চন্দ্রালোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট (Chandralok Camping Site and Resort) রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ি হাজিরটেক এলাকায় অবস্থিত। প্রকৃতির সৌন্দর্যে অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্য নিয়ে হিল ল্যান্ড অ্যাডভেঞ্চার-এর উদ্যোগে নির্মিত এই রিসোর্ট যাত্রা শুরু করে। পর্যটকরা এখানে নিরাপদ, শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক নতুন গন্তব্যের অভিজ্ঞতা নিতে পারবেন এই রিসোর্টে। রিসোর্টটি নতুন হলেও রূপের রাণী রাঙ্গামাটির নৈসর্গিক সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখার সুযোগ তৈরি করছে। আর যাদের প্রকৃতির কাছে থাকতে ভালো লাগে, যারা বাজেট-ফ্রেন্ডলি ক্যাম্পিং অভিজ্ঞতা চায়, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে
ঢাকার সায়দাবাদ বা আরামবাগ থেকে হানিফ, এস.আলম বা শ্যামলী পরিবহনের এসি অথবা নন-এসি বাসে সরাসরি কাপ্তাই যাওয়া যায়। জনপ্রতি ভাড়া লাগে ৮০০-৯০০ টাকার মধ্যে। বাস থেকে আপনি কাপ্তাইয়ের শিলছড়ি বা হাজিরট্যাক মোড়ে নামবেন। চন্দ্রলোক রিসোর্টটি শিলছড়ি এলাকাতেই কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত।

চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে প্রতি ১৫-২০ মিনিট অন্তর বিরতিহীন বাস ছাড়ে। ভাড়া লাগবে জনপ্রতি ১০০-১২০ টাকা। বাস থেকে শিলছড়ি বাজারে নেমে যেতে হবে। শিলছড়ি বাজার এর পাশেই রিসোর্ট এর অবস্থান।

কোথায় থাকবেন

এই রিসোর্টে আধুনিক প্রিমিয়াম কটেজের পাশাপাশি তাঁবু করে থাকার বেবস্থা আছে। প্রিমিয়াম কটেজে থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থেকে ৪,৫০০ টাকা আর তাঁবু করে থাকতে চাইলে ১,৫০০ থেকে ২,০০০ টাকার প্যাকেজে থাকতে পারবেন।

কোথায় খাবেন

চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। বিশেষ করে ‘ব্যাম্বু চিকেন’ এবং কর্ণফুলী নদীর টাটকা মাছ। এছারা রাতের বেলায় ক্যাম্প ফায়ার ও বারবিকিউ করার সুবিধাও রয়েছে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট, রাঙ্গামাটি

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।