চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগান (Chandpur Belgaon Tea Garden)। এটি বাঁশখালী চা বাগান (Banshkhali Tea Garden) নামেই বেশি পরিচিত। বাঁশখালী চা বাগান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জনপ্রিয় পর্যটন স্থান। বাগানটি মন কাড়ছে দর্শনার্থীদের।
প্রায় ৩,৪৭২.৫৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই চা বাগানটি ব্র্যাকের ব্যবস্থাপনায় পরিচালিত। এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। উঁচু-নিচু পাহাড়ের চূড়ায় সবুজ চা গাছের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে।
কিভাবে যাবেন
চট্টগ্রাম শহর থেকে সড়কপথে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চানপুর বাজার পর্যন্ত বাস বা সিএনজিযোগে পৌঁছানো যায়। সেখানে থেকে পূর্বদিকে প্রায় ২ কিলোমিটার দূরে চা বাগানটি অবস্থিত, সেখান থেকে রিকশা বা পায়ে হেঁটেই যাওয়া যায় বাঁশখালী চা বাগান।
আরও পড়ুনঃ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উপায়
কোথায় থাকবেন
বাঁশখালীতে থাকার জন্য মানসম্মত হোটেল বা রিসোর্টের সংখ্যা সীমিত। তবে চট্টগ্রাম শহরে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট রয়েছে, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন হোটেলে রাত্রি যাপন করতে পারবেন।
আরও পড়ুনঃ চট্টগ্রামের সেরা ১৪ হোটেল
কি খাবেন
বাঁশখালীতে স্থানীয় খাবারের দোকান ও রেস্টুরেন্টে সুলভ মূল্যে খাবার পাওয়া যায়। তবে চট্টগ্রাম শহরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বাঙালি, চাইনিজ ও অন্যান্য খাবারের ব্যবস্থা আছে। বিশেষ করে চট্টগ্রামের মেজবানি মাংস ও কালাভুনা এর স্বাদ নিতে ভুলবেন না।
ভ্রমণ পরামর্শ
চা বাগান ভ্রমণের সময় স্থানীয় নিয়ম-কানুন মেনে চলুন এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করুন। বাগানের ক্ষতি হবে এমন কিছু থেকে বিরত থাকুন। সঙ্গে পর্যাপ্ত পানি ও হালকা খাবার রাখুন, কারণ বাগানের আশেপাশে খাবারের দোকান সীমিত।
আশেপাশের দর্শনীয় স্থান
বাঁশখালীতে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন বাঁশখালী ইকোপার্ক ও বাঁশখালী সমুদ্র সৈকত। হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন সেগুলোও।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
