মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে রধানগর এলাকার এম আর খান চা বাগানের ৭ নম্বর সেকশানে ৩০০ ফুট উচ্চতায় দার্জিলিং টিলার অবস্থান। দেখতে অনেকটা দার্জিলিংয়ের চা-বাগানের মতো। তাই স্থানীয়রা টিলাটির নাম দিয়েছেন দার্জিলিং টিলা। তাই পর্যটকদের কাছেও এটি দার্জিলিং টিলা (Darjeeling Tila) নামেই অধিক পরিচিত।

সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের এর কারনে পর্যটকদের কাছে যায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। ছবির মতো সাজানো-গুছানো অপরুপ সৌন্দর্যের এই দার্জিলিং টিলায় এসে প্রকৃতি প্রেমিরা হচ্ছেন মুগ্ধ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই চা বাগানের দার্জিলিং টিলা দেখতে আসেন।

কিভাবে যাবেন

এম আর খান চা-বাগানে যেতে হলে শ্রীমঙ্গল-ভানুগাছ রোড পেট্রলপাম্প চত্বর থেকে রাধানগর হয়ে মহাজেরাবাদের সিএনজি অটোরিকশায় উঠে এমআর খানের রাস্তায় নেমে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে। আর রিজার্ভ নিলে এমআর খানের দার্জিলিং টিলায় সরাসরি গাড়ি নিয়ে যাওয়া যাবে। শ্রীমঙ্গল থেকে এর দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট।

কোথায় থাকবেন

পর্যটকদের চাহিদা মাথায় রেখে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে অনেক রিসোর্ট ও আবাসিক হোটেল।  শ্রীমঙ্গল ও তার আশেপাশে সেরা রিসোর্ট সম্পর্কে জানতে পড়ুন শ্রীমঙ্গল এর সবচেয়ে সুন্দর ২০টি রিসোর্ট ও হোটেল পোস্টটি।

কোথায় খাবেন

শ্রীমঙ্গলে নানা ধরণের রেস্তোরা আছে। যাদের মধ্যে ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, কাচ্ছি কিং অনেক জনপ্রিয়। এই রেস্টুরেন্টগুলোতে দেশি ও বিদেশী নানা পদের খাবার খেতে পারবেন।

আশেপাশের দর্শনীয় স্থান

আশেপাশের দর্শনীয় স্থান এর মধ্যে মাধবপুর লেক, লাউয়াছড়া উদ্যান, চা বাগান, সাত রঙের চা – নীলকন্ঠ কেবিন, বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট অন্যতম।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে দার্জিলিং টিলা, শ্রীমঙ্গল

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।