আলভিনা গার্ডেন (Alveena Garden) বাংলাদেশের প্রথম কৃষি পর্যটন কেন্দ্র। সিলেট এর গোপালগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের পাহাড়লাইন রোডের দক্ষিণভাগ চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত। আলভিনা গার্ডেন এর প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা খুব সুন্দর ও আকর্ষণীয়। যে কারনে পর্যটকরা এখানে এসে ভালো সময় কাটিয়ে যাচ্ছেন। আলভিনা গার্ডেন এ দেখা মিলবে আনারস, কাজু বাদাম, কফি ও লেবু বাগান। একই সঙ্গে এখানে গড়ে ওঠেছে পর্যটন শিল্প। প্রতিদিন অনেক পর্যটক টিকিট করে এখানে ভ্রমণ করতে আসেন।

কিভাবে যাবেন

সিলেট কদমতলী বাস কাউন্টার থেকে লোকাল বাস বা সিএনজি দিয়ে যাওয়া যায় আলভিনা গার্ডেনে।

ঢাকা থেকে সিলেটঃ ঢাকার গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছেড়ে যায়৷ ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে, এগুলোর ভাড়া সাধারণত ১৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের নন এসি বাস জনপ্রতি ৬৮০ থেকে ৭০০ টাকা ভাড়ায় পাবেন।

ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ৩৭৫ থেকে ১২৮৮ টাকা।

আরও পড়ুনঃ ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায়

কোথায় থাকবেন

রাত্রি যাপনের জন্য কোন আবাসন বেবস্থা গড়ে উঠেনি। তাই রাতে থাকতে চাইলে সিলেট শহরে চলে আসুন।এছাড়া  হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি হোটেলে আপনার প্রয়োজন ও সামর্থ অনুযায়ী থাকতে পারেন।

কোথায় খাবেন

রাতে খাওয়ার জন্য সিলেট শহরে চলে আসতে হবে। সিলেটর জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই এবং পালকি রেস্টুরেন্টে কম খরচে নানা রকম দেশীয় খাবার পাওয়া যায়। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। অনায়াসে আপনার পছন্দ মত কোন একটিকে বেছে নিতে পারেন। সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে, আপনার পছন্দ মত যেকোন জায়গায় খেয়ে নিতে পারেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে আলভিনা গার্ডেন – কৃষি পর্যটন কেন্দ্র

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।