বিলাসছড়া লেক (Bilashchora Lake) শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম আকর্ষণ। এই লেক স্থানীয়দের কাছে পাহাড় ডোবা লেক বা চেইন বাড়ি লেক নামেও পরিচিত। বিলাসছড়া লেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নে বিলাসছড়া চা বাগানের ১০ নম্বর সেকশনে অবস্থিত।

লেকটি পাহাড়ের ঢাল বেয়ে জমে থাকা পানি থেকে সৃষ্ট একটি সুন্দর জলাশয়। এর বিশেষত্ব হলো এর চারপাশের পাহাড়ি সবুজ বনানী, ছোট-বড় টিলা এবং বিস্তৃত চা বাগান। লাল মাটির আঁবিলাসছড়া লেকে যেতে হলে প্রথমে শ্রীমঙ্গল শহরে পৌঁছাতে হবে। শ্রীমঙ্গল থেকে কালীঘাট রোড ধরে দলই চা বাগানের রাস্তা দিয়ে গেলে বিলাসছড়া চা বাগানে পৌঁছানো যাবে, সেখান থেকে সহজেই লেকটি দেখতে পাবেন।কাবাঁকা পথ আর উঁচু টিলার উপর থেকে লেকটির দৃশ্য যে কার মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। লেকের জলে আকাশ ও পাহাড়ের প্রতিচ্ছবি এক স্বর্গীয় প্রাকৃতিক বৈচিত্র্য সৃষ্টি করে।

পর্যটকদের আনাগোনা এখানে তুলনামূলকভাবে কম হওয়ায় এখনও স্থানটি শান্তিপূর্ণ এবং নিরিবিলি। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য এই লেক হতে পারে আদর্শ গন্তব্য। সকালে বা বিকেলে লেকের মায়াবী রূপ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। লেকটি চা বাগানের ভিতরে অবস্থিত হওয়ায় এখানে প্রবেশের জন্য পূর্ব অনুমতি নেওয়া লাগে।

বিলাসছড়া লেক যাওয়ার উপায়

বিলাসছড়া লেকে যেতে হলে প্রথমে শ্রীমঙ্গল শহরে পৌঁছাতে হবে। শ্রীমঙ্গল থেকে কালীঘাট রোড ধরে দলই চা বাগানের রাস্তা দিয়ে গেলে বিলাসছড়া চা বাগানে পৌঁছানো যাবে, সেখান থেকে সহজেই লেকটি দেখতে পাবেন।

ঢাকা থেকে শ্রীমঙ্গল

ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে ষ্টেশান থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রা করুন। ভাড়া লাগবে শ্রেণী ভেদে জনপ্রতি ২৭৫ টাকা থেকে ৯৮৮ টাকা। 

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৫৭০ টাকা থেকে ৭০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি এসি/নন-এসি বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে ৪ ঘন্টার মত।

কোথায় থাকবেন

বিলাসছড়া লেক এর কাছাকাছি থাকার তেমন বেবস্থা নেই। তাই রাতে থাকতে চাইলে শ্রীমঙ্গল শহরে চলে আসুন। শ্রীমঙ্গলে গড়ে উঠেছে অনেক রিসোর্ট ও আবাসিক হোটেল।  শ্রীমঙ্গল ও তার আশেপাশে সেরা রিসোর্ট সম্পর্কে জানতে পড়ুন শ্রীমঙ্গল এর সবচেয়ে সুন্দর ২০টি রিসোর্ট ও হোটেল পোস্টটি।

কোথায় খাবেন

শ্রীমঙ্গলে নানা ধরণের রেস্তোরা আছে। যাদের মধ্যে ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, কাচ্ছি কিং অনেক জনপ্রিয়। এই রেস্টুরেন্টগুলোতে দেশি ও বিদেশী নানা পদের খাবার খেতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে বিলাসছড়া লেক, শ্রীমঙ্গল

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।