সিলেট শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পীরের বাজার হযরত শাহ সুন্দর রহঃ মাজার এর কাছে উঁচুনিচু টিলা বেষ্টিত ২৬ একর উপর জমির উপর ২০২১ সালে গড়ে উঠেছে লেক্সাস গার্ডেন (Lexus Garden)। লেক্সাস গার্ডেন সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান। পাহাড়, লেক ও বৃহৎ আনারসের বাগান লেক্সাস গার্ডেন এর সৌন্দর্য হাজারগুণ বারিয়ে দিয়েছে। পরবর্তীতে এই পার্ক সহজেই পর্যটকদের দৃষ্টিআকর্ষণ করে।

পর্যটকরা এখানে এসে প্রকৃতির মনমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন।  জায়গাটি সাজেকের মতো না হলেও পর্যটকরা এটিকে সাজেকের সাথে তুলনা করছেন। তাই এটি মুখে মুখে সাজেক নামেও বহুলপরিচিত।

কিভাবে যাবেন 

লেক্সাস গার্ডেন যেতে চাইলে প্রথমে চায়ের দেশ সিলেটে আসতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে আসা যায়। রাজধানী ঢাকা হতে বাস, ট্রেন কিংবা আকাশপথেও সিলেট যাওয়া যায়।

ঢাকা থেকে সিলেটঃ ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালি বাস টার্মিনাল সিলেটগামী বিভিন্ন এসি/নন-এসিবাস ছেড়ে যায়৷ নন-এসি বাসের জনপ্রতি ভাড়া ৬৮০ থেকে ৭০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৪০০ থেকে ১৫০০ টাকা। ঢাকা থেকে সিলেট পৌঁছাতে সাধারণত ৬ ঘন্টা সময় লাগে।

ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত কিংবা কালনী এক্সপ্রেস ট্রেনে সিলেট যেতে পারবেন। ট্রেনের জনপ্রতি টিকেটের মূল্য শ্রেণিভেদে ৩৭৫ থেকে ১,৩৮৮ টাকা। ট্রেনে চড়ে সিলেট যেতে ৭-৮ ঘন্টা সময় লাগে।

ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও সাচ্ছন্দে যেতে আকাশ পথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ক্লাস অনুযায়ী জনপ্রতি বিমান ভাড়া ৩,৫০০-১০,০০০ টাকা হয়ে থাকে।

সিলেট থেকে লেক্সাস গার্ডেনঃ সিলেটের থেকে তামাবিল রোডগামী লোকাল সিএনজি বা লেগুনায় করে পীরের বাজার আসতে হবে। ভাড়া নিবে ৩০ থেকে ৪০ টাকা। পীরের বাজার থেকে শাহ্‌ সুন্দর রোড দিয়ে ১০ মিনিট পায়ে হেটে অথবা টমটম গাড়িতে ১০ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন সিলেটের সাজেক খ্যাত লেক্সাস গার্ডেন এ।

প্রবেশ মূল্য 

লেক্সাস গার্ডেন প্রবেশ করতে হলে আপনাকে টিকেট কেটে প্রবেশ করতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য ৫০ টাকা।

কোথায় খাবেন

লেক্সাস গার্ডেন এর ভিতরে কিছু কফি শপ পেয়ে যাবেন। এখানে চাইলে হালকা খাবার খেয়ে নিতে পারেন। আর চাইলে বাইরে থেকে খাবার নিয়েও খেতে পারবেন।

সিলেট জেলার দর্শনীয় স্থান

সিলেটের দর্শনীয় স্থানের মধ্যে রাতারগুল, বিছানাকান্দি, জাফলং, ভোলাগঞ্জ সাদা পাথর, লোভাছড়া, হযরত শাহ্‌জালাল (রঃ) ও হযরত শাহ্‌ পরান (রঃ) এর মাজার, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, তামাবিল, জিতু মিয়ার বাড়ি, আলী আমজদের ঘড়ি, পান্থুমাই ঝর্ণা, লক্ষনছড়া, ক্বীন ব্রিজ, মালনীছড়া চা বাগান, জৈন্তা হিল রিসোর্ট, ড্রিমল্যান্ড পার্ক, নাজিমগড় গার্ডেন রিসোর্ট, সাতছড়ি জাতীয় উদ্দ্যান, লালাখান, হাকালুকি হাওর ও ডিবির হাওর অন্যতম।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে লেক্সাস গার্ডেন সিলেট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।