাই খেয়ে যাবেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে ম্যাজিক প্যারাডাইস পার্ক

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।