চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় প্রায় ১৪ একর জায়গা জুড়ে ব্যাক্তি উদ্যোগে আরশিনগর ফিউচার পার্ক (Arshi Nagar Future Park) প্রতিষ্ঠা করা হয়েছে। মীরসরাইয়ের সব বয়সী বাসিন্দাদের বিনোদনের জন্য নির্মিত আরশিনগর ফিউচার পার্কে আছে কৃত্রিম ঝর্ণা, বাগান, নাগর দোলা, স্পিডবোট, প্যাডেল বোট সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড, কার্টুন ও ভাস্কর্য, কিডস জোন, কাবাব ঘর, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, বার-বি-কিউ এবং আলোকসজ্জার ব্যবস্থা। সম্প্রতি প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ শেষে পার্কটি ২০২৫ সালের ১ জানুয়ারি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের ছায়া ঘেরা আরশিনগর ফিউচার পার্কে আগত অতিথিদের রাত্রিযাপনের জন্য রয়েছে ৫টি আধুনিক কটেজ এবং ২৪ ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এছারা পার্কের ভেতরে ২৫টি পিকনিক স্পট ছাড়াও বিয়ে এবং সেমিনারের জন্য ৫টি বড় হল রুম রয়েছে। আরশিনগর ফিউচার পার্কে সকল ধরণের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
প্রবেশ মূল্য
জনপ্রতি মাত্র ১০০ টাকা প্রবেশ মূল্য পরিশোধের মাধ্যমে দর্শনার্থীরা চমৎকার এই বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে পারেন।
যোগাযোগ
সোনাপাহাড়, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম
মোবাইলঃ 01884982032
ই-মেইলঃ arshinagarfuturep@gmail.com
Facebook Page
কিভাবে যাবেন
দেশের যেকোন স্থান থেকে বাসে বা ট্রেনে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেললাইনের মাঝামাঝি মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে অবস্থিত আরশিনগর ফিউচার পার্ক পৌঁছাতে পারবেন।
কোথায় থাকবেন
মিরসরাইয়ে তেমন কোন আবাসিক হোটেল নেই। রাত্রিযাপন করতে চাইলে চট্টগ্রাম, ফেনী কিংবা সীতাকুণ্ড উপজেলায় যেতে হবে।
কোথায় খাবেন
মিরসরাইয়ের কমলদহ বাজারে ড্রাইভার হোটেল নামে একটি প্রসিদ্ধ খাবারের হোটেল রয়েছে। এছাড়া চট্টগ্রাম কিংবা ফেনী শহরে বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট পাবেন। আর সীতাকুণ্ডে অবস্থিত খাবার হোটেলের মধ্যে সৌদিয়া রেস্টুরেন্ট, আপন রেস্টুরেন্ট এবং আল-আমিন উল্লেখ্যযোগ্য।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
