বাংলাদেশের পাহাড়ি জনপদ বান্দরবান যেন প্রকৃতির এক রহস্যময় ভান্ডার। এখানে ছড়িয়ে আছে অসংখ্য ঝর্ণা। এইসব ঝর্না দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। তেমনই এক মন মুগ্ধকর ঝর্ণা হলো কুমারী ঝর্ণা যা বর্ষার সময় তার পূর্ণ যৌবন লাভ করে। এটি শুধু একটি ঝর্না নয়, এটি যেন প্রকৃতির নির্জন কোলে বসে থাকা এক মিষ্টি কুমারীর হাসি। 

কুমারী ঝর্ণা (Kumari Waterfall) বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের কাছে অবস্থিত। থানচি থেকে রেমাক্রি যাওয়ার পথে বড় পাথর বা রাজা পাথর এলাকার কাছেই কুমারী ঝর্নার অবস্থান । এই ঝর্নার নদীর তীর ঘেঁষে থাকায় এর কাছে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ।

স্থানীয়দের মতে এই ঝর্ণাটি শুধু বর্ষাকালেই পূর্ণতা লাভ করে। এছারা বছরের অন্যান্য সময় পানি কম থাকে বা শুকিয়ে যায়। কুমারী ঝর্নার সৌন্দর্য স্থায়ী নয় বরং ক্ষণস্থায়ী অনেকটা লাজুক কুমারীর মতো যে বছরে একবারই তার রূপ মেলে ধরে। এই মৌসুমী স্বভাবের কারণেই এই ঝর্নার নাম কুমারী ঝর্না।

কুমারী ঝর্ণা কিভাবে যাবেন

কুমারী ঝর্ণা দেখতে হলে ঢাকা থেকে আপনাকে বান্দরবান জেলা সদরে আসতে হবে প্রথম। তারপর বান্দরবান থেকে থানচি ও থানচি থেকে নৌকায় সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যাওয়ার পথে বড় পাথর বা রাজা পাথর এলাকার কাছে নেমে কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন কুমারী ঝর্নার দেখা। ঢাকা থেকে বান্দরবান পৌঁছানোর বিস্তারিত জানতে পড়ুন বান্দরবান যাওয়ার উপায় ও ভাড়া গাইড।

কোথায় থাকবেন

কুমারী ঝর্ণা দেখে রাতে থাকতে চাইলে থানচি উপজেলা সদর চলে আসুন। এখানে থাকার জন্য বিজিবি সীমান্ত অবকাশ রিসোর্ট, চিংক্য ম্রো গেস্ট হাউস, মেঘবতী রিসোর্ট, জেলা পরিষদ রেস্ট হাউস, থানচি কুটির সহ বেশকিছু হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। এইসব হোটেলে থাকতে খরচ হবে ৭০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

কোথায় খাবেন

থানচি বাজারের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি স্থানীয় ও সাধারণ খাবার উপভোগ করতে পারেন। এখানের স্থানীয় খাবারগুলো সাধারণত পাহাড়ি সবজি এবং মাছ দিয়ে তৈরি হয়, জয়া পর্যটকেরা বেশ পছন্দ করে থাকে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে কুমারী ঝর্ণা

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।