পরিবার-পরিজন, বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষের সাথে একান্ত সময় কাটাতে রাজধানী ঢাকার খুব কাছে গাজীপুর জেলার পুবাইল কলেজ গেইট সংলগ্ন এলাকায় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আপন ভুবন পিকনিক এন্ড শুটিং স্পট (Apon Bhubon Picnic and Shooting Spot) গড়ে তোলা হয়েছে। টঙ্গী স্টেশন রোড থেকে মাত্র ১৫ মিনিটের রাস্তা। প্রচলিত সকল আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি আপন ভুবন পিকনিক এন্ড শুটিং স্পটে আছে সুইমিং পুল, কিডস জোন, পিকনিক স্পট এবং খেলার মাঠ।

আপন ভুবন রিসোর্টে বিশালাকার জলাশয়ের উপর নির্মিত ঝুলন্ত সাঁকো ও বেলকনির বিভিন্ন কারুকাজ আগত দর্শনার্থীদের বিমোহিত করে। আর আপন ভুবন পিকনিক স্পটের চোখ জুড়ানো সবুজ মনকে প্রশান্ত করে তোলে। আপন ভুবনে দিনব্যাপী সকল ধরণের অফিসিয়াল প্রোগ্রাম ছাড়াও সংগঠন বা পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক আয়োজনের সুব্যবস্থা রয়েছে।

রিসোর্টে রুম ভাড়া ও খরচ

আপন ভুবন রিসোর্টে সিঙ্গেল রুমের ভাড়া ১০০০ টাকা, ডাবল রুমের ভাড়া ১৫০০ টাকা, স্ট্যান্ডার্ড প্রিমিয়ার ক্যাটাগরির রুমের ভাড়া ২৫০০ টাকা, ডিলাক্স কাপল ক্যাটাগরির রুমের ভাড়া ৪০০০ টাকা, স্ট্যান্ডার্ড ফ্যামিলি রুমের ৪৫০০ টাকা এবং ডিলাক্স ফ্যামিলি ক্যাটাগরির রুমের ভাড়া ৫০০০ টাকা।

প্রবেশ মূল্য ও সময়সূচী

আপন ভুবন রিসোর্টে এর এন্ট্রি ফি ১০০ টাকা। আর খোলা থাকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

যোগাযোগ
খিলগাঁও, পূবাইল, গাজীপুর।
মোবাইল: 01759 403059
ই-মেইল: aponbhubon.spot@gmail.com
Website | Facebook Page

কিভাবে যাবেন

ঢাকার মহাখালি বাসস্ট্যান্ড থেকে নরসিংদী কিংবা কালিগঞ্জগামী বাসে মাত্র ৪০ টাকা ভাড়ায় পুবাইল কলেজ গেট আসতে পারবেন। পুবাইল কমার্স কলেজের গলিতেই আপন ভুবন পিকনিক এন্ড শুটিং স্পটের অবস্থান।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে আপন ভুবন পিকনিক এন্ড শুটিং স্পট

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।