সিলেট শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বিমানবন্দর বাইপাস সড়কের কাছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক (Adventure World Park) অবস্থিত। সিলেটের কয়েকজন প্রবাসীর উদ্যোগে ১৩ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই পার্ক। ইতিমধ্যে এখানে ২৫ টি রাইড স্থাপন করা হয়েছে। এইসব রাইডের মধ্যে সবচেয়ে উপভোগ্য রাইড হচ্ছে জারেন্ট হুইল। এই রাইড থেকে বিমানবন্দর এলাকা ও চা বাগান এর সৌন্দর্য ঘুরে দেখা যায়। ছোট ছোট টিলা কেটে পরিপাটি করে সাজানো নয়নাভিরাম এই পার্কটি অল্প সময়েই দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছে।
কিভাবে যাবেন
ঢাকার ফকিরাপুল, গাবতলি, মহাখালী ও সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে সিলেটের উদ্দেশ্যে বিভিন্ন পরিবহণের বাস ছেড়ে যায়। তাদের মধ্যে এনা, গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস ইত্যাদি উল্লেখযোগ্য। এসব পরিবহণের এসি/নন-এসি প্রতিটি আসনের ভাড়া ৬৮০ থেকে ১৫০০ টাকা। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, কালনি কিংবা উপবন এক্সপ্রেস ট্রেনে চড়েও সিলেট যাওয়া যায়। ট্রেনে চড়ে সিলেট যেতে ৭-৮ ঘন্টা সময় লাগে।
সিলেট শহরের যেকোন প্রান্ত থেকে সিএনজিতে চড়ে বিমানবন্দর বাইপাস সড়কের কাছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক এ যেতে পারবেন।
রাইড ও প্রবেশমূল্য
অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে বিভিন্ন রাইডের মূল্য ৪০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক এ প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৮০ টাকা ও পাঁচ বছরের কম শিশুদের জন্য ৫০ টাকা।
| Ride Name | Price |
| Sky Tarin (Per Person) | 100 Tk |
| Merry Go Round (Per Person) | 40 Tk |
| Bumper Car (Per Car) | 70 Tk |
| Flower Cup (Per Person) | 40 Tk |
| Mini Train (Per Person) | 40 Tk |
| Wonder Wheel (Per Person) | 40 Tk |
| Paratrooper (Per Person) | 40 Tk |
| Flume Ride (Per Person) | 40 Tk |
| Swing Car (Per Person) | 40 Tk |
| Paddle Boat (Per Boat – Max 2 Person) | 100 Tk |
| Battery Car (Per Car) | 50 Tk |
| Kids Bike (Per Car) | 50Tk |
কোথায় থাকবেন
সিলেট শহরের কদমতলী ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত আবাসিক হোটেল আছে৷ যেখানে ৪০০ থেকে ১০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। মাঝারি মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
শহরের জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই এবং পালকি রেস্টুরেন্টে কম খরচে বিভিন্ন দেশীয় পদের খাবার খেয়ে নিতে পারেন। এছাড়া সিলেট শহরের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অনায়াসে পছন্দ মত খাবার খেতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
