খাগড়াছড়ি মানেই পাহাড় আর অরণ্যের হাতছানি। কিন্তু এই পরিচিত ছবির বাইরে এমন কিছু জায়গা আছে, যেগুলো নীরবে নিজেদের বৈশিষ্ট্য তৈরি করছে। মানিকছড়ি উপজেলার ডলু মৌজায় অবস্থিত মানিকছড়ি ডিসি পার্ক (Manikchari DC Park) ঠিক তেমনই এক উদাহরণ। যেখানে প্রকৃতি, পরিকল্পনা আর ভবিষ্যৎ পর্যটনের সম্ভাবনা একসঙ্গে মিলেছে।

এক সময় অবৈধ দখলে থাকা প্রায় ১৬৫ একর জমি উদ্ধার করে ধাপে ধাপে গড়ে তোলা হয়েছে এই পার্কটি। আজ সেই জায়গায় চোখে পড়ে সবুজ অরণ্য, ২২টি টিলা আর তিনটি দৃষ্টিনন্দন লেক, যা পুরো এলাকাকে দিয়েছে শান্ত ও প্রাণবন্ত এক রূপ। গোধূলি পয়েন্টে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা কিংবা ওয়াক-ওয়ে ধরে হাঁটতে হাঁটতে প্রকৃতির সঙ্গে সময় কাটানো সবকিছু আপনাকে দিনে এক অনন্য অভিজ্ঞতা। 

এই পার্কের সবচেয়ে বড় পরিচয় এর প্রকৃতিবান্ধব দর্শন। এখানে ১০০ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় গাছের প্রায় ২৫ হাজার চারা রোপণ করা হয়েছে, যার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পেয়েছে “বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার”। পাশাপাশি পাখির অভয়ারণ্য গড়ে তোলায় এটি হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য।

যারা প্রথমবার খাগড়াছড়ি ভ্রমণে যাবেন তাদের জন্য মানিকছড়ি ডিসি পার্ক হতে পারে আদর্শ গন্তব্য। আর যারা ইতোমধ্যে সাজেক বা আলুটিলা ঘুরে ফেলেছেন তাদের জন্য এই পার্ক এনে দেবে একেবারে ভিন্ন স্বাদ, অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং আর নিরিবিলি প্রকৃতির ছোঁয়ায় ভরা নতুন এক অভিজ্ঞতা।

কিভাবে যাবেন

ঢাকার গাবতলী, সায়েদাবাদ, উত্তরা এবং আরামবাগ থেকে সেন্টমার্টিন হুন্দাই, শান্তি, শ্যামলী, হানিফ, ইকোনো, রিলাক্স এবং ঈগল পরিবহনের বিভিন্ন বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে চলাচল করে। এসি-নন এসি এসব বাসের ভাড়া লাগবে ৭৫০ টাকা থেকে ১,৬০০ টাকা। খাগড়াছড়ি শহরে পৌঁছে বাস অথবা সিএনজিতে করে সহজেই যেতে পারবেন জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে মানিকছড়ি ডিসি পার্কে।

সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য

মানিকছড়ি ডিসি পার্ক সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। পার্কে প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। এছারা জিপ লাইন, ট্রি টপ একটিবিটিজ, আর্চারি ও কায়াকিং সহ বিভিন্ন রাইডের জন্য ১০০ থেকে ৩০০ টাকায় আলাদা টিকেট সংগ্রহ করতে হবে।

কোথায় থাকবেন

মানিকছড়ি ডিসি পার্কে রাতে থাকতে চাইলে তাঁবু করে থাকতে পারেন। এছারা থাকতে চাইলে মানিকছড়ির কাছে ফটিকছড়ির বিবির হাটে ফোর স্টার জামান হোটেল ও হোটেল গ্রিন রেসিডেন্সিয়াল হোটেলের অবস্থান। এছাড়া খাগড়াছড়িতে থাকার জন্য পর্যটন মোটেল, হোটেল ইকো ছড়ি ইন, শৈল সুবর্ন, হোটেল হিল টাচ, হোটেল মাউন্ট ইন, হোটেল নূর, গাংচিল আবাসিক ও অরণ্য বিলাস প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে।

কোথায় খাবেন

মানিকছড়িতে মানিকছড়ি ফুড হাউজ, জেনারেল রেস্টুরেন্ট, নিরালা রেস্টুরেন্ট, ইত্যাদি ফাস্ট ফুড ও কাঠ গোলাপ রেস্টুরেন্টে প্রয়োজনী খাবার খেতে পারবেন। আর খাগড়াছড়িতে অবস্থিত সিস্টেম রেস্তোরা, পেডা টিং টিং, গাং সাবারং, পাজন ও চিম্বাল রেস্টুরেন্টের খাবার বেশ জনপ্রিয়।

খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থান

খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তৈদুছড়া ঝর্ণা, পান ছড়ি শান্তি পূর্ণ অরণ্য কুঠির, হাতিমাথা ও নিউজিল্যান্ড পাড়া উল্লেখযোগ্য।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে মানিকছড়ি ডিসি পার্ক

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।