কাজির বাগ ইকো পার্ক (Kazir Bagh Eco Park) ফেনী জেলার সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে অবস্থিত। ফেনী জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ফেনী-পরশুরাম সড়কের পাশে অবস্থিত এই পার্কটি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য অন্যতম একটি দর্শনীয় স্থান। বিশেষ করে যারা যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেয়ে কিছুটা সময় সবুজের মাঝে কাটাতে চান, তাদের জন্য এই পার্কটি অনন্য।

প্রায় ৫ একর সরকারি ভূমির ওপর গড়ে ওঠা এই পার্কটি বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং বন মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই সরকারি বিনোদন কেন্দ্রটি নির্মাণ করা হয়।

সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান প্রজাতির গাছপালা, কৃত্রিম লেক, কাঠের ব্রিজ এবং শিশুদের জন্য বিভিন্ন রাইডের সুবিধা। তবে পার্কটির মূল আকর্ষণের মধ্যে রয়েছে হরিণ, বানর ও ময়ূরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, বিলুপ্তপ্রায় নানা জাতের উদ্ভিদ এবং প্রায় ৫০ ফুট উঁচু একটি দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার, যেখান থেকে পুরো পার্কের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ফেনী শহরে বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে এক দিনের ডে-ট্রিপের জন্য এই পার্কটি অত্যন্ত চমৎকার এবং তালিকায় শীর্ষে রাখার মতো একটি জায়গা।

টিকেট ও পরিদর্শনের সময়

কাজিরবাগ ইকো পার্কে প্রবেশের জন্য দর্শনার্থীদের জনপ্রতি ২৫ টাকা মূল্যের প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়। সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের জন্য পার্কটি প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত খোলা থাকে।

কিভাবে যাবেন

ফেনী জেলা সদর থেকে কাজির বাগ ইকো পার্কের দূরত্ব মাত্র ৫ থেকে ৬ কিলোমিটার। দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে ফেনী শহরে পৌঁছাতে হবে।

ফেনী শহরের মহিপাল মোড় কিংবা ট্রাঙ্ক রোড থেকে সরাসরি সিএনজি চালিত অটোরিকশা বা ইজি-বাইক (টমটম) পেয়ে যাবেন। কাজিরবাগ ইকো পার্কের কথা বললে তারা সরাসরি মেইন গেটে নামিয়ে দেবে। মহিপাল থেকে সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়বে ২০-৩০ টাকা। আর পুরো সিএনজি রিজার্ভ করলে ১০০-১৫০ টাকার মধ্যে সহজে পৌঁছে যাওয়া সম্ভব।

কোথায় খাবেন

কাজির বাগ ইকো পার্কের ভেতরে হালকা স্ন্যাক্স, আইসক্রিম, চিপস ও কোমল পানীয়র জন্য ছোটখাটো কয়েকটি দোকান রয়েছে। তবে ভেতরে ভালো মানের ভারী খাবার বা দুপুরের লাঞ্চ করার মতো কোনো রেস্তোরাঁ নেই। পার্কের ভেতরের দোকানগুলোতে বাইরের চেয়ে পানির বোতল বা স্ন্যাক্সের দাম কিছুটা বেশি রাখা হতে পারে। তাই পরিবার বা শিশুদের সাথে নিয়ে গেলে ফেনী শহরের ট্রাঙ্ক রোড বা মহিপাল মোড়ের নামী রেস্তোরাঁগুলো থেকে দুপুরের ভারী খাবার খেয়ে আসাই সবচেয়ে ভালো বিকল্প। এছাড়া আপনি চাইলে সাথে কিছু শুকনো খাবার ও পানির বোতল বহন করতে পারেন।

কোথায় থাকবেন

কাজির বাগ ইকো পার্ক বেরাতে গেলে সাধারণত রাতে থাকার প্রয়োজন হয় না। তারপরেও রাতে থাকতে হলে ফেনী শহরের প্রধান বাণিজ্যিক এলাকা ট্রাঙ্ক রোড, মিজান রোড এবং মহিপাল মোড়ের আশেপাশে বেশকিছু ভালো মানের আবাসিক হোটেল পেয়ে যাবেন। এর মধ্যে হোটেল বেস্ট ইন, হোটেল কিংডম, হোটেল গাজী ও হোটেল ইন্টান অন্নতম।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে কাজির বাগ ইকো পার্ক, ফেনী

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।