লক্ষনছড়া (Lokkhonchora) সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ পান্থুমাই ঝর্ণার কাছে অবস্থিত একটি দর্শনীয় স্থান। আপনার ভ্রমণ তালিকায় যদি পান্থুমাই ঝর্ণা থাকে তবে পান্থুমাই হতে সহজেই লক্ষনছড়া ঘুরে আসতে পারেন। আপনি চাইলে বিছনাকান্দি, পান্থুমাই ঝর্ণা এবং লক্ষণছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারবেন।

গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমান্ত ঘেষে মিনিট বিশেক হাটার পর লক্ষনছড়া পৌঁছে যাবেন। অনেকটা বিছনাকান্দির রুপে রঙিন লক্ষনছড়ায় ভারতের ঝর্ণা থেকে সৃষ্ট পাথুরে ঝিরিপথ রয়েছে। ভারতীয় সীমানায় চলাচলের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে যাওয়া ঝিরিপথটি দেখতে অনেক চমৎকার লাগে। আর ভরা বর্ষায় লক্ষনছড়ার এই সৌন্দর্য আরো অতুলনীয় হয়ে উঠে।

লক্ষনছড়া ভ্রমণের সেরা সময়

বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) লক্ষনছড়া ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়। এই সময়ে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোত এবং পাথুরে ঝিরিপথের পূর্ণ রূপ উপভোগ করা যায়। শীতকালে ঝিরিপথের পানি শুকিয়ে যায় এবং পাথর উত্তোলনের কারণে পর্যটকদের জন্য পরিবেশ কিছুটা প্রতিকূল থাকে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাসে সিলেট
ঢাকার মহাখালী, গাবতলী, ফকিরাপুল এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহনের এসি/নন-এসি বাস সিলেটের পথে চলাচল করে। এসি/নন-এসি এসব বাসের ভাড়া ৬৮০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

ঢাকা থেকে ট্রেনে সিলেট
ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে অন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, কালনী এবং উপবন এক্সপ্রেস ট্রেন প্রতিদিন যথাক্রমে সকাল ৬ টা ৩০ মিনিট, বেলা ১১ টা ১৫ মিনিট, বিকাল ২ টা ৫৫ মিনিট এবং রাত ১০ টায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা থেকে ট্রেনে চড়ে সিলেট যেতে ৭-৮ ঘন্টা সময় লাগে। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ৩৭৫ থেকে ১২৮৮ টাকা।

চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট
পাহাড়িকা এক্সপ্রেস সোমবার বাদে প্রতিদিন সকাল ৭ টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস বুধবার বাদে প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ৪৫০ থেকে ১৫৪১ টাকা।

সিলেট থেকে লক্ষনছড়া
সিলেট থেকে লক্ষনছড়া দুই পথে যেতে পারবেন। এক পথে সিলেট থেকে গোয়াইনঘাট হয়ে হাদারপার এসে নৌকা ঠিক করতে হয়। সিলেট থেকে গোয়াইনঘাট আসার সময় গোয়াইনঘাট বাজার হতে দুপুরের খাবার খেয়ে পারেন কিংবা প্রয়োজন বোধে সাথে খাবার নিতে পারেন।

গোয়াইন ঘাট থেকে সিএনজি নিয়ে হাদারপাড় এসে বিছনাকান্দি, লক্ষনছড়া এবং পান্থুমাই দেখার জন্য একসাথে নৌকা ঠিক করে নিন। আবার সিলেটের আম্বরখানা থেকে লোকালে বা সিএনজি রিজার্ভ নিয়েও হাদারপার আসতে পারবেন। বিছনাকান্দি, লক্ষনছড়া এবং পান্থুমাই ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া লাগবে ১১০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। জায়গাগুলো দেখে হাদারপাড় ফিরে আসতে প্রায় ৫/৬ ঘন্টা সময় লাগে।

কোথায় থাকবেন

সিলেটে রাতে থাকার জন্য বিভিন্ন মানের বেশকিছু আবাসিক হোটেল আছে। এদের মধ্যে হিল টাউন, গুলশান, স্টার প্যাসিফিক, দরগা গেইট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

সিলেটের জিন্দাবাজারে অবস্থিত হোটেল পাঁচ ভাই, পানশি এবং পালকি দেশীয় খাবারের বিভিন আইটেমের জন্য প্রসিদ্ধ। এছাড়া হাদারপারের গনি মিয়ার ভূনা খিচুড়ি খেতে ভুল করবেন না। দুপুরের খাবারটি হাদারপাড়ের এই স্থানীয় হোটেলেই সেরে নেওয়া সবচেয়ে ভালো, কারণ মূল স্পটগুলোতে ভালো কোনো খাবারের দোকান বা রেস্তোরাঁ নেই।

ফিচার ইমেজ: Araai Ruka

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে লক্ষনছড়া

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।