গাংচিল আইল্যান্ড (Gangchil Island) রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের বুকে কর্নফুলি ও মাইনি নদীর অববাহিকায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন ক্যাম্পসাইট। এটি মুলত কাপ্তাই হ্রদের একটি দ্বীপ। চারপাশের সবুজ পাহাড়, কাপ্তাই লেকের শান্ত নীল জলরাশি ও নির্জনতাই এখানখার প্রধান আকর্ষণ। রাঙ্গামাটি রিজার্ভ বাজার ঘাট থেকে নদী পথে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই নয়নাভিরাম গাংচিল আইল্যান্ড এর অবস্থান। এর কিছু দুরেই সীমান্তের ওপাড়ে রয়েছে ভারতের মিজোরাম। সম্প্রতি চালু হওয়া অফ বিট ক্যাম্পিং সাইট গাংচিল আইল্যান্ড কোলাহলের শহর ছেড়ে যারা নির্জনতায় কিছু সময় কাটাতে চায় তাদের জন্য আদর্শ গন্তব্য। এখানে আসলে যে কেউ একদম প্রকৃতির সাথে মিশে যেতে পারবে।

গাংচিল আইল্যান্ড কিভাবে যাবেন

ঢাকার সায়েদাবাদ কিংবা কমলাপুর থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি রাঙ্গামাটি যাওয়া যায়। বাস ভাড়া লাগবে নন এসি ৭৫০-৯০০ টাকা, এসি বাস ১১০০-১৮০০ টাকা। ঢাকা থেকে বাসে যেতে সাধারণত ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে।

রাঙ্গামাটি রিজার্ভ বাজার ঘাট থেকে মাইনি গামী লঞ্চ ঘাট হতে জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় কাট্টলি বাজার যেতে পারবেন,সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট। লঞ্চে যেতে সময় বেশি লাগলে স্পীড বোটেও যেতে পারেন। স্পীড বোটে যেতে হলে রাঙ্গামাটির ফিসারি ঘাট থেকে যেতে হবে। স্পীড বোটে ভাড়া লাগবে জনপ্রতি ৬৫০ টাকা করে, যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট।

কাট্টলি বাজার এসে পুনরায় ট্রলার রিজার্ভ করতে হবে গাংচিল আইল্যান্ডে যাওয়ার জন্য। কাট্টলি বাজার থেকে ট্রলার রিজার্ভ করতে খরচ হবে ৪০০ টাকা, আর গাংচিল আইল্যান্ডে পৌছাতে সময় লাগবে মাত্র ২০-৩০ মিনিট।

রাঙ্গামাটি রিজার্ভ বাজার ঘাট থেকে প্রতিদিন সকাল ৭টা, ১০টা, দুপুর ১২টা ও ২টায় মোট ৪টি লঞ্চ ছেরে যায় মাইনির উদ্দেশে।

গাংচিল আইল্যান্ডে কোথায় থাকবেন

ক্যাম্পসাইট
ছবিঃ সংগৃহীত

গাংচিল আইল্যান্ডে (Gangchil Island) থাকার জন্য রয়েছে তাঁবুর ব্যবস্থা। এখানে অনেকেই সাথে তাঁবু নিয়ে আসেন, আবার কর্তৃপক্ষকে বললে পছন্দমত জায়গায় তারাই তাঁবু প্রস্তুত করে দেয়। প্রতি তাঁবুতে শেয়ারিং করে ২ জন থাকতে পারেন, আর একা থাকতে চাইলে ডাবল পেমেন্ট দিতে হয়। এছাড়াও এই আইল্যান্ডে বিশ্রামের জন্য রয়েছে অনেক হ্যামক এবং গাছের উপরে দৃষ্টিনন্দন মাচাং।

আরও পড়ুনঃ কাপ্তাই লেক এর সেরা হাউজবোট

গাংচিল আইল্যান্ড কি খাবেন

গাংচিল আইল্যান্ডের প্যাকেজের সাথেই সাধারণত খাবার খরচ অন্তর্ভুক্ত থাকে। খাবারের মেনুতে সাধারণত প্রথম দিন দুপুরে থাকে ভাত, ডাল, লেকের তাজা মাছ, আলু ভর্তা, মাছের ভর্তা ও সালাদ। বিকেলের নাস্তায় থাকে মুড়ি ভর্তা ও চা। রাতের খাবারে পরিবেশন করা হয় হাঁস বা দেশি মুরগির মাংস, ভাত, ডাল, আলু ভর্তা ও সালাদ। দ্বিতীয় দিন সকালে নাস্তা হিসেবে থাকে পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি অথবা ডিম খিচুড়ি।

গাংচিল আইল্যান্ড এর প্যাকেজ মূল্য

গাংচিল আইল্যান্ডে ক্যাম্পিং প্যাকেজ মূল্য জনপ্রতি ১,৩৯৯ টাকা (এটি সময়ের সাথে বা সার্ভিসের ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে)। এছাড়া জুমঘর থাকার জন্য প্যাকেজ মূল্য ১,৭৯৯ টাকা এবং ট্রি হাউসে থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য জনপ্রতি খরচ হবে ২,২৯৯ টাকা। বুকিং করার সময় ৫০০ টাকা অগ্রিম প্রদান করতে হয়, যা অফেরতযোগ্য। স্বচ্ছন্দে ভ্রমণ করতে ৫-৬ জনের গ্রুপে আসা সুবিধাজনক।

যাত্রার আগে অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করে নিন এবং তাদের দেওয়া নির্দেশনা মেনে চলুন।

যোগাযোগ
গাংচিল আইল্যান্ড
কাট্টলী বাজার, শিলকাটাছড়া, লংগদু, রাঙ্গামাটি
মোবাইলঃ 01611600502, 01537162311
ইমেইলঃ gangchilisland@gmail.com
Facebook Page

সতর্কতা

গাংচিল আইল্যান্ডে মাদকদ্রব্য নিয়ে আসা, বহন করা বা গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। পাশাপাশি লেকের পানি বা পরিবেশে কোনো প্লাস্টিক বা ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। রাষ্ট্রবিরোধী কোনো কাজ বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে গাংচিল আইল্যান্ড, রাঙ্গামাটি

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।