বাগেরহাট সদর উপজেলায় ষাট গম্বুজ মসজিদ থেকে ৮০০ মিটার পশ্চিমে ঘোড়া দীঘির পাড়ে অবস্থিত বিবি বেগনী মসজিদ (Bibi Begni Mosque) একটি প্রত্ততাত্ত্বিক স্থাপনা। ধারণা করা হয়, পঞ্চদশ শতকে খান জাহান আলীর আমলে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের নামকরণের ব্যাপারে সঠিকভাবে জানা যায় না গেলেও অনেকের মতে, বিবি বেগনী সম্ভবত খান জাহান (রঃ) এর একজন ঘনিষ্ঠ অনুসারী বা খান-ই-জাহানে স্ত্রী ছিলেন। আর তার নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয়। বিবি বেগনি মসজিদের স্থাপত্যের সাথে বাগেরহাটের সিঙ্গাইর মসজিদের মিল রয়েছে।

বর্গাকার মসজিদের চারকোণে চারটি গোলাকার মিনার এবং উপরিভাগে বৃহৎ আকৃতির একটি গম্বুজ রয়েছে। মিনারসহ বিবি বেগনী মসজিদের বাইরের দিকে দৈর্ঘ্য ১৬.১৫ মিটার ও ভিতরের দিকে দৈর্ঘ্য ১০.০৫৮ মিটার এবং দেয়ালগুলোর পুরুত্ব ৩.০৪৮ মিটার। মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলানসহ দরজা রয়েছে। দরজাগুলোর বিপরীতে পশ্চিম দেওয়াল বরাবর তিনটি অলংকৃত মেহরাব রয়েছে। এদের মধ্যে পোড়া মাটি দিয়ে সুসজ্জিত কেন্দ্রীয় মেহরাবটি অন্যান্য মেহরাব থেকে তুলনামূলক বড়।

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাস ও ট্রেনে খুলনার বাগেরহাটে যেতে পারবেন। ঢাকার সায়েদাবাদ, গাবতলী, মিরপুর ২ বাস টার্মিনাল থেকে শাকুরা, পর্যটক, হানিফ, সোহাগ, ফাল্গুনি, দোলা ও ঈগল ইত্যাদি পরিবহনের বাসে বাগেরহাট যাওয়া যায়। আর কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, চিত্রা, রূপসা বা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা হয়ে বাগেরহাট যেতে পারবেন। বাগেরহাট থেকে রিক্সা নিয়ে ষাট গম্বুজের কাছে অবস্থিত বিবি বেগনী মসজিদ পৌঁছাতে পারবেন।  

কোথায় থাকবেন

বাগেরহাট শহরে অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে মমতাজ হোটেল, হোটেল মোহনা, হোটেল আল আমিন, রেসিডেন্সিয়াল হোটেল, হোটেল অভি, হোটেল ফুয়াদ আবাসিক, জারিফ আবাসিক ও হোটেল ধানসিঁড়ি অন্যতম।

কোথায় খাবেন

বাগেরহাট শহরে রাধুনি হোটেল ও ধানসিঁড়ি হোটেলের মত বেশ কিছু খাবার হোটেল ও রেস্তোরাঁ আছে। বাগেরহাট জেলার জনপ্রিয় খাবারের মধ্যে নারিকেল চিংড়ি অন্যতম।

বাগেরহাট জেলার অন্যান্য দর্শনীয় স্থান

বাগেরহাটের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার, নয় গম্বুজ মসজিদ, দুবলার চর, চন্দ্রমহল ইকোপার্ক, কচিখালী সমুদ্র সৈকত, বাগেরহাট জাদুঘর, সিঙ্গাইর মসজিদ, কোদলা মঠ ও মংলা বন্দর উল্লেখযোগ্য।

ফিচার ইমেজ: মোহাম্মদ রায়হান ওমর

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে বিবি বেগনী মসজিদ

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।