ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার ভাওয়ালে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে আরশিনগর হলিডে রিসোর্ট এন্ড পিকনিক স্পট (Arshinagar Holiday Resort) গড়ে তোলা হয়েছে। নাগরিক জীবনের অবসরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আরশিনগর হলিডে রিসোর্টে রয়েছে সবুজ উদ্যান, খেলার মাঠ, সুইমিং পুল, রেস্টুরেন্ট, রিসোর্ট, পিকনিক, বোটিং, ফিশিং, ক্যাম্প ফায়ার, ট্র্যাকিং, তাঁবু এবং বারবিকিউয়ের ব্যবস্থা।

আরশিনগর হলিডে রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সূর্যাস্ত ও পূর্ণিমার চাঁদ আগত অতিথিদের রোমাঞ্চিত করে। আরশিনগর রিসোর্টে কনসার্ট, ডিজে পার্টি এবং সকল ধরনের কনফারেন্স আয়োজনের সুব্যবস্থা রয়েছে। বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর জন্য আরশিনগর হলিডে রিসোর্টের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে।

রিসোর্টের ভাড়া ও প্যাকেজের খরচ

দুইজনের রয়েল এক্সিকিউটিভ এসি রুমের ভাড়া ৫৫০০ টাকা,
চারজনের সুপার ডিলাক্স এসি রুমের ভাড়া ৮০০০ টাকা,
চারজনের ডিলাক্স এসি রুমের ভাড়া ৭০০০ টাকা,
দশজনের সম্পূর্ণ এসি বাংলো ভাড়া নিতে খরচ হবে ১৬৪০০ টাকা।
(প্রতি রুম বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টরি সকালের নাস্তা রয়েছে)

ডে লং প্যাকেজ

দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স এবং নন-এসি রুমের সুবিধা সম্বলিত কাপল প্যাকেজের মূল্য ৩৫০০ টাকা।
দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স এবং রয়েল এক্সিকিউটিভ এসি রুমের সুবিধা সম্বলিত কাপল প্যাকেজের মূল্য ৬০০০ টাকা।
সকল অতিথিদে জন্য ১৬০০ টাকা মূল্যের রেগ্যুলার ডে লং প্যাকেজে আছে প্রতি চারজনের জন্য একটি কক্ষ, প্রতিজনের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের স্ন্যাক্স।
(সকল ভাড়ার সাথে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য)

কিভাবে যাবেন

নিজস্ব বা গণপরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে গাজীপুর ডিসি অফিসের সামনে (রাজবাড়ী) যেতে হবে। ডিসি অফিসের সামনে থেকে সিএনজিতে শিমুলতলী রোড ধরে ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত আরশিনগর হলিডে রিসোর্টে যেতে পারবেন।

যোগাযোগ

পাজুলিয়া, জয়দেবপুর, গাজীপুর।
মোবাইলঃ 01976462661, 01976462665, 01626462661
ই-মেইলঃ info@arshinagarresort.com
Website

গাজীপুরের সুন্দর আরও কিছু রিসোর্ট
ঢাকার কাছে হওয়ায় গাজীপুর জেলায় আরও বেশ কিছু সুন্দর ও মনোরম রিসোর্ট গড়ে উঠেছে। তার মধ্যে উল্লেখযোগ্য গুলো হলো জল জঙ্গলের কাব্য, নক্ষত্র বাড়ি রিসোর্ট, ছুটি রিসোর্ট, অঙ্গনা রিসোর্ট ইত্যাদি।

ফিচার ইমেজ: দিপক কুমার

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে আরশিনগর হলিডে রিসোর্ট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।