চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা নেভাল একাডেমির ১৫ নম্বর রোডে প্রায় ৬ একর জায়গা জুড়ে দেশের প্রথম প্রজাপতি পার্ক (Butterfly Park Bangladesh) গড়ে তোলা হয়েছে। ইন্ট্রাকো গ্রুপের এই উদ্যোগটি ২০০৯ সালে নেওয়া হলেও ২০১২ সালের অক্টোবর মাসে প্রজাপতি পার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই পার্কে প্রায় ২০০ প্রজাতির এক হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে। এছাড়া এখানে বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম প্রজনন করানো হয়। মার্চ থেকে আগস্ট/সেপ্টেম্বর মাস প্রজাপতির স্বাভাবিক প্রজননের উপযুক্ত সময় হলেও শীতকালেও বিশেষ ব্যবস্থাপনায় প্রজাপতির বংশবিস্তার ও প্রদর্শনী অব্যাহত রাখা হয়।

প্রজাপতি পার্কের সামনে বিশালাকার প্রজাপতির প্রতিকৃতি দেখে পার্কের বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। পার্কে প্রবেশ পথের পরেই আছে কৃত্রিম ঝর্ণা ও বাটারফ্লাই জোন। অসংখ্য রঙিন প্রজাপতির আবাহন আর বাটারফ্লাই জোন পেরিয়ে সামনে এগিয়ে গেলেই আছে বাটারফ্লাই মিউজিয়াম। এখানে দেশ-বিদেশের বিভিন্ন ধরণের প্রজাপতি বিশেষভাবে সংরক্ষণের মাধ্যমে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। প্রজাপতির জাদুঘরের সামনে আছে শিশুদের খেলাধূলার জন্য কিছু আকর্ষণীয় রাইড। আর পার্কের জলাশয়ে আছে সাম্পান নৌকায় ভ্রমণের সুবিধা। বর্তমানে কর্ণফুলী টানেল এবং কর্ণফুলী নদীর পাড় সংলগ্ন এই এলাকাটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রজাপতি উদ্যানে বনভোজন আয়োজনের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরণের কর্পোরেট ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য আছে কনফারেন্স রুম। আরো আছে আধুনিক রেস্ট হাউস এবং রেস্টুরেন্ট সুবিধা।

প্রজাপতির দেখতে কখন যাবেন: প্রজাপতি রৌদ্রোজ্বল দিন পছন্দ করে। সাধারণত রৌদ্রোজ্বল দিনে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত সর্বাধিক প্রজাপতি দেখার সম্ভাবনা থাকে। বিকেল বেলা বা আবহাওয়া মেঘলা থাকলে প্রজাপতিরা সাধারণত ঝোপের আড়ালে অবস্থান করে।

সময়সূচী এবং খরচ

প্রজাপতি পার্কটি সপ্তাহের সাত দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। আর পার্কের রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।

প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকদের জন্য প্রজাপতি পার্কের প্রবেশ টিকেটের মূল্য ১০০ টাকা (জনপ্রতি), বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা (জনপ্রতি)। এছাড়া সার্ক ভুক্ত দেশের নাগরিক এবং অন্য বিদেশী পর্যটকদের জন্য প্রবেশ টিকেটের মূল্য যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা (জনপ্রতি)।

প্রজাপতি পার্কের রিসোর্টের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির প্রতিটি কক্ষের ভাড়া ২,২০০-২,৭০০ টাকা (প্রতি রাত), সুপার ডিলাক্স ক্যাটাগরির কক্ষের ভাড়া ৪,৪০০ টাকা (প্রতি রাত), এবং ডিলাক্স ক্যাটাগরির ভাড়া ৩,৫০০ টাকা (প্রতি রাত) থেকে শুরু। রুম ভাড়ার মূল্যের সাথে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য।

প্রজাপতি পার্কের বিভিন্ন রাইডের মূল্যঃ ট্রেন রাইড ১০০ টাকা, বোট রাইড ৫০ টাকা, ট্রাম্পোলিন (বিগ জাম্প) ৫০ টাকা, রক ক্লাইম্ব ১০০ টাকা, হর্স রাইড ১০০ টাকা।

যোগাযোগ

১৫, নেভাল একাডেমি রোড, বিমানবন্দরের পাশে, পতেঙ্গা, চট্টগ্রাম
মোবাইলঃ 01975-006074, 01975-006247, 01975-006198
ইমেইলঃ info@bangladeshbutterflypark.com
Website | Facebook Page

কিভাবে যাবেন

প্রজাপতি পার্ক যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন প্রজাপতি পার্ক যেতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবেন বাসে, ট্রেনে কিংবা বিমানে করে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টিআর ট্রাভেলস, গ্রিনলাইন, হানিফ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি/নন-এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে বাসের টিকেটের ভাড়া ৬৫০ থেকে ১৭০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন হতে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। ট্রেনে আসনভেদে ভাড়া লাগবে ৩৪০-১,৩৯৮ টাকা। এছাড়া বেশকিছু বিমান ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে।

বিস্তারিত পড়ুনঃ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উপায়

চট্টগ্রাম থেকে প্রজাপতি পার্ক : চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে প্রজাপতি পার্কের অবস্থান। নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন। নতুন পতেঙ্গা আউটার রিং রোড দিয়ে গেলে শহর থেকে পৌঁছাতে সময় অনেক কম লাগে। সিএনজি ভাড়া বর্তমানে দূরত্ব ও সময়ভেদে ৩৫০-৪৫০ টাকা পর্যন্ত হতে পারে। চট্টগ্রাম শহরের নিউমার্কেট, রেল স্টেশন, জিইসি মোড় ও চক বাজার থেকে লোকাল বাস পাওয়া যায়।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে প্রজাপতি পার্ক

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।